এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সকাল ৭টার সংবাদ তারিখ : ১০-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১০-০১-২০২৬


আজকের শিরোনাম

........................................


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শো ৪৫টি আপিল আবেদন দাখিল --- আজ থেকে  আপিল শুনানি শুরু, চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত। 


* জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে --- দিনাজপুরে ভোটের গাড়ির প্রচারণায় বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা 


* নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন ছয়টি কমিশনের প্রস্তাব নিয়েই জুলাই সনদ তৈরি করেছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 


* জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সকল উদ্যোগ নেওয়া  হয়েছে --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব 


* বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান --- দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির  সভায় সিদ্ধান্ত  


* নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত --- জানালেন বিএনপি মহাসচিব 


* কুর্দী যোদ্ধারা অস্ত্র বিরতি প্রত্যাখানের পর কুর্দী নিয়ন্ত্রিত আলেপ্পোয় নতুন করে হামলা শুরু সিরীয় সেনাবাহিনীর। 


* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম রয়্যালস ও  নোয়াখালী এক্সপ্রেসের নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন ছিলো আজ --- আগামীকাল থেকে  আপিল শুনানি শুরু, চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত।


 


জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে --- দিনাজপুরে ভোটের গাড়ির প্রচারণায় বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। 


 


নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন ছয়টি কমিশনের প্রস্তাব নিয়েই জুলাই সনদ তৈরি করেছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


 


 জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সকল উদ্যোগ নেওয়া  হয়েছে --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


 


যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক বিশ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ --- বিবেচনার আশ্বাস মার্কিন বাণিজ্য প্রতিনিধির।


 


উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ --- আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

 


  ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


 


 সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্সকে দুই উইকেটে হারালো চট্টগ্রাম রয়্যাল্স --- নোয়াখালী এক্সপ্রেসের মোকাবেলা করছে রংপুর রাইডার্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৯-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৯-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে অত্যাবশ্যক ওষুধের হালনাগাদ তালিকা ও মূল্য নির্ধারণ সংক্রান্ত জাতীয় নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ


* এবার দেশে কোনো পাতানো নির্বাচন হবে না --- সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে--বললেন সিইসি

 


* আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুইশো সদস্যের প্রতিনিধিদল প্রেরণ করবে ইউরোপীয় ইউনিয়ন

 


* জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে --- জানালেন  আইন উপদেষ্টা

 


* নতুন আরোপিত মার্কিন ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বাংলাদেশ ---- বললেন পররাষ্ট্র উপদেষ্টা

 


* জাতিসংঘের বেশ কিছু সংস্থা থেকে সদস্য পদ প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস  


* এবং গতকাল সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম: 


সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে অত্যাবশ্যক ওষুধের হালনাগাদ তালিকা ও মূল্য নির্ধারণ সংক্রান্ত জাতীয় নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


এবার দেশে কোনো পাতানো নির্বাচন হবে না --- সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে --- বললেন সিইসি।  


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুইশো সদস্যের প্রতিনিধিদল প্রেরণ করবে ইউরোপীয় ইউনিয়ন।


জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে --- জানালেন  আইন উপদেষ্টা।


নতুন আরোপিত মার্কিন ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বাংলাদেশ ---- বললেন পররাষ্ট্র উপদেষ্টা।


শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ তিন অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১৪ই জানুয়ারি। 


ভেনেজুয়েলার তেল বিক্রয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র  --- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা।


এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসকে ৪ উইকেটে হারালো রাজশাহী ওয়ারিয়র্স --- এখন সিলেট টাইটান্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস।

চলতি শিক্ষাবর্ষ থেকেই ১ম থেকে ৫ম শ্রেণির লিখিত পরীক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🟨 চলতি শিক্ষাবর্ষ থেকেই ১ম থেকে ৫ম শ্রেণির লিখিত পরীক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে


👉 নতুন প্রণীত ‘মূল্যায়ন পদ্ধতি, ২০২৬’- এর খসড়া অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।


👉 প্রথমবারের মতো প্রতিটি বিষয়ে বাধ্যতামূলক মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা যুক্ত করা হয়েছে।


👉 পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে পাসের জন্য ন্যূনতম ৪০ শতাংশ নম্বর এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে পাস নম্বর ৩৩ শতাংশ করা হয়েছে।


👉 শিক্ষার্থীকে প্রতি প্রান্তিকে মোট ৮৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে।


👉 প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৫০ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে (সারা বছরের পারফরমেন্স) এবং বাকি ৫০ নম্বর থাকবে সামষ্টিক মূল্যায়নে (লিখিত ও মৌখিক)। এই দুই শ্রেণির অন্যান্য বিষয়ে (চার বিষয়) ৫০ নম্বরের মধ্যে ২৫ নম্বর ধারাবাহিক ও ২৫ নম্বর সামষ্টিক মূল্যায়নে বরাদ্দ করা হয়েছে।


👉 তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ধর্ম শিক্ষা বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে। আর ৭০ নম্বর থাকবে সামষ্টিক মূল্যায়নে। এই ৭০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এছাড়া শিল্পকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ৫০ নম্বরের মধ্যে ধারাবাহিক ১৫ এবং সামষ্টিক মূল্যায়নে ৩৫ নম্বর রাখা হয়েছে।


👉 ফলাফল প্রকাশ করা হবে ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’-এই চারটি গ্রেডে। অর্থাৎ অতি উত্তম, উত্তম, সন্তোষজনক, সহায়তা প্রয়োজন। এক্ষেত্রে যারা শূন্য থেকে ৩৯ নম্বর পাবে-তাদের গ্রেড হবে ‘ঘ’।


✍️ আনিসুর রহমান।

🇧🇩 বাংলাদেশ শিক্ষাক্রম।

ইচ্ছা অনিচ্ছায় হোমিওপ্যাথিঃ- 

 ইচ্ছা অনিচ্ছায় হোমিওপ্যাথিঃ- 

১. মাছ মাংস সংগীত ও সংগমে অনিচ্ছা--গ্রাফাইটিস

২. গরম খাইবার স্পৃহা ও বায়ূর প্রকোপ। --লাইকোপডিয়াম।

৩.স্নানে অনিচ্ছা,দুগ্ধে অরুচি--সালফার।

৪. আলোক ও সংগী চাহে কিন্তু রোগ যন্ত্রণার কোন অভিযোগ করে না--সালফার।

৫. টকঝাল প্রভৃতি উগ্রদ্রব্য খাইবার ইচ্ছা -

হিপার সালফার।

৬.  মাংস খাইবার অদম্য স্পৃহা

--ম্যাগনেসিয়া কার্বনিকাম।

৭. প্রবল পিপাসা  বরফ ও অম্ল খাইবার ইচ্ছা---ভিরেট্রাম অ্যালবাম।

৮. ঠান্ডা বাতাস চায় -ইস্কিউলাস।

৯.জীবনে বিতৃষ্না ও আত্মহত্যার ইচ্ছা--অরাম মেটালিকাম।

১০. আত্মহত্যার ইচ্ছা ও অস্থিরতা--আইওডিন।

১১. দুগ্ধে অনিচ্ছা ও জীবনে বিতৃষ্না-ল্যাক ডিফ্লোরেটাম।

১২.আহারে অরুচি আহারের পর বমি-- অ্যান্টিম ক্রডাম। 

১৩.স্নানে অনিচ্ছা,দুগ্ধে অরুচি--সালফার।

১৪.খাদ্যদ্রব্যে অভক্তি---কলচিকাম অটামনেন।

১৫. দুগ্ধে অনিচ্ছা ও জীবনে বিতৃষ্না--ল্যাক ডিফ্লোরেটাম। 

১৬.পেটে ক্ষুধা,মূখে অরুচি--হাইড্রাসটিস ক্যানাডেনসিস।

১৭.স্নানে অনিচ্ছা,দুগ্ধে অরুচি--সালফার।

১৮.মাথা ঘোরা ও অরুচি

ইচ্ছা দাঁতে দাঁতে বা মাড়িতে মাড়িতে চাপিয়া ধরার ইচছা--ফাইটোলাক্কা।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ইসলামের দৃষ্টিতে বাসর রাত কোনো কুসংস্কার বা জোরজবরদস্তির রাত নয়

 ইসলামের দৃষ্টিতে বাসর রাত কোনো কুসংস্কার বা জোরজবরদস্তির রাত নয়; বরং এটি ইবাদত, দোয়া, ভালোবাসা ও পরস্পরের প্রতি সম্মান দিয়ে শুরু করার একটি পবিত্র সময়। নিচে কুরআন–সুন্নাহর আলোকে বাসর রাতে করণীয় বিষয়গুলো সংক্ষেপে ও সহজভাবে দেওয়া হলো—


 ১. আল্লাহর কাছে দোয়া দিয়ে শুরু করা:


স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে— দোয়া (হাদিসে বর্ণিত):

“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা ‘আলাইহি, ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা ‘আলাইহি।”


অর্থ: হে আল্লাহ! আমি তার কল্যাণ ও তার স্বভাবের কল্যাণ চাই এবং তার অনিষ্ট ও তার স্বভাবের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

📚 (আবু দাউদ)


২. দুই রাকাআত নফল নামাজ (মুস্তাহাব):


বাসর রাতে স্বামী-স্ত্রী একসাথে বা আলাদা আলাদা ২ রাকাআত নফল নামাজ আদায় করা উত্তম।

✔ এতে দাম্পত্য জীবনে বরকত আসে

✔ শয়তানের কুমন্ত্রণা দূরে থাকে


৩. কোমল ব্যবহার ও লজ্জাশীলতা:


ইসলাম লজ্জা ও শালীনতাকে গুরুত্ব দেয়। হঠাৎ কঠোরতা বা ভয় সৃষ্টি করা হারাম।

নবী ﷺ বলেছেন: “তোমাদের মধ্যে উত্তম সে, যে তার স্ত্রীর কাছে উত্তম।”

📚 (তিরমিজি)


৪. জোরজবরদস্তি সম্পূর্ণ হারাম:


স্ত্রীর সম্মতি ছাড়া কিছু করা গুনাহ। ইসলাম কখনোই নারীর উপর জুলুম সমর্থন করে না। বাসর রাত মানেই সহবাস—এমন বাধ্যবাধকতা নেই।


৫. সহবাসের আগে দোয়া পড়া:


“বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান…”

📚 (বুখারি, মুসলিম)

✔ এতে সন্তান হলে শয়তানের ক্ষতি থেকে হেফাজত হয়


৬. পরস্পরের সাথে কথা বলা ও পরিচিত হওয়া:


বাসর রাত শুধু শারীরিক নয়। মানসিক সম্পর্ক গড়ার রাত। কথা বলা, ভয় দূর করা, আস্থা তৈরি করা সুন্নতের শিক্ষা।


 যেগুলো ইসলামে নেই (কুসংস্কার):


🚫 ফুল দিয়ে আঘাত

🚫 নির্দিষ্ট সময় বা রীতিনীতি বাধ্যতামূলক করা

🚫 অন্যদের চাপ বা হাস্যরস

🚫 প্রমাণহীন লোকাচার


সংক্ষেপে বললে:

বাসর রাত = দোয়া + নামাজ + সম্মান + ভালোবাসা + ধৈর্য

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

২০২৫ সালে সবচেয়ে বেশি বিক্রিত ১০টি ওষুধ কি?

 আপনি জানেন কি? 

২০২৫ সালে সবচেয়ে বেশি বিক্রিত ১০টি ওষুধ কি?

আসুন জেনে নিন।

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল বাজারে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (IQVIA Q1, 2025) যে ওষুধ উপাদানগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তার মধ্যে কিছু দীর্ঘদিনের পরিচিত নাম আবার কিছু নতুনভাবে বাজার দখল করেছে

১. Esomeprazole

এই প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) ওষুধটি গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এটি বাজারের প্রায় ৭.৩৬% অংশ দখল করেছে। ২৬৯৪.৭৫ কোটি টাকার বিক্রয় মূল্যের মাধ্যমে এটি শীর্ষস্থান ধরে রেখেছে।

২. Calcium + Colecalciferol

হাড়ের স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত এই কম্বিনেশনটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর বাজার শেয়ার ৩.১৪% এবং প্রবৃদ্ধি ১৬.৯৫% ছিল।

৩. Cefuroxime Axetil + Clavulanic Acid

এটি একটি অ্যান্টিবায়োটিক কম্বিনেশন, যা ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে ব্যবহৃত হয়। এর প্রবৃদ্ধি ছিল ১৪.৫০%, যা এই ধরনের ওষুধের জন্য অত্যন্ত ইতিবাচক।

৪. Montelukast

অ্যাজমা ও অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। প্রবৃদ্ধি ছিল ১১.৯৬%।

৫. Cefixime

আরেকটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক, যার বাজার অংশ ২.৩৭% এবং প্রবৃদ্ধি ১৫.৭৭%।

৬. Paracetamol

জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে বহুল পরিচিত, এই ওষুধটি এখনও বাংলাদেশের বাজারে অন্যতম প্রধান ওষুধ হিসেবে টিকে রয়েছে। প্রবৃদ্ধি ছিল ১১.19%।

৭. Rosuvastatin

কোলেস্টেরল কমাতে ব্যবহৃত এই স্ট্যাটিন গ্রুপের ওষুধটির প্রবৃদ্ধি ছিল ৩০.৫৫%, যা হৃদরোগ চিকিৎসায় ওষুধের চাহিদা বাড়ার ইঙ্গিত দেয়।

৮. Amlodipine + Olmesartan Medoxomil

উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত এই কম্বিনেশন বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।

৯. Omeprazole

Esomeprazole-এর মতোই গ্যাস্ট্রিকের ওষুধ। যদিও এর প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল (-৮.৫৭%), তবুও এটি শীর্ষ ১০-এ রয়েছে।

১০. Pantoprazole

আরেকটি জনপ্রিয় PPI ওষুধ, যা এখনও বাংলাদেশে গ্যাস্ট্রিক চিকিৎসায় প্রচলিত রয়েছে।


(এটি ২০২৫সালের প্রথম ৩মাসের হিসেব অনুযায়ী তৈরি)

অনিচ্ছাকৃত অর্জিত সুদের টাকার বিধান: 

 💢অনিচ্ছাকৃত অর্জিত সুদের টাকার বিধান: 


শেষ হলো, ২০২৫ সাল। তাইতো ডিসেম্বর শেষের দিকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টেই পৌঁছে গেছে বাত্সরিক সুদ/মুনাফা। যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে, তারা যথাসম্ভব সুদি কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুদের ব্যাপারে কঠোর ভাবে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। অতঃপর যদি তোমরা না করো, তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও।’ (সুরা : বাকারা, আয়াত ২৭৮-২৭৯)


♦️সুদ কতটা ভয়াবহ বিষয় হলো, মহান আল্লাহ এমন কঠোর ভাষায় সুদের ব্যাপারে সতর্ক করতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না। সুদ এমন একটি বিষয়, যাতে শুধু এক পক্ষ অপরাধি হয় না, বরং এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমান অপরাধী বিবেচনা করা হয়। হাদিস শরীফে এসেছে, জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও তার সাক্ষীদ্বয়ের ওপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন এরা সবাই সমান। (মুসলিম, হাদিস : ৩৯৮৫)


♦️সুদ সম্পর্কে কোরআন হাদিসের এমন নিষেধাজ্ঞার দরুন মুমিনরা সুদভিত্তিক ব্যাংক থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করে। কিন্তু কখনো কখনো নিরুপায় হয়ে সুদভিত্তিক ব্যাংকের সহায়তা নিতে বাধ্য হয়। যেমন,  সেলারি অ্যাকাউন্টের কথাই বলা যাক। সরকারি ও বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি হাতে হাতে দেওয়া হয় না। বরং ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। সে জন্য কোনো ব্যাংকে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীর নামে পৃথক পৃথক অ্যাকাউন্ট খোলা হয়।


♦️প্রতিষ্ঠান প্রতি মাসের নির্দিষ্ট তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে তার বেতন-ভাতা জমা দিয়ে দেয়। এরপর কর্মচারীরা ব্যাংকে গেলেই সবাই নিজ নিজ বেতন ওঠাতে পারে। এই অ্যাকাউন্ট যেহেতু সেভিংস অ্যাকাউন্ট হয়, ফলে ইচ্ছা না থাকলেও তাদের অ্যাকাউন্টে সুদের অর্থ চলে আসে। এখানে চাকরিজীবীর কিছুই করার থাকে না। কোনো চাকরিজীবী এতে আপত্তি করলেও তার জন্য প্রতিষ্ঠান আলাদাভাবে ইসলামী পদ্ধতিতে পরিচালিত ব্যাংকে অ্যাকাউন্ট করতে দেবে না।


এ ক্ষেত্রে ইসলামের বিধান হলো, কম্পানি সবার জন্য কোনো সুদি ব্যাংকে গ্রুপ অ্যাকাউন্ট করে রাখার কারণে চাকরিজীবীরা সেখানে অ্যাকাউন্ট খুলতে বাধ্য থাকে। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তার কোনো এখতিয়ার থাকে না। তাই ওই সেলারি অ্যাকাউন্ট খোলার গুনাহ চাকরিজীবীর ওপর আরোপ হবে না। এর সব দায় ও গুনাহ প্রতিষ্ঠানের হবে।


♦️এখানে কর্মচারীদের করণীয় হলো, প্রতি মাসে সেলারি অ্যাকাউন্টে বেতনের অর্থ আসা মাত্র তা তুলে শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকে রেখে দেবে। যদি নিজের কাজে ক্যাশ রাখার কোনো নিরাপদ ব্যবস্থা থাকে সেটা আরো ভালো। কিন্তু এর পরও যদি বছর শেষে তার অ্যাকাউন্টে কোনো সুদ চলে আসে, তবে সে ক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদদাতাকে ফেরত দিতে হবে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২৪)


কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব, তাই সওয়াবের নিয়ত না করে কোনো জাকাত খাওয়ার উপযুক্ত মিসকিনকে তা দান করে দিতে হবে। (আহসানুল ফাতাওয়া : ৭/১৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২৬)


♦️কোনো অবস্থাতেই সেই টাকা মসজিদ, মাদরাসা বা কোনো জনকল্যাণমূলক কাজ (যেমন রাস্তাঘাট নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ) ইত্যাদিতে খরচ করা যাবে না। (ইমদাদুল মুফতিন, পৃ. ৫৮৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১৩১)


মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তাওফিক দান করুন।


#islamic #islamicreminder #islamicpost #islamicquotes #islam #foryoupage #fyp   #Bangladesh #bangladeshi #বাংলাদেশ #public #Quran #share #highlight #everyone #follower #BMW #Muslim #short  #foryou #viral  #trending #fy #ইসলামিক #ইসলাম #ইনশাআল্লাহ #আলহামদুলিল্লাহ

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

একশিরা বা অন্য যে কোন রোগে, ইহাই শ্রেষ্ঠ ঔষধ বলে বিবেচিত।

 🛑HYDROCELE এর হোমিও ঔষধ 🛑


♦️অরাম মেট (Aurum Met) 


-স্ক্রোফুলা, রক্তপ্রধান ধাতুগ্রন্থ এবং উপদংশ ও পারদ দোষদুষ্ট ব্যক্তিদের ডান দিকের একশিরা রোগে ইহা অধিক ব্যবহৃত হয়। 

-রোগী মন্দ দিকটা প্রথমে ভাবে।

- রোগারোগ্যের প্রতি উদাসীন বা নৈরাশ্য, তাই মৃত্যু কামনা করে।

- আত্মহত্যার প্রবৃত্তি অত্যন্ত প্রবল। 


 ♦️ক্লিমেটিস ইরেক্টা (Clematis Erecta) 


-রোগীর প্রমেহ স্রাব অবরুদ্ধ হয়ে  কিংবা হঠাৎ ঠান্ডা লেগে  ডান দিকের অণ্ডকোষের অধিক প্রদাহ ও ফোলা।

-উহা পাথরের মত অত্যন্ত শক্ত হয় (ক্যাকে ফ্লোর)।

 -রেতঃ রজ্জুতে বেদনা থাকে।


♦️স্পঞ্জিয়া (Songia) 200 বা রডোডেনড্রন (Rododendron) 200 


-বাম দিকের একশিরা রোগে অণ্ডকোষ স্ফীত ও শক্ত, তাতে অত্যন্ত বেদনা থাকে। 

-রোগীর রেতঃ রজ্জু (spermmatic cord) ফুলে মোটা হয়,।

-একটু নাড়া চাড়া করলে মনে হয় যেন প্রাণ বের হয়ে যাবে, ইহাতে উপকারী।


♦️হাইড্রোকোটাইল (Hydocotyle) θ 


-রোগীর মানসিক ও শারীরিক দুর্বলতা এবং সমস্ত পেশীতে আঘাত লাগার মত বেদনা। 

-এই দুটি প্রধান লক্ষণসহ একশিরা বা অন্য যে কোন রোগে, ইহাই শ্রেষ্ঠ ঔষধ বলে বিবেচিত।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...