এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৬-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৬-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


নিরাপত্তা কৌশলে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 


নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান।


সরকারি যেকোনো অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি।


সম্প্রচার সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের প্রেক্ষিতে আরো বেশি তেল উত্তোলনে সম্মত তেল রপ্তানিকারক দেশগুলোর জোট- ওপেক প্লাস।


ফিফা বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নরওয়ে - এখন ইংল্যান্ডের মুখোমুখি মেক্সিকো।


ইংল্যান্ডকে পরাজিত করে রেকর্ড সপ্তমবারের মতো নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


 প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত --- নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান --- সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সরকার --- বললেন রাষ্ট্রপতি।

 

নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান।

 

সরকারি যে-কোনো অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি। 

 

তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে সাত শিশুর মৃত্যু।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত --- শেষ বিদায়ের অনুষ্ঠানকালে কোন পক্ষই হামলা চালাবে না --- জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


 ফিফা বিশ্বকাপের শেষ ১৬ পর্বে আজ রাত দু’টায় ব্রাজিল- নরওয়ের এবং আগামীকাল সকাল ৬টায় ইংল্যান্ড-মেক্সিকোর মুখোমুখি হবে।

চলতি পথে... 'ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

 চলতি পথে...


'ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো' সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর এই বিখ্যাত বাংলা গানের মতোই প্রত্যেকেরই প্রজাপতির মতো পাখনা মেলে ফুলে ফুলে উড়ে বেড়াতে চায় মন। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কবি নজরুলের এই গানটিতে মূলত বসন্তের আগমন, মনের আনন্দ, প্রেম এবং প্রকৃতির রূপান্তরকে প্রজাপতির ডানার রঙের মাধ্যমে রূপক অর্থে বোঝানো হয়েছে।

প্রজাপতি কে না ভালোবাসে! নীল আকাশের নিচে, সবুজ প্রকৃতির বুকে যখন একটি প্রজাপতি এ ফুল থেকে ও ফুলে উড়ে বেড়ায়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক জীবন্ত কবিতা আমাদের সামনে মেলে ধরেছে। তার রঙিন ডানা, কোমল উড়াল আর ফুলের মধু আহরণের দৃশ্য মানুষের মনকে সহজেই মোহিত করে।

প্রজাপতিকে ঘিরে কবি-লেখকের কল্পনার শেষ নেই। কখনো সে গানের সুরে হয়ে উঠেছে স্বাধীনতার প্রতীক, কখনো কবিতার পঙ্ক্তিতে সৌন্দর্য, প্রেম ও ক্ষণস্থায়ী জীবনের রূপক। ফুলের সঙ্গে প্রজাপতির সম্পর্ক যেন প্রকৃতির এক নীরব গান—যেখানে আছে মাধুর্য, ছন্দ আর অপার সৌন্দর্য।

‘প্রজাপতি’ শব্দটির মৌলিক নামকরণও বেশ অর্থবহ। সংস্কৃত শব্দ ‘প্রজা’ অর্থ সৃষ্টি বা জীবজগৎ, আর ‘পতি’ অর্থ অধিপতি বা কর্তা। এই অর্থে ‘প্রজাপতি’ শব্দটি জীবনের সৃষ্টিশীল সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত। প্রকৃতির বুকে প্রজাপতি যেন রঙিন জীবনের দূত—যে ফুলে ফুলে ঘুরে শুধু মধু সংগ্রহই করে না, পরাগায়নের মাধ্যমে নতুন জীবনেরও পথ তৈরি করে।

তাই প্রজাপতি শুধু একটি সুন্দর পতঙ্গ নয়; এটি প্রকৃতির রঙিন অলংকার, কবির কল্পনার সঙ্গী এবং জীবনের নবসৃষ্টির এক কোমল প্রতীক।

আমাদের নরসিংদী জেলা সংবাদদাতা কাজী আনোয়ার কামাল নরসিংদীর একটি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে অন্যদের মতো প্রজাপতির সৌন্দর্যের প্রেমে পড়ে বাংলাদেশ বেতার এর দর্শক শ্রোতাদের জন্য এই ভিডিওটি ধারন করেছেন।

(৫ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৫-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৫-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ণ ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব - জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ক্রমবর্ধমান দেশি-বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ - জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।


বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্তবুদ্ধি চর্চা একান্ত জরুরি - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  


আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের - বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত - দেশটির ২৫০ তম স্বাধীনতা দিবসের মাইলফলক স্পর্শ করায় যুক্তরাষ্ট্র ও সেদেশের জনগণকে তারেক রহমানের শুভেচ্ছা।


তাপপ্রবাহ উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে রাজপথে কোটি মানুষের ঢল - বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। 


ফিফা বিশ্বকাপে কানাডা এবং প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং ফ্রান্স ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৪-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৪-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আজ রাজধানীতে - প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


কৃষি, বাণিজ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে সরকার - জানালেন বাণিজ্যমন্ত্রী।


রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার ওপর - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


শক্তিশালী হচ্ছে ‘এল নিনো’ - বিশ্বের অনেক অঞ্চলে আগামী কয়েক মাসে তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টির সতর্কতা জাতিসংঘের।


ফিফা বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অষ্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে মিশর শেষ ১৬ তে।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৩-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৩-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষায় জাতীয় কবির সাহিত্য আলোকবর্তিকা -নজরুল বর্ষের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ভিসা নীতি সংশোধনে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন।


বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন যেকোনো অপপ্রচার কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।


প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার - জানালেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে - মন্তব্য চীনা রাষ্ট্রদূতের।


ভূমিকম্পের আটদিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করলো ভেনিজুয়েলা - মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার তিনশো।


ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়াকে শূণ্য – তিন গোলে হারিয়ে স্পেন এবং ক্রোয়েশিয়াকে ২ – ১ গোলে পরাজিত করে শেষ ষোলোতে পর্তুগাল।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০২-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০২-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী --- নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের।


অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মত আজ সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা ।


প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে --- জানালেন শিক্ষামন্ত্রী।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে --- মন্তব্য চীনা রাষ্ট্রদূতের।


দাম কমানো হলো এলপিজির।


রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত ১৮ ।


 ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত একটায় স্পেন অস্ট্রিয়ার এবং ভোর পাঁচটায় পর্তুগাল-ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০১-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০১-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম


অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে এইচ এস সি ও সমমান পরীক্ষা।


 


তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

 

 


‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামে আনসার ও ভিডিপি'র মিডিয়া প্ল্যাটফর্ম চালু --- সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি -- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 

 


জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার জুবাইদা রহমানের।

 


 


যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট।

 

 ফিফা বিশ্বকাপে আজ রাত ১০টায় ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং ২টায় সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম।

চলতি পথে ... "পালকি চলে! পালকি চলে!

 চলতি পথে ...

"পালকি চলে! পালকি চলে!

গগন-তলে আগুন জ্বলে!

স্তব্ধ গাঁয়ে আদুল গায়ে

যাচ্ছে কারা রৌদ্রে সারা!"

হ্যাঁ, বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের শুধু 'পালকির গান' কবিতাই নয়, গ্ৰাম বাংলার একটি পরিচিত নাম ও হাজার বছরের লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অভিজাত বাহন হচ্ছে পালকি। একসময় গ্রামাঞ্চলে বাহন হিসেবে পালকির ব্যাপক প্রচলন ছিল। তখন বিভিন্ন বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে মুসলিম পরিবারের বৃদ্ধ-বৃদ্ধাদের একস্থান থেকে অন্যস্থানে আনা-নেয়ার জন্য পালকি ব্যবহৃত হতো। জমিদার জোতদাররাও পালকিতে চড়েই জমিদারি দেখাশোনা করতেন। তাছাড়া পীর-মুর্শিদরাও পালকিতে চড়ে তাদের ভক্তদের বাড়িতে যাতায়াত করতেন। কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন যন্ত্রযানের কাছে হার মানায় এ ঐতিহ্যবাহী পালকি আজ দ্রুত হারিয়ে যেতে বসেছে। অথচ এই পালকিকে নিয়ে একসময় কত কবি, লেখক রচনা করেছেন কত কবিতা, গান, নাটক প্রভৃতি। সেসব কবিতা, গান এখনও আমাদের লোক সংস্কৃতির সঙ্গে মিশে আছে। যেমন পালকির বেহারারা এক সময় গেয়ে চলতো 'ই হুমনারে হুমনা' বা 'আল্লা বলরে... ভাবীগো, আগগ্যাইয়া নে-না গো'। এসব গান এখনও আমাদের স্মরণ করিয়ে দেয় লোক সংস্কৃতির ঐতিহ্যের কথা। কিন্তু আমাদের দেশ থেকে হাজার বছরের ঐতিহ্যবাহী পালকি এখন আর তেমন চোখে পড়ে না। পালকির ঠাঁই হয়েছে এখন জাদুঘরে। আজ এই পালকির দেখা মেলে রাজধানীর পান্থপথের একটি অভিজাত বিপনী বিতানে। যেখানে ক্রেতা-দর্শনার্থীদের দেখার জন্য পালকিটি প্রদর্শন করা হয়েছে।

ছবি: খোন্দকার এরফান আলী 

(০১ জুলাই, ২০২৬) See less

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০১-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০১-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হলো সংসদে।


‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ এবং ‘সাইবার সুরক্ষা সংশোধন বিল-২০২৬’ সংসদে পাস।


মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের।


জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড।


দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউ আর।


নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।  


পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু।


ফিফা বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে হারিয়ে ফ্রান্স ও আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলোতে  - এখন মেক্সিকোর মোকাবেলা করছে ইকুয়েডর ।

অফিস পলিটিক্স: ৩টি অভিজ্ঞতা, কিছু পরামর্শ,,,,, বাদল সৈয়দ ফেইসবুক থেকে নেওয়া

 অফিস পলিটিক্স: ৩টি অভিজ্ঞতা, কিছু পরামর্শ বাদল সৈয়দ একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পড়াতাম। সে সূত্রে সে আমার ছাত্র। ভালো একটি কর্পোরেট চাকরি...