এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৫-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৫-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত --- মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের।


বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূণ্যের কোঠায় নেমে আসছে – জানালেন আইনমন্ত্রী।


বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে --- জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে --- বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু।


বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

চলতি পথে ..... সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। 

 চলতি পথে .....


সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। দুই মাস পর পর ঋতু বৈচিত্র্যের পালাবদলে এ দেশের উর্বর মাটিতে বেড়ে ওঠে ফুল, ফলসহ হরেক রকমের বৃক্ষরাজি। বছরজুড়ে নানা ফুলের মিষ্টি সুবাস ও রসালো ফলের সমারোহে রাঙা হয়ে ওঠে বাংলার প্রকৃতি। প্রকৃতির মাঝে গাছে ঝুলে থাকা নানা প্রজাতির দেশি ফলের পাশাপাশি বিদেশি কিছু ফলের রঙ ও রূপ বৈচিত্র মানুষের মন কেড়ে নেয়। লোভনীয় সেসব ফলের সৌন্দর্য মুগ্ধতা ছড়ায়। তেমনই একটি ফল হচ্ছে 'রাম্বুটান।' Sapindaceae পরিবারভুক্ত রাম্বুটান এর উদ্ভিদতাত্তিক নাম Nephelium lappaceum L. ইংরেজি নাম Rambutan. অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার রাম্বুটান ফলটি দেখতে লাল, কমলা, গোলাপী বা হলুদ রঙের হয়ে থাকে। ফলের খোসার উপরিভাগ কদম ফুলের ন্যায় চুলের মতো নরম লোম বা কাঁটায় আবৃত থাকে। ফলে দেখতে অদ্ভুত লোমশ লাগে।খোসার ভেতরে লিচুর মতো রসালো, সাদা ও নরম অংশ থাকে। তবে দেখতে লিচুর মতো হলেও ফল লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি ও কিছুটা চ্যাপ্টা প্রকৃতির। এটি খেতে মিষ্টি ও রসালো। পুষ্টিবিদের মতে, ফলটি নানাধরনের পুষ্টিগুণে ভরপুর। উদ্ভিদবিদদের মতে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সুস্বাদু উষ্ণমন্ডলীয় ফল। তবে বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাম্বুটান ফলের চাষ হচ্ছে এবং জনপ্রিয়তা পেয়েছে। ফলের পাশাপাশি বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য রাম্বুটান এর জুড়ি নেই। বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় রাম্বুটান গাছে থোকায় থোকায় ঝুলে থাকা ফল দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৫ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৫-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৫-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ - সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার - বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।


সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশে সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইলো বাংলাদেশ।


ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল - স্পেনে জাতীয় জরুরি অবস্থা জারি - নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ।  


হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারতের মোকাবেলা করবে স্বাগতিক জিম্বাবুয়ে।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৪-০৭-২০২৭

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৪-০৭-২০২৭


আজকের সংবাদ শিরোনাম


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ --- সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 


গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার --- বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

 

 


সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশে সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ।

 


৬০টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্কারোপ --- সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ।


 ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে তিন-দুই সেটে হারালো বাংলাদেশ।

চলতি পথে ... "একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা,- একটি ফুলের গাছ।"

 চলতি পথে ...


"একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা,-

একটি ফুলের গাছ।"

এ এক উৎপাত। চুপ করে রইলেম।

তমুকা বললে, "দামী দুর্লভ গাছ,

এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে।"

জিগেস করলেম, "নামটা কী"

সে বললে "ক্যামেলিয়া"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'পুনশ্চ' এর একটি জনপ্রিয় কবিতা 'ক্যামেলিয়া।' তিনি কবিতাটিতে দুর্লভ ক্যামেলিয়া ফুলের স্মৃতি চমৎকার ও কৌতুকপূর্ণভাবে তুলে ধরেছেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, ক্যামেলিয়া ফুল তার নিখুঁত জ্যামিতিক গঠন আর অতুলনীয় রূপের জন্য বিশ্বের বিখ্যাত নানা কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, মনীষীদের লেখায় স্থান করে নিয়েছে। ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার আলেকজান্দ্রে দুমা তার কালজয়ী উপন্যাস 'The Lady of the Camellias' -এ এই ফুলের মাধ্যমে প্রেম ও ক্ষণস্থায়ী সৌন্দর্যের থিম তুলে ধরেছেন। তার মতে,"ফুলের ভাষায়, ক্যামেলিয়া হলো গভীর আকাঙ্ক্ষা এবং প্রশংসার একটি বার্তা।" আবার জাপানি কথাসাহিত্যিক নাতসুম সোসেকি এর মতে, "ক্যামেলিয়া, সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে মোহময়ী।" প্রকৃতিতে অদ্ভুত স্নিগ্ধ ছড়ানো উজ্জ্বল রঙের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। Theaceae পরিবারভুক্ত ক্যামেলিয়া'র উদ্ভিদতাত্তিক নাম Camellia japonica L. ইংরেজি নাম Camellia. এটি চকচকে গাড় সবুজ পাতা ও গোলাপের মতো দেখতে পাপড়ি জন্য বিখ্যাত। সাধারণত এটি শীতের সময় ফোটে বলে একে 'শীতের গোলাপ'ও বলা হয়। তবে বিশ্বজুড়ে এর রয়েছে অনেক হাইব্রিড প্রজাতি। তাই জাতভেদে বর্ষাকালেও ফুলটি ফুটতে দেখা যায়। এর ফুল সাদা, হালকা গোলাপি, গাড় লাল থেকে শুরু করে বিভিন্ন মিশ্র রঙের এবং পাপড়িগুলো খুবই ঘন হয়। বাগানের শোভাবর্ধনে ক্যামেলিয়া খুবই জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এই ক্যামেলিয়া ফুল দেখা যায়।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৪ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৪-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৪-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ এর অনুমোদন মন্ত্রিসভায়।


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার - এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।


সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে - জানালেন শিক্ষামন্ত্রী।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।


ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র - বললেন ডোনাল্ড ট্রাম্প।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নেপালের কাছে হারার পরেও ৩-২ এ সিরিজ জিতলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ ২৩-০৭-২০২৬

 রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ ২৩-০৭-২০২৬


বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন ।   

 

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার --- এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।   

 

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  

 

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।

 

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে --- জানালেন শিক্ষামন্ত্রী।

 

মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামী মোজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল --- পরবর্তী শুনানী ২৩শে সেপ্টেম্বর।


ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে ফাস্টট্রাক আদালত গঠনের সিদ্ধান্ত জানালেন দেশটির প্রধানমন্ত্রী ।

 

এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ নেপালের কাছে হারার পরেও ৩-২ এ সিরিজ জিতলো বাংলাদেশ

চলতি পথে ... বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ 'স্ট্রে-বার্ডস' (Stray Birds)-এ বলেছেন,

 চলতি পথে ...


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ 'স্ট্রে-বার্ডস' (Stray Birds)-এ বলেছেন, "God grows weary of great kingdoms, But never of little flowers." -অর্থাৎ "ঈশ্বর বড় বড় রাজ্য দেখে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু ছোট ছোট ফুল দেখে কখনো ক্লান্ত হন না।" হ্যাঁ, ফুল প্রকৃতির এমনই এক অপরূপ সৃষ্টি, যার সৌন্দর্য সকলের হ্নদয়ে নিঃশব্দে মুগ্ধতার পরশ বুলিয়ে দেয়। ফুলের মোহনীয় মিষ্টি সুবাস, নিখুঁত বিন্যাস, সুক্ষ্ম পাপড়ি, নজরকাড়া রঙের খেলা প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। যেন কোন মহান শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস। তাই প্রকৃতির দান যেকোনো ফুল দেখলেই মনে হয় প্রকৃতি নিজের হাতে জলরঙে ছবি এঁকেছে। ঠিক তেমনি ছবির মতো চোখ জুড়ানো একটি ফুল হচ্ছে- 'মরু গোলাপ।' এটি 'কিন্নরী' বা 'আ্যডেনাম' নামেও পরিচিত। Apocynaceae পরিবারভুক্ত এই ফুলটির উদ্ভিদতাত্ত্বিক নাম Adenium obesum, ইংরেজি নাম Desert Rose, Impala lily, Sabi star, Kudu, Mock azalea. এটি দ্বিস্তরবিশিষ্ট গোলাপী পাপড়িযুক্ত ফুল।কেননা, পাপড়ি দুটি করে বিন্যস্ত থাকে, যা প্রায়শই 'পাতুম্মা' জাত হিসেবে পরিচিত। এতে প্রচুর ফুল ফোটে এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশে ভালো জন্মায়। বাগানের সৌন্দর্য বাড়াতে এই ফুলটি বেশ জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় দেখা মিলবে ফুলটির।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৩ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৩-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৩-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


১৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন।


দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের - বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন।


বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় - মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।


ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু - জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর নতুন দফার হামলা চলছে - জানাল মার্কিন সামরিক বাহিনী।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

চলতি পথে..... 'মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ায় মাঝে

 চলতি পথে.....


'মাঝি বাইয়া যাও রে

আকুল দরিয়ায় মাঝে

আমার ভাঙা নাও রে

মাঝি বাইয়া যাও রে....'


হ্যাঁ, কালজয়ী এই ভাটিয়ালি গানটিতে যেন ভরা বর্ষায় নদীর বুকে মাঝির নৌকা বেয়ে যাওয়ার এক অনন্য রূপের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নদী মাতৃক এই দেশে থই থই জলের মাঝে বৈঠা বেয়ে ছুটে চলা ছোট বড় নৌকা চলাচলের দৃশ্য ও নদীর কলতান এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে, বাংলার প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। প্রতিদিনই এমন নৌকা চলাচলের দৃশ্য চোখে পড়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেই নবাববাড়ি সংলগ্ন ওয়াইজঘাটে। এখান থেকে বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত খেয়া নৌকা চলাচল করে। ফলে খুব সহজেই ওপারে আগানগর, কেরানিগঞ্জ ও আশপাশে যাতায়াত করা যায়। কাকডাকা ভোর থেকে রাত দশটা পর্যন্ত এখানে তাই চোখে পড়ে নৌকা চলাচলের এমন মনোরম দৃশ্য। তবে রাত বেশি হবার সাথে সাথে নৌকার সংখ্যা কমে আসে। ভিডিওটি রাজধানীর ওয়াইজঘাট থেকে ধারণকৃত।


ভিডিও: খোন্দকার এরফান আলী

(২২জুলাই, ২০২৬)

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...