এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০২-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০২-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। 


ঢাকার চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 


সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান।

 


আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু --- জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

 


তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে --- বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 


ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।


 প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমুর স্বর্ণ জয়।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০২-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০২-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বাংলাদেশের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের - আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা।


তিন দিনের সফল সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর।


সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব - বেসরকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই - বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


চলতি মাসে ঢাকা–কক্সবাজার রুটে চালু করা হবে আরো একজোড়া নতুন ট্রেন - জানালেন রেলপথ প্রতিমন্ত্রী।


কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’-এ প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিলো বাংলাদেশ।


দক্ষিণ পেরুতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১৩ ।


ডারবানে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৬৫ রানে হারলো বাংলাদেশ।

চলতি পথে ... প্রকৃতির রঙের খেলা বড়ই বিচিত্র।

চলতি পথে ...


প্রকৃতির রঙের খেলা বড়ই বিচিত্র। প্রকৃতির অন্যতম সৃষ্টি হাজারো প্রজাতির বৃক্ষরাজি ও উদ্ভিদসমূহ বিচিত্র রঙের ফুলে ফুলে সেজে ওঠে। যেন নানা রঙের এক বিষ্ময়কর খেলা, শিল্পী তুলিতে আঁকা একেকটি শিল্পকর্ম। চোখ ধাঁধানো বৈচিত্র্যময় নানা ফুলের রূপ, রঙ, সৌন্দর্য মানব মনেও এনে দেয় প্রশান্তি। ফলে প্রতিটি মানুষই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চায়। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যেতে চায় ফুলের মনভুলানো সৌন্দর্যের রাজ্যে। প্রকৃতিতে ফুটে থাকা এমনই একটি ফুল হচ্ছে- 'এডেনিয়াম।' Apocynaceae পরিবারভুক্ত এর বেশ কয়েকটি প্রজাতির মধ্যে ছবির এই ফুলের গাছটির অনন্য কান্ডের গঠন এবং উজ্জ্বল ফুলের কারণে বেশ জনপ্রিয়। প্রজাতিভেদে ফুলগুলো সাধারণত লাল, গোলাপী, সাদা বা মিশ্র বর্ণের হয়ে থাকে। এই ফুলের গাছের কান্ডটি মাটির কাছাকাছি অতিরিক্ত মোটা ও স্ফীত হয়, যা মূলত পানি জমিয়ে রাখার কাজ করে। তবে এর পাতাগুলো বেশ চকচকে। এর উদ্ভিদতাত্তিক নাম Adenium obesum (Forssk.) Roem & Schutt, ইংরেজি নাম Adenium, Desert Rose. এটি আফ্রিকা ও আরব উপদ্বীপের স্থানীয় একটি উদ্ভিদ হলেও বর্তমানে সারা বিশ্বে শৌখিন বাগান ও টবে অত্যন্ত জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে এই এডেনিয়াম ফুলের ছবিগুলো ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০১ আগষ্ট, ২০২৬)

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ - ০১-০৮-২০২৬

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ - ০১-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর এর সাক্ষাৎ --- দেশে কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান--- আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা।


সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব --- বেসরকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই --- বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


চলতি মাসে ঢাকা–কক্সবাজার রুটে চালু করা হবে আরো একজোড়া নতুন ট্রেন --- জানালেন রেলপথ প্রতিমন্ত্রী।


কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’-এ প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিলো বাংলাদেশ। 


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত অন্তত ১০।


 আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ড্র অনুষ্ঠিত --- বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলংকা ও ভুটান।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০১-০৮-২০২৬ খ্রি:।

সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০১-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর - রোহিঙ্গা শরণার্থীদের জীবন-মান উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন জোরদারের আহ্বান।


ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর ।


দেশে মানুষের মধ্যে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে - বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী।


থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির তাগিদ দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান।


যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।


২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ৩১-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ৩১-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


রাজধানীর পরিচ্ছনতা কার্যক্রম সরেজমিন দেখতে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 


ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর । 

 


দেশে মানুষের মধ্যে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 

 


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে --- বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী।

 


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর।

 


গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে হামাস --- জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 


পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪।

 

২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

চলতি পথে ... উদ্ভিদের পাতা ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিষয়ক আলোকচিত্রী ও প্রাবন্ধিক এম জে কোরভান (MJ Korvan) বলেছেন,০

 চলতি পথে ...


উদ্ভিদের পাতা ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিষয়ক আলোকচিত্রী ও প্রাবন্ধিক এম জে কোরভান (MJ Korvan) বলেছেন, "Anyone can love a rose, but it takes a lot to love a leaf. It's ordinary to love the beautiful, but it's beautiful to love the ordinary." - অর্থাৎ 'যেকোনো মানুষ গোলাপ ভালোবাসতে পারে, কিন্তু একটি পাতাকে ভালোবাসার জন্য অনেক মনের প্রয়োজন। সুন্দরকে ভালোবাসা সাধারণ ব্যাপার, কিন্তু সাধারণকে সুন্দরভাবে ভালোবাসাটাই আসল।' হ্যাঁ, প্রকৃতির বর্ণিল রূপ ফুটিয়ে তুলতে শুধু বৃক্ষরাজি বা উদ্ভিদের ফুল ও ফলই নয়, এর পাতার ও রয়েছে অপরূপ সৌন্দর্য। বিভিন্ন উদ্ভিদের পাতার চমৎকার আকৃতি, বিন্যাস, হাজারো শেড বা আভা, বৈচিত্র্যময় রঙ মানুষকে আকৃষ্ট ও মুগ্ধ করে। কোন কোন উদ্ভিদের পাতার শিরা উপশিরার জ্যামিতিক বিন্যাস যেন কোন বিখ্যাত শিল্পীর আঁকা নিখুঁত শিল্পকর্ম ও জীবন্ত ক্যানভাস। এমনই একটি উদ্ভিদ হচ্ছে- "এলোকেশিয়া।" এলোকেশিয়া (Alocasia) Araceae পরিবারভুক্ত কন্দযুক্ত বহুবর্ষজীবী উদ্ভিদ। এর উদ্ভিদতাত্ত্বিক নাম Alocasia sanderiana W. Bull (প্রজাতিভেদে Alocasia macrorrhizos, Alocasia cucullata), ইংরেজি নাম Kris Plant, Elephant Ear, Giant Taro. এটি নজরকাড়া পাতার জনপ্রিয় উদ্ভিদ। এর পাতাগুলো দেখতে অনেকটা তীরের ফলা বা হাতির কানের মতো বড় ও চওড়া হয়। এটি সৌন্দর্য বর্ধনের জন্য ইনডোর বা আউটডোর উভয় পরিবেশেই বেশ মানানসই। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এই এলোকেশিয়া এর দেখা মেলে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(৩১ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ৩১-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ৩১-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানালো সংযুক্ত আরব আমিরাত - শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।


দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অংশীদারিত্ব আরো শক্তিশালী করতে একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র - আশা প্রকাশ করলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গর।


স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা করার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর।


জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


বৈরী আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা - জানালেন শিক্ষামন্ত্রী।


গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত করতে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা বাংলাদেশ ও সৌদি আরবসহ ১৪টি দেশের।


লিটন দাসকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক ঘোষণা।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ৩০-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ৩০-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন --- মন্তব্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর ---জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ --- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


বৈরী আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা --- জানালেন শিক্ষামন্ত্রী।


আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার --- জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।


তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।


রুশ বিমান হামলায় ইউক্রেনে কমপক্ষে ১৩ জন নিহত।


উৎসবমুখর পরিবেশে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচ্যারী টুর্নামেন্ট।

পৃথিবী নয়, জীবনের আসল নকশা তৈরি হয়েছিল মহাশূন্যে?

 পৃথিবী নয়, জীবনের আসল নকশা তৈরি হয়েছিল মহাশূন্যে?


মহাশূন্যের নিস্তব্ধতায় ভাসমান এক কণার ভেতর হয়তো ঘুমিয়ে ছিল জীবনের প্রথম নিশ্বাস। কোটি কোটি বছর আগে, যখন পৃথিবী ছিল নিঃসঙ্গ, উত্তপ্ত ও সম্পূর্ণ নির্জীব, তখন কোথাও দূর মহাবিশ্বের এক অন্ধকার কোণে নিঃশব্দে তৈরি হচ্ছিল জীবনের পরম রসায়ন। সেখান থেকেই হয়তো এক চরম উত্তাল সময়ে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল এক টুকরো উল্কাপিণ্ড - যার বুকে খোদাই করা ছিল আমাদের অস্তিত্বের প্রথম গোপন পান্ডুলিপি।


বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় উঠে এসেছে এক শিহরণ জাগানো সত্য। পৃথিবীর আদিম সময়ে যখন অগণিত গ্রহাণু ও উল্কাপাত হচ্ছিল, তখনই মহাকাশ থেকে প্রাণের জন্য প্রয়োজনীয় জৈব অনুগুলো এই গ্রহের বুকে সঞ্চারিত হয়। গবেষকরা পেয়েছেন সেই অবিশ্বাস্য প্রমাণ - জীবনের মৌলিক উপাদান অর্থাৎ ডিএনএ ও আরএনএ'র পাঁচটি নিউক্লিওবেস-ই খুঁজে পাওয়া গেছে ভিনগ্রহ থেকে আসা উল্কাপিণ্ডের ভেতরে! Adenine, Guanine, Cytosine, Thymine, আর Uracil - যে পাঁচটিকে বলা হয় প্রাণের মূল ভিত্তিপ্রস্তর, তারা কোনো রূপকথা নয়, বরং সত্যিই এসেছিল এই অসীম ও রহস্যময় মহাকাশ থেকে।


Murchison, Murray ও Tagish Lake নামের ঐতিহাসিক উল্কাগুলোর গভীর বিশ্লেষণে এই জৈব যৌগগুলো ধরা পড়েছে বিজ্ঞানীদের অতিসংবেদনশীল আধুনিক যন্ত্রে এমনকি প্রতি ট্রিলিয়নের মধ্যেও অত্যন্ত সূক্ষ্ম পরিমাপে। গবেষণাগারের এই আবিষ্কার কোনো সাধারণ তথ্য নয়; এটি জোরালোভাবে প্রমান করে যে, প্রাণের জটিল রাসায়নিক সূত্র শুধু এই ছোট্ট পৃথিবীর বন্ধ প্রকোষ্ঠে নয়, বরং তৈরি হয়েছিল কোটি কোটি আলোকবর্ষ দূরের তারার ধুলোয়। মহাবিশ্বের সুবিশাল ক্যানভাসে জীবন বিকাশের বীজ ছড়ানো ছিল বহু আগে থেকেই।


তাহলে কি আমরা আসলে কোনো সাধারণ সত্তা নই? আমরা সবাই কি মহাবিশ্বেরই সন্তান? যে বিশাল তারাটি কোটি বছর আগে তার সমস্ত আলো বিলীন করে নিভে গিয়েছিল, সে-ই হয়তো প্রাণের আদি স্পন্দন পাঠিয়ে দিয়েছিল এই নীল গ্রহের বুকে।

আমাদের রক্ত-মাংসের প্রতিটি কোষের গভীরের রাসায়নিক সংকেত আজও সেই প্রাচীন মহাজাগতিক সংযোগের কথা মনে করিয়ে দেয়। মহাজাগতিক ধুলোর প্রতিটি কণাই যেন নিঃশব্দে ফিসফিস করে বলে - "তুমি আমারই অংশ, আমি তোমার ভেতর এখনো জ্বলছি।"


*** এই বিষয়ে অধিকতর জানতে কমেন্টে শেয়ারকৃত তথ্যসূত্র পড়ুন।  


Photo Credit: NASA - National Aeronautics and Space Administration 


#DiscoverwithMainul #DNA #astronomy #life #NASA #NASASpaceAppsChallenge #comet

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...