এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ ওয়াক্ত সালাতের নামকরণ, তাৎপর্য, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপকারিতা এবং করণীয়।,,,,,,ফেইসবুক থেকে নেওয়া

 পাঁচ ওয়াক্ত সালাতের নামকরণ, তাৎপর্য, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপকারিতা এবং করণীয়।


 আসুন কুরআন এবং হাদিসের আলোকে জেনে নেই।


১। সালাতুল ফজর।


০০ নামের রহস্য : 


০ 'ফজর' শব্দের অর্থ "ভোর" বা "প্রভাত"। 


০ রাত্রির অন্ধকার ভেদ করে যখন আলো স্ফুরিত হয়, তখন এই সালাত আদায় করা হয় বলে একে ফজর বলা হয়।


০০ তাৎপর্য : 


০০ আল কুরআন :


০ আল কুরআনে এই ওয়াক্তের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, "নিশ্চয়ই ভোরের সালাতে ফেরেশতাদের সমাবেশ ঘটে।" (সূরা বনি ইসরাইল: ৭৮)। 


০০ হাদিস :


০ হাদিস অনুযায়ী, ভোরের বায়ু ও সালাত বান্দার আত্মিক জাগরণ ঘটায় এবং সে আল্লাহর হেফাজতে থাকে। (সহিহ মুসলিম: ৬৫৭)।


০০ উপকারিতা :


০ শারীরিক : ভোরে বাতাসে ওজোনের মাত্রা বেশি থাকে যা রক্তসঞ্চালন বৃদ্ধি করে, মানসিক বিষণ্নতা দূর করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।


০ আত্মিক : শয়তানের বাঁধন ছিন্ন করে মনে প্রশান্তি ও কর্মোদ্যম ফিরিয়ে আনে।


০০ করণীয় : 


০ আজান শুনে ঘুম থেকে জেগে মেসওয়াক করা, অজু করে দুই রাকাত সুন্নত সালাত আদায় করা। 

০ এরপর জামাতে দুই রাকাত ফরজ আদায় করা।


২। সালাতুল জোহর।


০০ নামের রহস্য : 


০ 'জোহর' শব্দের অর্থ "মধ্যাহ্ন" বা "প্রকাশ্য"।


০ সূর্য যখন মাথার ওপর থেকে কিছুটা পশ্চিমে ঢলে পড়ে এবং বস্তুর ছায়া স্পষ্ট হয়, তখন এর ওয়াক্ত শুরু হয়।


০০ তাৎপর্য : 


০ এটি দিনের প্রথম সালাত যা আল্লাহর নবি ইব্রাহিম (আ.)-এর আমল থেকে ধারাবাহিকভাবে পরিচিত।


০০ হাদিস : 


 ০ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যখন উত্তাপ বৃদ্ধি পায়, তখন সালাত ঠান্ডা করে আদায় করো, কেননা উত্তাপের প্রখরতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ।" (সহিহ বুখারি: ৫৩৮)।


০০ উপকারিতা :


০ শারীরিক : দীর্ঘক্ষণ কাজের পর দুপুরের দিকে মানুষের শরীরে অবসাদ আসে। 


০ অজু ও সালাতের অঙ্গ সঞ্চালন শরীরকে রিফ্রেশ করে এবং কাজের ক্লান্তি দূর করে।


০ আত্মিক : সংসারের কাজের ব্যস্ততার মাঝে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়ে দুনিয়ামুখী মনকে সোজা পথে আনে।


০০ করণীয় : 


০ ওয়াক্ত হওয়ার পর ৪ রাকাত সুন্নত।

০ এরপর ইমামের সাথে ৪ রাকাত ফরজ।

০ ২ রাকাত সুন্নত এবং 

০ সুযোগ থাকলে ২ রাকাত নফল আদায় করা।


৩। সালাতুল আসর।


০০ নামের রহস্য : 


০ 'আসর' শব্দের অর্থ "সময়", "অপরাহ্ন" বা "নিষ্কাশন করা"। 


০ দিনের আলো যখন ফুরিয়ে আসতে থাকে, তখন এই সালাত অনুষ্ঠিত হয়।


০০ তাৎপর্য :


০০ কুরআন :


০ কুরআনুল কারিমে এই সালাতকে 'সালাতুল উস্তা' বা মধ্যবর্তী সালাত হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


০ "তোমরা সালাতসমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের।" (সূরা আল-বাকারা: ২৩৮)। 


০০ হাদিস :


০ হাদিসে এসেছে, "যে ব্যক্তি আসরের সালাত অবহেলা বশত না পড়ে, তার আমল বিনষ্ট হয়ে যায়।" (সহিহ বুখারি: ৫৫৩)।


০০ উপকারিতা :


০ শারীরিক : বিকেলের সময়ে রক্তচাপ ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে আসরের সালাতের রুকু ও সিজদা বিশেষ সাহায্য করে।


০ আত্মিক : দিনের শেষভাগে কর্মব্যস্ততা ও কেনাকাটার ভিড়ে মানুষকে আল্লাহর জিকিরে ফিরিয়ে আনে।


০০ করণীয় : 


০ সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগেই ৪ রাকাত ফরজ সালাত আদায় করা।

০ ফরজের পূর্বে ৪ রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ পড়াও উত্তম।


৪। সালাতুল মাগরিব।


০০ নামের রহস্য :


০ 'মাগরিব' শব্দের অর্থ "সূর্যাস্ত" বা "পশ্চিম দিক"।


০ সূর্য অস্ত যাওয়ার পর পরই এই সালাতের সময় শুরু হয়।


০০ তাৎপর্য : 


হাদিস :


০ সূর্যাস্তের মধ্য দিয়ে দিন শেষ হয়ে রাতের আগমন ঘটে, যা মানুষকে জীবনের নশ্বরতা ও মৃত্যুর কথা মনে করিয়ে দেয়।


০ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আমার উম্মত ততদিন কল্যাণের ওপর থাকবে, যতদিন তারা মাগরিবের সালাত আদায়ে দেরি না করবে।" (সুনানে আবু দাউদ: ৪১৮)।


০০ উপকারিতা :


০ শারীরিক : সন্ধ্যার শুরুতে খাবারের পূর্বে অল্প বিরতি ও অজু-সালাত পরিপাকতন্ত্রকে রাতের খাবারের জন্য প্রস্তুত করে।


০ আত্মিক : সূর্যাস্তের মাধ্যমে এক দিনের বিদায় ও পরকালের প্রস্তুতির অনুভুতি জাগ্রত হয়।


০০ করণীয় : 


০ ওয়াক্ত হওয়ার সাথে সাথে দেরি না করে ৩ রাকাত ফরজ সালাত আদায় করা এবং

০ এরপর ২ রাকাত সুন্নত আদায় করা।


৫। সালাতুল এশা।


০০ নামের রহস্য : 


০ 'এশা' শব্দের অর্থ "রাতের প্রথম ভাগ" বা "অন্ধকার"।


০ সন্ধ্যার লালচে আভা সম্পূর্ণরূপে দূর হয়ে গাঢ় অন্ধকার নেমে আসলে এই সালাত আদায় করা হয়।


০০ তাৎপর্য : 


হাদিস :


০ রাতের অন্ধকারে আলস্য ত্যাগ করে সালাতে দাঁড়ানো বড় ঈমানের পরিচয়।


০ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যদি তারা জানতে পারত যে এশা ও ফজরের সালাতে কী পরিমাণ সওয়াব রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও এতে উপস্থিত হতো।" (সহিহ বুখারি: ৬১৫)।


০০ উপকারিতা :


০ শারীরিক : রাতের খাবারের পর সালাত আদায় করলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং ভালো ঘুম হতে সাহায্য করে।


০ আত্মিক : সারাদিনের ভুলত্রুটি ক্ষমা চেয়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুযোগ তৈরি হয়।


০০ করণীয় : 


০ ৪ রাকাত ফরজ।

০ ২ রাকাত সুন্নত এবং 

০ এরপর ৩ রাকাত বিতরের সালাত আদায় করা। 


০ এশার সালাতের পর অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে দ্রুত ঘুমিয়ে পড়া রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ।


মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।

ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব,,,,,,,ফেইসবুক থেকে নেওয়া

 ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব


ব্যবসায় প্রতিদিনই কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হয়। কোন পণ্য কিনবেন, কত পরিমাণ পণ্য রাখবেন, কোন পণ্যের প্রচার করবেন, কাস্টমারের সঙ্গে কীভাবে কথা বলবেন, কোথায় টাকা খরচ করবেন—এসব ছোট-বড় সিদ্ধান্তই ব্যবসার ফলাফলের ওপর প্রভাব ফেলে। তাই ব্যবসায় সফল হতে শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হয়।

সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বোঝা দরকার। শুধু অনুমান বা আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে অনেক সময় ব্যবসায় ক্ষতি হতে পারে। যেমন, কোনো একটি পণ্য নিজের কাছে খুব ভালো লাগছে বলে অনেক পরিমাণে কিনে ফেললেন। কিন্তু পরে দেখা গেল কাস্টমারদের সেই পণ্যের প্রতি তেমন আগ্রহ নেই। তখন টাকা পণ্যের মধ্যে আটকে যেতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আগের বিক্রির হিসাব, কাস্টমারের চাহিদা এবং বাজারের পরিস্থিতি দেখা ভালো।

ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াও ঝুঁকিপূর্ণ। কোনো কাস্টমার একটি অভিযোগ করলেই সঙ্গে সঙ্গে রাগ করে উত্তর দেওয়া উচিত নয়। আগে সমস্যাটা কী হয়েছে সেটা বুঝতে হবে, তারপর শান্তভাবে সমাধানের চেষ্টা করতে হবে। একইভাবে কোনো দিন বিক্রি কম হয়েছে বলে হঠাৎ পুরো ব্যবসার পরিকল্পনা পরিবর্তন করারও দরকার নেই। কয়েকদিন বা কিছু সময়ের তথ্য দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া বেশি ভালো।

আবার অতিরিক্ত দেরি করাও ঠিক নয়। অনেক সময় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এত বেশি চিন্তা করেন যে সুযোগ চলে যায়। ধরুন, বাজারে একটি পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। আপনি যদি মাসের পর মাস শুধু চিন্তা করতে থাকেন এবং কোনো পদক্ষেপ না নেন, তাহলে অন্য ব্যবসায়ীরা সেই সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে। তাই তথ্য যাচাই করার পর সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ।

সিদ্ধান্ত নেওয়ার সময় লাভের পাশাপাশি সম্ভাব্য ক্ষতির কথাও চিন্তা করতে হবে। কোনো একটি সিদ্ধান্ত সফল হলে কতটা লাভ হতে পারে এবং ব্যর্থ হলে কতটা ক্ষতি হতে পারে, দুটোই বিবেচনা করা দরকার। বিশেষ করে ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে আগে হিসাব করে নেওয়া উচিত। এতে আবেগের পরিবর্তে বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া যায়।

ভালো ব্যবসায়ীরা নিজেদের আগের সিদ্ধান্ত থেকেও শেখেন। কোনো সিদ্ধান্ত ভালো ফল দিলে কেন ভালো ফল হয়েছে সেটা বোঝার চেষ্টা করেন। আবার কোনো সিদ্ধান্তে ক্ষতি হলে শুধু হতাশ না হয়ে কোথায় ভুল হয়েছিল সেটা খুঁজে বের করেন। এতে ভবিষ্যতে একই ধরনের ভুল আবার হওয়ার সম্ভাবনা কমে যায়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রয়োজনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে শেখা। ব্যবসায় একটি পরিকল্পনা করার পর পরিস্থিতি বদলে গেলে আগের পরিকল্পনাকে জোর করে ধরে রাখার দরকার নেই। নতুন তথ্য পাওয়া গেলে বা বাজারের অবস্থা পরিবর্তিত হলে পরিকল্পনাও পরিবর্তন করা যেতে পারে। নিজের ভুল স্বীকার করে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া দুর্বলতা নয়, বরং একজন ব্যবসায়ীর শেখার মানসিকতার পরিচয়।

তাই ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্য, হিসাব, অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি—সবকিছুকে গুরুত্ব দিতে হবে। প্রতিটি সিদ্ধান্ত যে সফল হবে এমন নয়, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত থেকে কিছু শেখা সম্ভব। ধীরে ধীরে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি হলে ব্যবসা পরিচালনা করা অনেক সহজ হয় এবং ভবিষ্যতে বড় সুযোগগুলোও ভালোভাবে কাজে লাগানো যায়।


#ownerbyshimurimu #BanglaMotivation #Bangladesh #entrepreneurmindset #business

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১১-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১১-০৯-২০২৬

আজকের সংবাদ শিরোনাম

তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু আগামীকাল --- উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’।

ঢাকা-১৭ আসনে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান।

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

আগামী বছরের হজের নিবন্ধন চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত ।

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী আজ --- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলায় প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ।

 দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা।

চলতি পথে ...(পর্ব:১৩৬) বাংলাদেশের বেতার থেকে নেওয়া

 চলতি পথে ...(পর্ব:১৩৬)


এরা যেন কেবল একটি ফুল নয়, মিষ্টি রোদ্দুরে স্নান করে ওঠা এক টুকরো ঊষার আলো। সবুজ পাতার আঁচল ফুঁড়ে ফুটে থাকা ফুলগুলো যেন মাটির বুকে নেমে এসেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বার্তা নিয়ে। বাতাসের হালকা দোলে দোল খাওয়া ফুলগুলো দেখে মনে হয় কোন রূপসী হেসে হেসে ছড়াচ্ছে মুক্তোর ঝলকানি। হ্যাঁ, বলছি এমনই একটি দৃষ্টিনন্দন ফুলের কথা। ফুলটির নাম 'জাফর লিলি।' এটি 'পিয়াজ ফুল' নামেও বেশ পরিচিত।


Liliaceae পরিবারভুক্ত (আধুনিক শ্রেণিবিন্যাসে একে অননেক সময় Amaryllidaceae পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। জাফর লিলি বা পিয়াজ ফুলের উদ্ভিদতত্তিক নাম Zephyranthes grandiflora Lindl (Syn: Zephyranthes rosea) ইংরেজি নাম Rosepink Zephyrlily, Pink Rain Lily. এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় ছোট আকৃতির কন্দজ ফুল গাছ। এর মাটির নিচে থাকা ছোট পেঁয়াজ আকৃতির কন্দ থেকেই পাতা ও ফুলের ডাঁটা বের হয়। ফুলগুলো এককভাবে একটি লম্বা ও ফাপা ডাঁটার মাথায় ফোটে। ফুলগুলো ৬টি পাপড়িযুক্ত এবং ফানেল বা তারা আকৃতির হয়। এই ফুলের পাপড়ির রঙ গাঢ় গোলাপি থেকে হালকা গোলাপি হয়ে থাকে। গোলাপি পাপড়ির ঠিক মাঝখানে উজ্জ্বল হলুদ বা সোনালী রঙের পুংকেশর থাকে। তাছাড়া পাপড়ির গোড়ার দিকে কিছুটা সাদাটে বা হালকা সবুজ আভা থাকে, যা ফুলটিকে আরো আকর্ষণীয় করে তোলে। এর পাতাগুলো দেখতে অনেকটা কাঁচা পেঁয়াজের পাতার মতো চিকন, চ্যাপ্টা এবং গাঢ় সবুজ রঙের হয়। পাতাগুলো সাধারণত লম্বায় ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হতে পারে। সাধারণত শুস্ক আবহাওয়ার পর বৃষ্টি নামলেই হুট করে বাগান জুড়ে এই ফুলগুলো ফুটে গোলাপি চাদরে ছেয়ে যায় বলে এদের 'রেইন লিলি'ও বলা হয়। অনন্য ও নয়নকাড়া সৌন্দর্যের জন্য এই ফুল বিশ্বজুড়ে সমাদৃত।বাগান বা বারান্দার সৌন্দর্য বর্ধনে এই ফুলের গাছ ব্যপকভাবে রোপন করা হয়। রাজধানীর বিমানবন্দরের নিকট একটি অভিজাত হোটেলের সামনে থেকে এই জাফর লিলি বা পিয়াজ ফুলের ছবিগুলো তোলা।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১১ সেপ্টেম্বর, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১১-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১১-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত - বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট দ্রুতই কেটে যাবে - সমাপনী বক্তব্যে বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


জাতীয় সংসদে এসআরবি বিল, ২০২৬ পাশ - বিলুপ্ত হলো র‌্যাব।


দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির।


সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


২৫শে সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন - জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা - ভোট গ্রহণ ২৯শে অক্টোবর - মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭শে সেপ্টেম্বর।


ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিলো হুতি - পরিস্থিতি নিয়ে আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১০-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১০-০৯-২০২৬


আজকের সংবাদ সিরোনাম


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত।।


এসআরবি বিল, ২০২৬ ও এপিবিএন বিল, ২০২৬ জাতীয় সংসদে পাশ।


দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির।


সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


২৫শে সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন – জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা --- ভোট গ্রহণ ২৯শে অক্টোবর --- মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭শে সেপ্টেম্বর।


চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৫।


দুবাই-এ নারী এশিয়া কাপ টি -টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ।

চলতি পথে…(পর্ব: ১৩৫) বাংলাদেশের বেতার থেকে নেওয়া

 চলতি পথে…(পর্ব: ১৩৫)


নরসিংদী জেলার মনোহরদী উপজেলার থনার পাশের একটি বাড়ী। একসময় সেই বাড়িটা ছিল যেন প্রকৃতির নিজের হাতে গড়া এক সবুজ আশ্রয়। ঝোপজঙ্গল আর বাঁশঝাড়ে ভরা সেই বাড়িতে বাস করত হাজারো কলাবাদুড়—রাতের আকাশের সেই রহস্যময় উড়ন্ত প্রাণী। বাদুড় পাখি নয়; তারা স্তন্যপায়ী প্রাণী। ছানাদের মায়ের দুধ খাওয়ায়, আর দিনের আলোয় উল্টো হয়ে ঝুলে বিশ্রাম নেয়।

সন্ধ্যা নামলেই বিশাল ডানা মেলে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে; রাতভর বিচরণ শেষে ভোরের আলো ফুটতেই ফিরে আসে আপন আশ্রয়ে।

ফল খাওয়া অনেক বাদুড় বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে—প্রকৃতির নিঃশব্দ বৃক্ষরোপণকারীও যেন তারা।

বাঁশঝাড়ে তাদের সেই হাজারো ডানার সংসার ছিল আমাদের শৈশবের এক বিস্ময়।

ভোরবেলা তাদের ক্যাচক্যাচানি, ঝুলে থাকা ছানাদের মায়ের বুক আঁকড়ে ধরা—সবই ছিল আমাদের প্রতিদিনের চেনা দৃশ্য।

কিন্তু মানুষের আবাস বাড়তে বাড়তে একদিন হারিয়ে গেল তাদের সেই পুরোনো নিবাস; ভেঙে গেল প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা কলাবাদুড়ের সংসার। কেউ আশ্রয় নিল দূরের গাছগাছালিতে, কেউ চলে গেল অজানা কোনো দেশে।

এখানে আজ বাঁশঝাড় নেই, নেই হাজারো ডানার সেই মেলা—আছে শুধু পুরনো ভিটের মাটিতে জমে থাকা স্মৃতি।

কলাবাদুড়গুলোও হারিয়ে গেছে; অথচ মনে হয়, গভীর রাতে এখনো বুঝি সেই পুরোনো বাড়ির আকাশে তাদের ডানার শব্দ শুনতে পাই। বলছিলেন বাড়ী মালিক মনোহরদীর প্রথিতযথা সাংবাদিক আতাউর রহমান ফারুক। নদীর ধারের সেই বাড়ীর বাঁশ ঝাড়ের মাঝে দেখা মিলল রহস্যময় কলাবাদুরের। চিরচেনা সেই ঢঙ্গে ঝুলে আছে।


ছবি: কাজী আনোয়ার কামাল, নরসিংদী জেলা সংবাদদাতা।

(১০ সেপ্টেম্বর, ২০২৬)


#bangladeshbetarnews#চলতিপথে #বাংলাদেশ #যাত্রা #সফর

 #প্রকৃতি #ভ্রমণ #স্মৃতি #দৃশ্য #অভিজ্ঞতা #জীবনযাপন

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১০-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১০-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে - সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের।


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির।


অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর - বললেন সিইসি।


ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে - জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশনা।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।


দুবাই-এ নারী এশিয়া কাপ টি -টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৯-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৯-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে --- সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের।


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির।


অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর --- বললেন সিইসি।  


ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে --- জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ।


যুক্তরাষ্ট্র ও ইরানের তেলবাহী জাহাজে পাল্টাপাল্টি হামলা।


আজ চীনে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ --- কাল কোয়ার্টার ফাইনালে জাপানের মোকাবেলা করবে বাংলাদেশ।

চলতি পথে…(পর্ব: ১৩৪) বাংলাদেশ বেতার থেকে নেওয়া

 চলতি পথে…(পর্ব: ১৩৪)


বর্ষার জলে জাগ দেওয়া পাট, দিনের পর দিন অপেক্ষার পর আজ উঠেছে কৃষকের হাতে। আঁশ ছাড়ানোর পর রোদে মেলে দেওয়া প্রতিটি পাটের আঁশ যেন একেকটি স্বপ্ন—একেকটি আশার গল্প। পাটের দাম বাড়ায় এবার কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। মাটির সঙ্গে লড়াই করে, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে কৃষক সোনালি আঁশ ফলিয়েছেন, আজ তাঁর চোখে যেন ভবিষ্যতের নতুন স্বপ্ন। রোদে শুকাতে দেওয়া পাটের আঁশে মিশে আছে কৃষকের ঘাম, পরিবারের ভালো থাকার আকাঙ্ক্ষা আর সন্তানের মুখে হাসি ফোটানোর নিরন্তর চেষ্টা। গ্রামবাংলার বাতাসে আজ তাই শুধু পাটের গন্ধ নয়— মিশে আছে পরিশ্রমের সৌরভ, আশার সুবাস আর একজন কৃষকের নীরব বিজয়ের গল্প। 


রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর–পূর্বহরিপুর গ্রামের সেতু থেকে তোলা ছবি।


ছবি: কাজী আনোয়ার কামাল, নরসিংদী জেলা সংবাদদাতা

(৯ সেপ্টেম্বর, ২০২৬)


#bangladeshbetarnews

#চলতিপথে #বাংলাদেশ #যাত্রা #সফর #প্রকৃতি #ভ্রমণ #স্মৃতি #দৃশ্য #অভিজ্ঞতা #জীবনযাপন

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে”।,,,,,,,প্রানের আবদুর রশিদ স্যারের ফেইসবুক থেকে নেওয়া

 কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর ...