এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৮-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৮-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।


মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে - আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির।


ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।


আগামী ৬ই জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি - জানালেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।


ঢাকা-কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্ত:নগর ট্রেন পরিষেবা।


ইরান যুদ্ধে বেসামরিক নাগরিককে হত্যার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছে যুক্তরাষ্ট্র - জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ।


জাপানে ২০তম এশিয়ান গেমসে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার মোকাবেলায় আজ মাঠে নামবে বাংলাদেশ পুরুষ হকি দল।

চলতি পথে ......(পর্ব:১৪২)

চলতি পথে ......(পর্ব:১৪২)


সবুজ পাতার আড়ালে যেন একঝাঁক হলদে প্রজাপতি ডানা মেলে বসে আছে, আর সুরের লহরী তুলছে চঞ্চল মৌমাছির দল। এভাবেই শরতের এক টুকরো সোনালী রোদে, প্রকৃতির ক্যানভাসে মিতালী করে চলেছে হলুদ 'সুরতিসেনা' ফুলেরা। ঝিরঝিরে বাতাসে যখন হলুদ সুরতিসেনা ফুলের পাপড়িগুলো দুলে উঠছে তখন মনে হচ্ছে কোনো এক অভিমানী বধু তার সোনার গহনা জড়িয়ে দাঁড়িয়ে আছে। রাজধানীর বিমানবন্দর সড়কের কাকলি বাসস্ট্যান্ডের পাশেই মায়াবী রূপের পরশ ছড়িয়ে দিয়ে এভাবেই সুরতিসেনা ফুলেরা জানান দিচ্ছে তারা কত সুন্দর, কত মনোরম! যান্ত্রিক জীবন আর ইট-পাথরের এই ব্যস্ত শহরের বুকে ফুলগুলোর হলুদ আভা যেন এক চিলতে শান্তির পরশ। কবিগুরুর শরতের গানের মতোই যেন তারা আজ মেতে উঠেছে এক হলুদ উৎসবে।


উদ্ভিদবিজ্ঞানের পরিভাষায় এই সুরতিসেনা Fabaceae পরিবারের সদস্য, যার বর্তমান উদ্ভিদতাত্তিক নাম Senna surattensis (পূর্বে যা Cassia glauca বা Cassia surattensis নামে পরিচিত ছিল), এর ইংরেজি নাম Glaucous Cassia, Scrambled Egg Tree, Golden Senna, বা Sunshine Tree। ইংরেজি নাম অনুসারে আমাদের দেশে এটি সাধারণত 'গ্লুকাস ক্যাসিয়া' নামেও পরিচিত। মূলত এটি মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ বা ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ। এর পাতাগুলো সুবিন্যস্ত, কিছুটা নীলাভ-সবুজ বা ধোঁয়াটে সবুজ রঙের ছোঁয়াযুক্ত, যার কারণে এর নাম হয়েছে 'গ্লুকাস'। বছরের একটা বড় সময় জুড়ে এই গাছটি ভরে ওঠে উজ্জ্বল হলুদ রঙের থোকা থোকা ফুলে। তখন সুরতিসেনা ফুলের পরম নান্দনিক রূপ যেকোনো প্রকৃতিপ্রেমীদের মন নিমিষেই রাঙিয়ে দেয়, আর সোনালী স্বপ্নের মতো দোলা দিয়ে যায় হ্নদয়ে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৭ সেপ্টেম্বর, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৭-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৭-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রোরেলের ৩টি প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প একনেকে অনুমোদন।


বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ - বললেন রাষ্ট্রপতি।


সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর - মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে - সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচি’র ২৫ বছরের কারাদণ্ড।


জাপানে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ নারী দল - ফুটবলে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৬-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৬-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রোরেলের ৩টি প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প একনেকে অনুমোদন।


বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ --- বললেন রাষ্ট্রপতি।


সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর --– মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।  


প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে –-- সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


চীনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বেইজিংয়ে।


 ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ৩শো ৫১ রানের জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল।

চলতি পথে ...(পর্ব:১৪১)

 চলতি পথে ...(পর্ব:১৪১)


প্রকৃতির ক্যানভাসে নানা রঙে নিজকে মেলে ধরা একটি ফুলের নাম 'জিনিয়া।' অনিন্দ্য রূপ আর রঙে এই ফুলটি চারপাশের পরিবেশকে যেমন সৌন্দর্যে ভরিয়ে তোলে, তেমনই রঙের উৎসবে রাঙিয়ে তোলে। এই ফুলের পাপড়িগুলোর নিখুঁত বিন্যাস ও নানা বৈচিত্র্যময় রঙের ছটা দেখে মনে হয় কোন দক্ষ শিল্পী পরম মমতায় একটির পর একটি রঙের প্রলেপ বসিয়ে দিয়েছেন। আর সেজন্যই বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী, ইলাস্ট্রেটর ও শিশুসাহিত্যিক সিসেলি মেরি বার্কার (Cicely Mary Barker) তাঁর বিখ্যাত 'ফ্লাওয়ার ফেয়ারিজ' সিরিজের "The Zinnia Fairy" কবিতায় জিনিয়ার উজ্জ্বল রঙের জয়গান গেয়েছেন-"Z for Zinnias, pink or red; See them in the flower-bed, Copper, orange, all aglow, Making such a stately show." -অর্থাৎ "জিনিয়া গোলাপি বা লাল; ফুলের বিছানায় তাদের দেখো। তামাটে, কমলা সব উজ্জ্বল আভায় মেতে, এক চমৎকার রাজকীয় রূপ মেলে ধরে।" হ্যাঁ, সত্যিই রাজকীয় সৌন্দর্যের প্রকাশ ঘটাতে জিনিয়া ফুল অনন্য।


মূলতঃ জিনিয়া ফুলের উদ্ভিদতত্তিক বা বৈজ্ঞানিক নাম Zinnia elegans, ইংরেজি নাম Zinnia. তবে জিনিয়া'র নানা প্রজাতির মধ্যে ছবির এই জিনিয়া ফুলগুলো Zinnia elegans Jacq. 'Dwarf'. অর্থাৎ বামন জিনিয়া। 'Dwarf' শব্দের অর্থ বামন বা খাটো। সাধারণ জিনিয়া গাছ বেশ লম্বা হলেও, Dwarf Zinnia বা খাটো জাতের জিনিয়া গাছগুলো আকারে বেশ ছোট ও ঘন ঝোপালো হয় (সাধারণত ৬ থেকে ১৫ ইঞ্চি লম্বা)। এটি Asteraceae পরিবারের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় ছোট প্রজাতির একবর্ষজীবী ফুল গাছ। এই জাতের জিনিয়া ফুল সাদা, হলুদ, লাল, গোলাপি, বেগুনী, কমলাসহ হরেক রকমের উজ্জ্বল রঙের হয়ে থাকে। ফুলগুলো সাধারণত আকারে ছোট ও মাঝারি হয়। এগুলো সিঙ্গেল পাপড়ি (এক স্তর বিশিষ্ট), সেমি-ডাবল বা সম্পূর্ণ ডাবল (ডালিয়া ফুলের মতো ঘন পাপড়ি) হতে পারে। এই ফুলের কোন মিষ্টি সুগন্ধ নেই। কিন্তু রঙ ও রূপের আকর্ষণে ডানা মেলে ছুটে আসে রঙ বেরঙের প্রজাপতি, মৌমাছি আর চঞ্চল ভ্রমর। এর পাতাগুলো খসখসে ও ডিম্বাকৃতির। জিনিয়া'র আদি নিবাস মেক্সিকো হলেও এদেশে একটি মৌসুমী ফুল হিসেবে এটি ব্যাপক জনপ্রিয়। জিনিয়া ফুলের এই ছবিগুলো গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৬ সেপ্টেম্বর, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৬-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৬-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।


চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংকের গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড।


ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ - বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


গাজাজুড়ে ইসরাইলী বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনীর মৃত্যু।


সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ - আগামী ৫ থেকে ১৭ই নভেম্বর বাংলাদেশে অনু্ষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৫-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৫-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।


চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংকের গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড।


ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ --- বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু --- হামের উপসর্গে মৃত্যু ছয় জনের।


হুথিদের লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল-মানদেব বন্ধ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের।


সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ --- আগামী ৫ থেকে ১৭ই নভেম্বর বাংলাদেশে অনু্ষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই।

চলতি পথে ...(পর্ব:১৪০)

 চলতি পথে ...(পর্ব:১৪০)


'আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি......' 


হ্যাঁ, রূপের মাধুরী নিয়ে সবুজ ঘাসের বুকে নেমে আসা রাজকন্যা সে। সে চারপাশ আলো করে স্বর্গ থেকে প্রকৃতির কোলে নেমে আসা একঝাঁক হলদে ফুল। নাম তার 'হলুদ কসমস।' সে যেন ফুল নয়, প্রকৃতির আঙিনায় এক অকৃত্রিম হাসি, এক চিলতে কবিতা। শরতের নীল আকাশ আর মৃদু হাওয়ার মাঝে হৃদয়ে সৌন্দর্যের পরশ বুলিয়ে দেয় ফুলটি। উজ্জ্বল হলুদ, কমলা বা গাঢ় লালচে কমলা রঙের ফুলগুলো যখন সোনাঝরা বাতাসে দোল খায় তখন মনে হয় কোন এক শিল্পী প্রকৃতির সবুজ ক্যানভাসে হলুদের আলপনা এঁকে দিয়েছেন। গাঢ় সবুজ পাতার মাঝে Asteraceae পরিবারের এই 'হলুদ কসমস' ফুলের উপর যখন সূর্যের আলো এসে পড়ে ঠিক তখনই জীবন্ত স্ফুলিঙ্গের মতো জ্বল জ্বল করে জ্বলে ওঠে সে।


উদ্ভিদতাত্তিক শ্রেণিবিন্যাসে আমরা যাকে Cosmos sulphureus Cav ও ইংরেজি নাম Sulfur Cosmos, Yellow Cosmos হিসেবে চিনি- সেই কসমস নামক রূপনগরের রাজকন্যার রূপের মোহে কেবল মানুষই নয়, ডানায় রঙের বাহার নিয়ে ছুটে আসে রঙিন প্রজাপতি আর মৌমাছির দল। যেন দূরদেশ থেকে স্বাগত জানাতে ছুটে এসেছে অতিথিরা। দ্রুত বর্ধনশীল এই একবর্ষজীবী হলুদ কসমস কেবল রূপেই নয়, গুনেও সেরা। ভেষজ ঔষধি গুণে সে অতুলনীয়। ইট, পাথর আর কংক্রিটের এই নগরী বা গ্ৰামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে চলতে অহরহ দেখা মেলে তার। তখন হলুদ কসমস এর হলুদ হাসির ছটায় হৃদয়টি যেন নেচে ওঠে। তাই কবির ভাষায় বলতে হয়- 


'হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে.....'


রাজধানীর গুলশান-২ নম্বরের লেকের পাশের এই 'হলুদ কসমস' ফুলেরা যেন কানে কানে বলে যায়, 'জীবন সুন্দর, প্রকৃতি আরো সুন্দর।'


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৫ সেপ্টেম্বর, ২০২৬)

সকাল ০৭ টার বাংলা সংবাদ।  তারিখ: ১৫-০৯-২০২৬ খ্রি.

 সকাল ০৭ টার বাংলা সংবাদ। 

তারিখ: ১৫-০৯-২০২৬ খ্রি.


আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক - আজ থেকে শিল্প-কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত।


দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান।


ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ - বললেন স্পিকার।


ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ।


সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসি’র - প্রথম ধাপের ভোট আগামী ১২ই নভেম্বর।  


কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবেলায় বিশ্বের সব দেশ ও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের।


দিল্লীতে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক ভারতের মোকাবেলা করবে আফগানিস্তান ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৪-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৪-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক --- আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত।


দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান।


ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ --- বললেন স্পিকার।


ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল।


সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসি’র --- প্রথম ধাপের ভোট আগামী ১২ই নভেম্বর।


দেশে একদিনে হামের উপসর্গে ৮ জন এবং ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু।


সৌদী আরবের বাদশাহ খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা ।

হোমিওপ্যাথি শাস্ত্রে 'সেন্সেশন এজ ইফ' (Sensation as if - যেন মনে হয় এমন অনুভূতি) রোগীর লক্ষণ

🩺 হোমিওপ্যাথি শাস্ত্রে 'সেন্সেশন এজ ইফ' (Sensation as if - যেন মনে হয় এমন অনুভূতি) রোগীর লক্ষণ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব...