এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

Itel Neo R60+ টুকিটাকি।,,,, cloud phon facebook

 Itel Neo R60+ টুকিটাকি।


এটি একটি ক্লাউড ফোন/ ৪জি ফিচার বাটন ফোন। এতে জাভা সাপোর্ট করে না। কোন বাড়তি অ্যাপ ইনস্টল করা যায় না।


ক্লাউড ফোন কি?


ক্লাউড ফোন হলো এমন একটি ভার্চুয়াল বা ইন্টারনেট-নির্ভর প্রযুক্তি, যা রিমোট সার্ভার বা ক্লাউডের মাধ্যমে পরিচালিত হয় এবং এর প্রসেসিং, স্টোরেজ বা কল আদান-প্রদান স্থানীয় ডিভাইসের পরিবর্তে ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়।


প্রয়োজন ছাড়া এইগুলো ফোন ক্রয় করা বোকামি।


এন্ড্রয়েড ব্যবহারে সিমাবদ্ধতা বা চালাতে অক্ষম। কারেন্ট গেলে রাউটারের বিকল্প। টুকটাক ইন্টারনেট ব্যবহার বা টাইম পাস বা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করলে নিতে পারেন।


কালো, লাইট ব্লু,শ্যাম্পেন গোল্ড তিন টি রংয়ের পাওয়া যায়।

যে কোন লোকাল মার্কেট এ ২৪০০ থেকে ২৭০০ টাকা নিতে পারে।


নিচে এই ফোনের ফিচার ও ভালো মন্দ দিক তুলে ধরার চেষ্টা করলাম।


১/প্রসেসর/চিপসেট;

এতে ইন্টারনেট অপ্টিমাইজড t127 চিপসেট দেয়া হয়েছে। অনেকটাই স্লো কাজ করে। অনলাইন প্লাটফর্ম এ ভিডিও প্লেব্যাক ল্যাগি বা আটকে যায় যদি দূর্বল নেটওয়ার্ক হয়।


২/ডিসপ্লে;

ফোনটিতে ৩ ইঞ্চির একটি ডিসপ্লে দেয়া হয়েছে। মাল্টিমিডিয়া, ইউটিউব বা লাইভ টিভি/ লাইভ খেলা ধুলা দেখে মজা পাওয়া যায়। ডিসপ্লে মজবুত ও শক্তিশালী সহজে নষ্ট হয় না। যদি নষ্ট হয় কাস্টমার কেয়ারে ৫৮০ টাকা লাগবে ঠিক করতে। শুধু ডিসপ্লে নয় যে কোন পার্টস নস্ট হলে কাস্টমার কেয়ারে ছাড়া পাবেন না এবং দিগুন দাম দিতে হবে। বাহিরে পার্টস পাওয়ার সম্ভাবনা খুবই কম।


৩/ক্যামেরা;

এতে সাধারণ বাটন ফোনের মতই নিম্ন মানের ক্যামেরা আছে। যেহেতু এই ফোনে এআই সাপোর্ট করে তাই ঘোলা ছবি ও এআই দিয়ে ঝকঝকে বানাতে পারবেন।


৪/নেটওয়ার্ক টাইপ;

২জি,৩জি ও ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। বাংলাদেশের সব ৪জি ব্যান্ডই সাপোর্ট করে তাই নেটওয়ার্ক নিয়ে টেনশন নাই। নতুন অবস্থায় যেখানে এন্ড্রয়েড ৪জি পাবে না সেখানে এটি ৪জি পাবে পুরোনো অবস্থায় সম্পূর্ণ উল্টো।তবে টাওয়ার থেকে দুরে বা দূর্বল নেটওয়ার্কে  নেটওয়ার্ক ওঠানামা করে। যেমন ৪জি থেকে ২জি হয়ে যায়। 


৫/ভোল্টি বা এইচডি কল;

যেহেতু ফোনটি এলটিই ৪ ক্যাটেগরির তাই অনায়াসে ভোল্টি বা এইচডি কল সাপোর্ট করে। জিপি,স্কিটো , রবি, এয়ারটেল কোন ঝামেলা ছাড়াই ভোল্টি বা এইচডি কল সাপোর্ট করে। বাংলালিংক এর নাটকের শেষ নেই তাই পাইলেও পাইতে পারেন নাও পাইতে পারেন। টেলিটক এর কোন কোন টেনশন নাই কারন তাদের কোন ভোল্টি সেবাই নাই।


৬/ক্লাউড অ্যাপ;

এতে আগে থেকে কিছু ওয়েব অ্যাপ্লিকেশন দেয়া আছে যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি যা আংশিক চলে।

উদাহরণ হিসেবে ফেসবুকের কথা বলছি। ফেসবুক ব্যবহার করতে পারবেন কিন্তু মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না।রিয়াক্ট দিতে গেলে লাইক ছাড়া অন্য অপশন নেই।স্টোরি বা রিলস দিতে পারবেন না। দেওয়া গেলে ও শুধু ছবি দেয়া যায়। তবে ফেসবুক পেইজ দিয়ে মেসেজ আদান-প্রদান করা যায়।টিকটকে লগইন করা গেলে ও বাংলা ভিডিও দেখা যায় না।


৭/ফোনে অপেরা মিনি এবং আরও একটি ব্রাউজার দেয়া আছে যা অনেক পুরোনো বলতে গেলে ফখরুদ্দীন এর আমলের। গুগল সার্চ ছাড়া কোন কাজের না।


৮/ভিডিও প্লেয়ার;

সুন্দর একটি ভিডিও প্লেয়ার দেয়া আছে। ৩৬০ পি (৬৪০×৩৬০) রেজুলেশন ভিডিও প্লে হয়। এর বড় সাইজের ফাইল প্লে করতে গেলে সমস্যা হবে।

তবে অনলাইন প্লাটফর্ম এ ৭২০ বা ১০৮০(standard quality) সাইজের এইচডি ভিডিও দেখতে পারবেন 


৯/ফটো/ছবি;

ছবি/ফটো দেখার জন্য একটি সুন্দর ইমেজ ভিউয়ার আছে। ৭২০ বা ১০৮০ (standard quality) এইচডি ফটো দেখা যায়। যার ফলে এন্ড্রয়েড থেকে ট্রান্সফার করা ৩-৩.৫ এমবি সাইজের ছবি/ ফটো দেখতে পারবেন।


১০/ওয়াই-ফাই; 

 এতে ওয়াইফাই সুবিধা আছে। আপনি যে কোন রাউটার/ ওয়াই-ফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


১১/ হটস্পট ;

এর সবচেয়ে বড় সুবিধা হটস্পট শেয়ার। রেঞ্জ ৫০ মিটার প্রায়। সর্বোচ্চ ৮টি ফোন বা ডিভাইস কানেক্ট করা যায়। সর্বোচ্চ ৭২ এমবিপিএস স্পিড দেয়া থাকলেও সর্বোচ্চ ৫০-৫৫ এমবিপিএস স্পিড পাওয়া যায়। এরজন্য আপনাকে টাওয়ারের কাছাকাছি বা টাওয়ারে পর্যাপ্ত ব্যান্ড উইথ থাকতে হবে। নরমাল স্পিড ৩০-৪০ এমবিপিএস এর ঘরে থাকে এরজন্য মোবাইল নেটওয়ার্ক এর সিগন্যাল ৮০ dbm এর ঘরে থাকতে হবে। টাওয়ারের যত কাছে থাকবেন ততই ভালো স্পিড পাবেন।


১২/ব্যাটারি ;

২০০০ এমএইচএ ব্যাটারি দেওয়া হয়েছে।টাইপ সি চার্জিং পোর্ট হলেও খুব স্লো চার্জ হয়।তিন ঘণ্টার উপরে সময় লাগে ফুল চার্জ হতে। মজার বিষয় ৯৯% থেকে ১০০% হতেই ৩০+ মিনিট সময় লাগে। চার্জ থেকে খোলার ১০ মিনিটের মধ্যেই চার্জ ৯০-৯২% এ নেমে আসে। শুধু কথা বললে ২-৩ দিন চার্জ ব্যাকআপ পাওয়া যায়।


১৩/কল কোয়ালিটি;

কল কোয়ালিটি সাধারণ বাটন ফোনের মতই ভালো মন্দ বলার কিছু নেই। সাউন্ড পিছন দিয়ে ও আসে তাই প্রাইভেসি কম।কল রেকর্ডিং সুবিধা আছে।ভোল্টি বা এইচডি কল মোটামুটি ভালো। তবে নকিয়ার ভয়েস ক্লিয়ারিটি যেমন সুন্দর তেমন সুন্দর এই ফোনের না।


১৪/চার্জ ব্যাকআপ;

নরমাল ব্যাবহারে ২ থেকে ৩ দিন চার্জ ব্যাকআপ পাওয়া যায়।

ফেসবুক সহ টুকটাক ইন্টারনেট ব্যবহার করলে সারাদিন যাবে। ইউটিউব বা ইউটিউব মিউজিক ৬ থেকে ৭ ঘন্টা লাগাতার চলে।

ওয়াই-ফাই কানেকশন দিয়ে ইউটিউব ব্রাউজ করলে ৮ থেকে ৯ ঘন্টা চার্জ ব্যাকআপ পাওয়া যায়। হটস্পট শেয়ার করলে ৫ থেকে ৭ ঘন্টা চার্জ ব্যাকআপ পাওয়া যায়। ইন্টারনেট ব্রাউজ যত বেশি হবে চার্জ তত বেশী খরচ হবে।


১৫/ ব্যাটারি সেভার;

এই ফোনে ব্যাটারি সেভার মুডে ইউজ করতে পারবেন।০ পার্সেন্ট চার্জ দিয়েও অনেক কল/রিসিভ করতে পারবেন।


১৬/ডেভেলপার কনসোল;

এই ফোনে নিজের তৈরি ওয়েব সাইট বা অন্য ওয়েব সাইটের লিংক যোগ করে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। এছাড়া কোন অ্যাপ ইনস্টল করার সুযোগ নেই।


১৭/ফোনে সিঙ্গাপুরের ভিপিএন বা প্রক্সি ব্যবহার করা তাই বাংলাদেশের অনেক ওয়েব সাইটে প্রবেশ করা যায় না।


এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উপস্থাপন করা।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 ইব'লিস পা'গল ছিল না, সে এলেম ওয়ালা ছিলো। ইবলিস কা'ফের ছিল না, সে আল্লাহকে চিনতো, আল্লাহকে

 ইব'লিস পা'গল ছিল না, সে এলেম ওয়ালা ছিলো। ইবলিস কা'ফের ছিল না, সে আল্লাহকে চিনতো, আল্লাহকে মানতো,তাহলে সে ধ্বংস হলো কেন❓


এই একটা প্রশ্ন বুঝলে তুমি তোমার পুরো জীবনটা বুঝে যাবে ।


ইবলিস জানতো আল্লাহ এক। সে আল্লাহর সাথে কথা বলেছে। সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। ফেরেশতাদের ওস্তাদ ছিল সে। তার ইবাদতের কোনো কমতি ছিল না।


তাহলে তার অভাব কিসের ছিলো ❓ তার অভাব ছিল একটা জিনিসের ♥️সে নিজেকে চিনতে পারেনি♥️


আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন❓

আল্লাহ জিজ্ঞেস করেছেন,তোকে কিসে বাধা দিল❓


মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে তুই আমাকে মানতে পারলি না❓


সেই বাধাটা ছিল "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।


এটাই মারফতের সবচেয়ে বড় পর্দা।


ইবলিস আগুনের তৈরি, আদম মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি। কিন্তু তার ভিতরের রোগ ছিল - সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল। "আমি অনেক ইবাদত করেছি, আমি ফেরেশতাদের সাথে থাকি, আমি ভিআইপি। আমি কেন মাটির আদমের সামনে মাথা নত করবো❓


দরদী, আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই। ওই দরবারে যে নিজেকে ছোট করে, আল্লাহ তাকে বড় করে। যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেয়।


আর তারপর ইবলিস কি করলো জানো❓ সে তওবা করলো না। সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"


সে উল্টা দোষ দিল। প্রথমে আদমকে দোষ দিল, তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।" নাউযুবিল্লাহ।


এইখানেই আদম আর ইবলিসের পার্থক্য।


আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা - হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিস ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"


একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।

আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।


মারফতের ফকিররা বলেন - 

"ইবলিস মরেনি, ইবলিস তোমার ভিতরেই থাকে।"


যখন তুমি বলো -

"আমি ঠিক, ও ভুল।"

"আমি এটা করেছি ওর জন্য।"

"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"

"আমি ওর চেয়ে ভালো।"


তখন বুঝবে তোমার ভিতরে ইবলিস কথা বলছে।


শয়তান চায় না তুমি নামাজ ছেড়ে দাও, শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো। কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।


তাই আজ আয়নার সামনে দাঁড়াও নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?


ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ। ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিস।

💞অতৃপ্ত আত্মা র থেকে নেওয়া 💕

চলতি পথে .....(পর্ব:১৪৩)

 চলতি পথে .....(পর্ব:১৪৩)


বিধাতা তাকে রূপ দিয়েছেন উজার করে কিন্তু সুগন্ধ দিতে ভুলে গেছেন। তাতে কি? প্রকৃতির মঞ্চে গোলাপ যদি হয় ফুলের রাণী, সেতো সেরা রূপসী। তার রয়েছে রূপের জাদু। সে আর কেউ নয় - অনিন্দ্য সুন্দর 'লাল জার্বেরা।' তার প্রাণোচ্ছল উপস্থিতি ও জাদুলাল রূপ বিলিয়ে দিয়ে সে জানান দিচ্ছে গন্ধ নেই তো কি হয়েছে? রূপের নীরব ভাষা প্রকাশ করে সে বলে দিচ্ছে জগতের সৌন্দর্য কেবল সুবাসে নয়, বরং নিজস্ব সত্তার উজ্জ্বল প্রকাশে। হ্যাঁ, সে কেবল একটি ফুল নয়, প্রকৃতির ক্যানভাসে এঁকে দেওয়া এক টুকরো জীবন্ত অগ্নিশিখা। গাজীপুরের বোর্ড বাজারের পিচঢালা পথের পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দেখা মিলছে একঝাঁক লাল জার্বেরা ফুলের। জার্বেরাদের লাল হাসিতে মাতোয়ারা এখন এই ক্যাম্পাসটি। যেন সবুজ পাতার কোল ঘেঁষে এক টুকরো আগুন জ্বল জ্বল করে জ্বলে উঠছে। এই নান্দনিক রূপের ঝলক আর রক্তিম আভা যেন ক্যাম্পাসর ফুসফুস। প্রতিদিন এখানে আসা হাজারো শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের বিলিয়ে দিচ্ছে সতেজতার অক্সিজেন। সেইসাথে লাল জার্বেরা ফুলেরা স্মরণ করিয়ে দিচ্ছে পড়াশোনার কঠিন সিলেবাসের বাইরেও জীবনটা বড্ড সুন্দর ও রঙিন!


Asteraceae পরিবারের এই সদস্যটি তার নিখুঁত জ্যামিতিক গড়ন আর গাঢ় লাল রঙের তীব্রতায় যেকোনো বাগানের শোভা এক নিমিষেই রাঙিয়ে দেয়। উদ্ভিদতাত্তিক শ্রেণীবিন্যাসে Gerbera jamesonii Bolus ex Hooker f ও ইংরেজিতে Barberton Daisy নামে পরিচিত এর রূপের প্রধান আকর্ষণ এর পাপড়ির বিন্যাস। থালার মতো গোল ও চ্যাপ্টা আকৃতির ফুলটির কেন্দ্রস্থল থেকে চারদিকে ছড়িয়ে থাকা সুবিন্যস্ত পাপড়িগুলো যেন সূর্যের রশ্মির প্রতিরূপ। এর গাঢ় লাল রঙ এতটাই তীব্র ও উজ্জ্বল যে, তা দূর থেকেও মানুষকে এক রঙিন মায়াজালে আকর্ষিত করে। এর পাতার গড়নও নান্দনিক, সামান্য খাজকাটা ও ছড়ানো। আকর্ষণীয় রূপ ও রঙের কারণে বাগান, ব্যালকনি বা ঘরের ভিতরের শোভা বাড়াতে এর জুড়ি নেই। কেননা, এই জার্বেরা ফুলটি সবুজ বোঁটার ওপর ভর করে যখন বাতাসে মৃদু দোলে, তখন মনে হয় কোনো দক্ষ শিল্পী অত্যন্ত নিখুঁতভাবে রঙ-তুলির আঁচড়ে তাকে সাজিয়ে তুলেছেন।


ছবি: খোন্দকার এরফান আলী 

(সেপ্টেম্বর ১৮, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৮-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৮-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।


মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে - আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির।


ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।


আগামী ৬ই জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি - জানালেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।


ঢাকা-কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্ত:নগর ট্রেন পরিষেবা।


ইরান যুদ্ধে বেসামরিক নাগরিককে হত্যার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছে যুক্তরাষ্ট্র - জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ।


জাপানে ২০তম এশিয়ান গেমসে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার মোকাবেলায় আজ মাঠে নামবে বাংলাদেশ পুরুষ হকি দল।

চলতি পথে ......(পর্ব:১৪২)

চলতি পথে ......(পর্ব:১৪২)


সবুজ পাতার আড়ালে যেন একঝাঁক হলদে প্রজাপতি ডানা মেলে বসে আছে, আর সুরের লহরী তুলছে চঞ্চল মৌমাছির দল। এভাবেই শরতের এক টুকরো সোনালী রোদে, প্রকৃতির ক্যানভাসে মিতালী করে চলেছে হলুদ 'সুরতিসেনা' ফুলেরা। ঝিরঝিরে বাতাসে যখন হলুদ সুরতিসেনা ফুলের পাপড়িগুলো দুলে উঠছে তখন মনে হচ্ছে কোনো এক অভিমানী বধু তার সোনার গহনা জড়িয়ে দাঁড়িয়ে আছে। রাজধানীর বিমানবন্দর সড়কের কাকলি বাসস্ট্যান্ডের পাশেই মায়াবী রূপের পরশ ছড়িয়ে দিয়ে এভাবেই সুরতিসেনা ফুলেরা জানান দিচ্ছে তারা কত সুন্দর, কত মনোরম! যান্ত্রিক জীবন আর ইট-পাথরের এই ব্যস্ত শহরের বুকে ফুলগুলোর হলুদ আভা যেন এক চিলতে শান্তির পরশ। কবিগুরুর শরতের গানের মতোই যেন তারা আজ মেতে উঠেছে এক হলুদ উৎসবে।


উদ্ভিদবিজ্ঞানের পরিভাষায় এই সুরতিসেনা Fabaceae পরিবারের সদস্য, যার বর্তমান উদ্ভিদতাত্তিক নাম Senna surattensis (পূর্বে যা Cassia glauca বা Cassia surattensis নামে পরিচিত ছিল), এর ইংরেজি নাম Glaucous Cassia, Scrambled Egg Tree, Golden Senna, বা Sunshine Tree। ইংরেজি নাম অনুসারে আমাদের দেশে এটি সাধারণত 'গ্লুকাস ক্যাসিয়া' নামেও পরিচিত। মূলত এটি মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ বা ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ। এর পাতাগুলো সুবিন্যস্ত, কিছুটা নীলাভ-সবুজ বা ধোঁয়াটে সবুজ রঙের ছোঁয়াযুক্ত, যার কারণে এর নাম হয়েছে 'গ্লুকাস'। বছরের একটা বড় সময় জুড়ে এই গাছটি ভরে ওঠে উজ্জ্বল হলুদ রঙের থোকা থোকা ফুলে। তখন সুরতিসেনা ফুলের পরম নান্দনিক রূপ যেকোনো প্রকৃতিপ্রেমীদের মন নিমিষেই রাঙিয়ে দেয়, আর সোনালী স্বপ্নের মতো দোলা দিয়ে যায় হ্নদয়ে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৭ সেপ্টেম্বর, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৭-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৭-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রোরেলের ৩টি প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প একনেকে অনুমোদন।


বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ - বললেন রাষ্ট্রপতি।


সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর - মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে - সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচি’র ২৫ বছরের কারাদণ্ড।


জাপানে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ নারী দল - ফুটবলে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৬-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৬-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রোরেলের ৩টি প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প একনেকে অনুমোদন।


বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ --- বললেন রাষ্ট্রপতি।


সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর --– মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।  


প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে –-- সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


চীনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বেইজিংয়ে।


 ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ৩শো ৫১ রানের জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল।

চলতি পথে ...(পর্ব:১৪১)

 চলতি পথে ...(পর্ব:১৪১)


প্রকৃতির ক্যানভাসে নানা রঙে নিজকে মেলে ধরা একটি ফুলের নাম 'জিনিয়া।' অনিন্দ্য রূপ আর রঙে এই ফুলটি চারপাশের পরিবেশকে যেমন সৌন্দর্যে ভরিয়ে তোলে, তেমনই রঙের উৎসবে রাঙিয়ে তোলে। এই ফুলের পাপড়িগুলোর নিখুঁত বিন্যাস ও নানা বৈচিত্র্যময় রঙের ছটা দেখে মনে হয় কোন দক্ষ শিল্পী পরম মমতায় একটির পর একটি রঙের প্রলেপ বসিয়ে দিয়েছেন। আর সেজন্যই বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী, ইলাস্ট্রেটর ও শিশুসাহিত্যিক সিসেলি মেরি বার্কার (Cicely Mary Barker) তাঁর বিখ্যাত 'ফ্লাওয়ার ফেয়ারিজ' সিরিজের "The Zinnia Fairy" কবিতায় জিনিয়ার উজ্জ্বল রঙের জয়গান গেয়েছেন-"Z for Zinnias, pink or red; See them in the flower-bed, Copper, orange, all aglow, Making such a stately show." -অর্থাৎ "জিনিয়া গোলাপি বা লাল; ফুলের বিছানায় তাদের দেখো। তামাটে, কমলা সব উজ্জ্বল আভায় মেতে, এক চমৎকার রাজকীয় রূপ মেলে ধরে।" হ্যাঁ, সত্যিই রাজকীয় সৌন্দর্যের প্রকাশ ঘটাতে জিনিয়া ফুল অনন্য।


মূলতঃ জিনিয়া ফুলের উদ্ভিদতত্তিক বা বৈজ্ঞানিক নাম Zinnia elegans, ইংরেজি নাম Zinnia. তবে জিনিয়া'র নানা প্রজাতির মধ্যে ছবির এই জিনিয়া ফুলগুলো Zinnia elegans Jacq. 'Dwarf'. অর্থাৎ বামন জিনিয়া। 'Dwarf' শব্দের অর্থ বামন বা খাটো। সাধারণ জিনিয়া গাছ বেশ লম্বা হলেও, Dwarf Zinnia বা খাটো জাতের জিনিয়া গাছগুলো আকারে বেশ ছোট ও ঘন ঝোপালো হয় (সাধারণত ৬ থেকে ১৫ ইঞ্চি লম্বা)। এটি Asteraceae পরিবারের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় ছোট প্রজাতির একবর্ষজীবী ফুল গাছ। এই জাতের জিনিয়া ফুল সাদা, হলুদ, লাল, গোলাপি, বেগুনী, কমলাসহ হরেক রকমের উজ্জ্বল রঙের হয়ে থাকে। ফুলগুলো সাধারণত আকারে ছোট ও মাঝারি হয়। এগুলো সিঙ্গেল পাপড়ি (এক স্তর বিশিষ্ট), সেমি-ডাবল বা সম্পূর্ণ ডাবল (ডালিয়া ফুলের মতো ঘন পাপড়ি) হতে পারে। এই ফুলের কোন মিষ্টি সুগন্ধ নেই। কিন্তু রঙ ও রূপের আকর্ষণে ডানা মেলে ছুটে আসে রঙ বেরঙের প্রজাপতি, মৌমাছি আর চঞ্চল ভ্রমর। এর পাতাগুলো খসখসে ও ডিম্বাকৃতির। জিনিয়া'র আদি নিবাস মেক্সিকো হলেও এদেশে একটি মৌসুমী ফুল হিসেবে এটি ব্যাপক জনপ্রিয়। জিনিয়া ফুলের এই ছবিগুলো গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৬ সেপ্টেম্বর, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৬-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৬-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।


চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংকের গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড।


ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ - বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


গাজাজুড়ে ইসরাইলী বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনীর মৃত্যু।


সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ - আগামী ৫ থেকে ১৭ই নভেম্বর বাংলাদেশে অনু্ষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৫-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৫-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।


চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংকের গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড।


ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ --- বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু --- হামের উপসর্গে মৃত্যু ছয় জনের।


হুথিদের লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল-মানদেব বন্ধ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের।


সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ --- আগামী ৫ থেকে ১৭ই নভেম্বর বাংলাদেশে অনু্ষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই।

স্মার্ট কার্ড, সরকারি অপচয় এবং আমাদের প্রত্যাশা.....🥹🥹

 🔴 স্মার্ট কার্ড, সরকারি অপচয় এবং আমাদের প্রত্যাশা.....🥹🥹 দুই কোটি শিক্ষক ও শিক্ষার্থীকে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগের কথা বলা হচ্ছে। য...