এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

লেবুর পাতা সুড়ঙ্গকারী পোকা। Leaf Miner of Lemon.,,,,

 লেবুর পাতা সুড়ঙ্গকারী পোকা। Leaf Miner of Lemon.


পোকা চেনার উপায় : মথ বা পূর্ণাঙ্গ পোকা মেটে থেকে কালচে রঙের। মাঝে হলদে ছোপ ছোপ পাখার পেছনের দিক সামান্য উঁচু।৩ দিনের মধ্যে ডিম ফুটে হলদে রঙের ২-৩ মিমি (০.০৭- ০.১১ ইঞ্চি) আকারের কীড়া পাতার ভিতরে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে চলে।


ক্ষতির ধরণ : এ পোকার কীট পাতার উপ ত্বকের নীচে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে। দাগ শেষে বাদামি হয়ে শুকিয়ে যায়। আক্রান্ত পাতা কুঁকড়ে যায়। তীব্র আক্রমণে গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়।


ব্যবস্থাপনা :


আক্রমণ বেশি হলে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক (যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার) অথবা ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (রিজেন্ট ১০-১৫মিলিলিটার) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। 


পূর্ব-প্রস্তুতি :


নিয়মিত বাগান পরিদর্শন করুন।শীতের সময় বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিন ।


অন্যান্য :


প্রতি লিটার পানিতে ১২০ মিলিলিটার নিমের খৈলের রস বা নিম তেল মিশ্রিত করে আক্রান্ত গাছে ভাল ভাবে পাতা ভিজিয়ে স্প্রে করুন।১০-২০লিটার পানিতে ১ কেজী নিমের খৈল মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করুন।তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন হয় ।



কোন মন্তব্য নেই:

১২ মাসের ক্যালেন্ডার কি মানবজাতির সঙ্গে করা অন্যতম বড় স্ক্যাম?,,,,chinmoy ফেইসবুক থেকে নেওয়া

 ১২ মাসের ক্যালেন্ডার কি মানবজাতির সঙ্গে করা অন্যতম বড় স্ক্যাম? আমার উত্তর হলো, হ্যাঁ। দেখুন, সময়, ঘড়ি, দিন, সপ্তাহ, মাস, বছর ~এই জিনিসগুলো ...