৫ ও ৫ কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ নিচে দেওয়া হলো—
★★★এটাই বিরিয়ানির লাস্ট পোস্ট ★★★
উপকরণ:
প্রধান উপকরণ:
পোলাও চাল – ৫ কেজি
মুরগির মাংস – ৫ কেজি
তেল-ঘি ও দুগ্ধজাত পণ্য:
সয়াবিন তেল – ২.৮ – ৩ লিটার মুরগি ভাজা সহ
ঘি – ২৫০ গ্রাম
টক দই – ২০০ গ্রাম
তরল দুধ – ১/২ লিটার / গুড়ো দুধ ২০০ গ্রাম
আলুবোখারা ৫০ গ্রাম
কিসমিস ৫০ গ্রাম
মসলা:
পেঁয়াজ – ১.৫ কেজি (বেরেস্তা ৩০০ গ্রাম ও রান্নার জন্য ১ কেজি .২০০ গ্রাম)
রসুন বাটা – ১৫০ গ্রাম
আদা বাটা – ১৫০ গ্রাম
কাঁচা মরিচ – ১২-১৫ টি
বাদাম বাটা – চিনা বাদাম ১৫০ গ্রাম, কাজু বাদাম ৫০ গ্রাম
পোস্ত দানা বাটা – ২৫ গ্রাম
টমেটো – টমেটো সস ২০০ এম এল
গরম মসলা (এলাচ৭-৮ টি, দারুচিনি ৬-৭ টি, লবঙ্গ ৭-৮ টি, জয়ত্রি বাটা ১/৪ চা চা, জৈফল ১/২ টা বাটা)
মরিচ গুঁড়ো ১ চা চা
ধনে গুঁড়া – ৪০ গ্রাম
জিরা গুঁড়া /বাটা – ৮০ গ্রাম
গোলমরিচ গুঁড়া – ১/২ চা চা
অন্যান্য:
আলু – ৩ কেজি (ঐচ্ছিক) ভেজে দিতে হবে।
লবণ – ১৫০ গ্রাম /পরিমান মত (যে যেমন খাবেন)
গরম পানি – ৭.৫ কেজি
ক্যাওড়া জল - ১/৪ চা চা (ঐচ্ছিক)
গোলাপ জল - ১ চা চা ( ঐচ্ছিক)
রান্না:
কড়াইতে তেল দিয়ে মুরগির মাংস ভেজে নিন বাদামী করে, ভাজার পর যে তেল থাকবে তাতে পেয়াজ কুচি বাদামী করে ভাজুন তাতে গরম মসলা, বাদাম, আদারসুন জিরে, ধনিয়া মরিচ গুঁড়ো, জিরে বাটা ধনিয়া গুড়ো, পোস্ত দানা, গোল মরিচ গুঁড়ো, টক দই এবং লবন দিয়ে মাংসের জন্য মসলা কষিয়ে নিন। কষানো মসলায় টমেটো সস এবং টক দই দিয়ে দিন ৫ মিনিট রান্না করে তাতে ভেজে রাখা মুরগির মাংস এবং ১০০ এম এল পানি নিয়ে রান্না করুন আরো ১০ মিনিট। মাংসের ঝোল কমে আসলে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে সামান্য ভেজে নিন। এবার চালের জন্য পরিমান মত পানি দিয়ে দিন। পানি গরম হয়ে আসলে তাতে দুধ দিয়ে দিন। নাড়তে থাকুন আর খেয়ল রাখুন যেনো নিচে লেগে না যায়। এবার ঘি এবং আলুবোখারা কিসমিস দিয়ে দিন। এভাবে পানি ৯০% শুকিয়ে আসলে ক্যাওড়া জল এবং গোলাপ জল দিয়ে নামিয়ে কয়লার দমে দিতে হবে ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর চাল গুলো উলটে পালটে দিতে হবে। হয়ে গেলে উপরে পেয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন