এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

শেয়ালের শিক্ষা,,,,

 শেয়ালের শিক্ষা,,,,


একদিন এক চতুর শেয়ালের সঙ্গে এক বকের বন্ধুত্ব হয়ে গেলো। বেশ ভালো বন্ধুত্ব। দুজনে গল্প করে, হাঁটে, মজা করে।

একদিন শেয়াল বককে বললো,

“বন্ধু, আজ আমার বাড়ি এসো না। খাওয়া দাওয়া আর আড্ডা হবে জমিয়ে।”


বক তো খুব খুশি। সেদিন সকালেই সে নিজের ঠোঁট ঝকঝকে করলো, পালক ঝাড়লো, সুন্দর করে গুছিয়ে নিজেকে তৈরি করলো নিমন্ত্রণে যাওয়ার জন্য।


শেয়ালের বাড়িতে গিয়ে বক বসে পড়লো খাওয়ার আশায়। কিছুক্ষণ পর শেয়াল একটি চ্যাপ্টা থালায় পাতলা ঝোল এনে সামনে রাখলো।

শেয়াল নিজে জিভ দিয়ে খুব মজা করে খেতে লাগলো।

কিন্তু বক,,,,? তার তো লম্বা, সরু ঠোঁট। সে কিছুই তুলতে পারল না ওই চ্যাপ্টা থালা থেকে।

অনেক চেষ্টা করেও এক ফোঁটা ঝোলও খেতে পারলো না।

হতাশ হয়ে সে খালি পেটে নিজের বাড়ি ফিরে গেলো।


কয়েকদিন পর বকও শেয়ালকে দাওয়াত দিলো।

সে বলল, “বন্ধু, এবার তুমি এসো আমার বাড়ি। আমি তোমাকে খাওয়াবো একদম মজার খাবার!”


শেয়াল তো খুব খুশি। সে ভাবলো, এবার ভালো খাওয়া হবে।

সে গেলো বকের বাড়ি, খুব আগ্রহ নিয়ে বসে পড়লো।


কিছুক্ষণ পর বক আনলো এক লম্বা গলার সরু মুখওয়ালা মাটির কুঁজো। তার মধ্যে ছিল সুস্বাদু ঝোল।

বক তার ঠোঁট ঢুকিয়ে খেতে লাগলো একদম আয়েশ করে।


কিন্তু শেয়ালের মুখ তো ঢুকেই না সেই সরু মুখের কুঁজোতে।

সে চেয়ে চেয়ে দেখলো বকের খাওয়া।

শেষমেশ খালি পেটে, মন খারাপ করে উঠে দাঁড়ালো।


তখন বক বললো,

“বন্ধু, কিছু মনে করো না। আমি তো শুধু তোমার কাছ থেকেই শিখেছি!”


শেয়ালের মুখ লাল হয়ে গেলো লজ্জায়। সে কিছু না বলে ফিরে গেলো।


শিক্ষাঃ

অন্যের সাথে যেমন ব্যবহার করবে, ঠিক সেরকম ব্যবহার একদিন তোমার দিকেও ফিরে আসবে।

তাই সব সময় অন্যের ভালো চাও, সম্মান দাও। কারণ, যেমন কর্ম, তেমনই ফল।   🥀🥀জীবন🥀🥀

কোন মন্তব্য নেই:

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...