সকাল ৭টার সংবাদ
তারিখ : ০৫-০৪-২০২৬
আজকের শিরোনাম:
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী --– বন্ধ থাকা কল কারখানা পুনরায় চালুর ব্যাপারে আলোচনা।
আজ ৩০ উপজেলায় শুরু হচ্ছে হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি --- পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে সারাদেশে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এক লাখ মেট্রিক টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনবে সরকার।
জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সকল সরকারি-বেসরকারি অফিসে আজ থেকে নতুন সময়সূচি কার্যকর।
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে --- বললেন স্থানীয় সরকার মন্ত্রী।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর --- মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার রোধে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।
৪৮ ঘণ্টার মধ্যে শান্তি চুক্তি মেনে না নিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করলো তেহরান।
এবং ট্রফি নিয়ে দেশে ফিরলো সাফ জয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দল --- ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন