রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৪-০৪-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী --– বন্ধ থাকা কল কারখানা পুনরায় চালুর ব্যাপারে আলোচনা।
আগামীকাল ৩০ উপজেলায় শুরু হচ্ছে হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি --- পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে সারাদেশে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সকল সরকারি-বেসরকারি অফিসে আগামীকাল থেকে নতুন সময়সূচি কার্যকর।
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে --- বললেন স্থানীয় সরকার মন্ত্রী।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর --- মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার রোধে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।
রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার।
আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প --- নিহত ১২।
এবং ট্রফি নিয়ে দেশে ফিরলো সাফ জয়ী অনুর্ধ্ব-২০ ফুটবল দল --- ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন