সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ১৪-০৯-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরো বিনিয়োগের আহ্বান তারেক রহমানের।
বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ।
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের।
দেশে সারের কোন সংকট নেই - বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।
হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ইয়েমেনের পাঁচশোর বেশি সেনা নিহতের কথা জানালো সরকারি বাহিনী।
ওসাকায় এশিয়ান গেমস ফুটবলে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
দুবাই-এ শ্রীলংকাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ নারী টি- টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতলো ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন