এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাসেল মাহমুদ স্যারের মেসেজ ১১/০৮/২০২৬

 সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় খুবই অনুধাবন করতেছি যে আমরা নতুন যেসব লোকজন নিয়োগ করতেছি এবং তাদেরকে ট্রেনিং এর সময় যাদের কাছে পাঠাচ্ছি সেখান থেকে তারা ডিমটিভেট হয়ে যাচ্ছে পরবর্তী সময়তে তারা খুব অল্প দিন চাকরি করে তারা চাকরি ছেড়ে দিচ্ছে এতে কোম্পানির ক্ষতি হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে কাজের হ্যাম্পারিং হচ্ছে। আমরা যদি। যদি আমরা এমন কোন প্রমাণ পাই যে আমাদের পুরানো লোকের ডিমটিভেশন কথাবার্তার জন্য সে চাকরি ছেড়ে দিচ্ছে তাহলে ওই লোকের বিরুদ্ধে অফিশিয়াল ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আমরা সকলে চেষ্টা করি যে কিভাবে আমাদের টিমটাকে বড় করব এবং আরো বেশি ইস্টাবলিস টিম হিসেবে প্রতিষ্ঠিত করব সেই কারণে সকলের সহযোগিতা প্রয়োজন এর ভিতরে যদি আমরা বুঝতে পারি যে আমাদেরকে কেউ সহযোগিতা করতে চাচ্ছেন না মন থেকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হবে।

যারা ট্রেনিং দিবেন আবারো মনোযোগ দিয়ে শোনেন যারা ট্রেনিং দিবেন তারা অবশ্যই মেজারমেন্টটা কিভাবে সুন্দর এবং সঠিকভাবে নেওয়া যায় এইটা বারবার করে তাকে শেখাবেন এবং খাতা-কলমে প্রয়োজনে লিখে দিবেন আমরা বেশ কিছু সমস্যায় পড়তেছি ট্রেনিং পাওয়ার পরও ছেলে মার্কেটে গিয়ে উল্টোপাল্টা মেজারমেন্ট নিচ্ছে এতে কোম্পানির হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে।। আপনি কি ট্রেনিং দিচ্ছেন সেটা খাতায় লিখে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন খাতা-কলমের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং সবথেকে বেশি প্রয়োজন।

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৭-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৭-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা - মনোনয়নপত্র দাখিল ১৩ই আগস্ট, ভোট গ্রহণ ২০শে আগস্ট।


আগামী দুই-তিনদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।


স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার - আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে - মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ।


হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ইয়েমেনের ৩০ জন সৈন্য নিহত।  


ডারউইনে তিন-দিনের প্রস্তুতি ম্যাচে সফররত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া একাদশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ইসির --- মনোনয়নপত্র দাখিল ১৩ই আগস্ট, ভোট গ্রহণ ২০শে আগস্ট।


আগামী দুই-তিনদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে --- জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।


স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। 


সর্বসাধারণের জন্য আজ খুলে দেওয়া হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ।


নানা আয়োজনে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস ।


গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের।


 ডারউইনে তিন-দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আজ প্রথম দিন শেষে ২১২ রানে এগিয়ে সফররত বাংলাদেশ।

চলতি পথে .....(শততম পর্ব)

 চলতি পথে .....(শততম পর্ব)


বিখ্যাত মরিশিয়ান লেখক, কবি ও চিত্রশিল্পী ম্যালকম ডি চাজল (Malcolm de Chazal) বলেছেন, "The flower in the vase smiles but no longer laughs.”—অর্থ্যাৎ "ফুলদানির ফুলটি মৃদু হাসে, কিন্তু আর খিলখিলিয়ে হাসে না।" হ্যাঁ, রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো ফোটার পর যখন রোদ বাড়তে থাকে তখনই যেন খিলখিলিয়ে হেসে ওঠে একটি ফুল, ছড়িয়ে দেয় রূপের ঝলক। নাম তার 'টাইমফুল।' এই ফুল আকারে ছোট হলেও রূপ, রঙ ও বৈচিত্র্যে অনন্য। দিনের আলোয় এরা বাড়ির ছাদ, বারান্দা বা বাগানকে করে তোলে আলোকিত। ফুলগুলো যখন ফুটতে থাকে তখন মনে হয় রঙিন প্রজাপতির দল ডানা মেলে বসে আছে। Portulacaceae পরিবারভুক্ত টাইমফুল এর উদ্ভিদতত্তিক নাম Portulaca grandiflora Hook, ইংরেজি নাম Moss-Rose Purslane, Moss-Rose. এটি জনপ্রিয় ও রঙিন একবর্ষজীবী ফুল গাছ। এটি নির্দিষ্ট সময়ে ফোটার অভ্যাসের কারণে অনেকের কাছেই বেশ পরিচিত। এর গাছগুলো ছোট, নরম ও নিচু প্রকৃতির হয়ে থাকে। তেমন পরিচর্যা ছাড়াই খুব সহজে শোভাবর্ধক টাইমফুল এর গাছ বেড়ে ওঠে। ফলে গ্ৰামাঞ্চল ছাড়াও শহরেও অনেকেই ছাদবাগান ও টবে এই ফুলের গাছ রোপন করে থাকেন। ছবির এই দৃষ্টিনন্দন টাইমফুল এর দলেরা হেসে হেসে উঁকি দিচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার, সদরদপ্তরের বাগানে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৬ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৬-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৬-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - বললেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়।


জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব - মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের।


জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে - জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।


দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


নয়াদিল্লীতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। 


ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নৌপথ ভাগাভাগিতে সম্মত ইরান।


ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি সফররত বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিতের সংবাদ তারিখ ০৫-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিতের সংবাদ

তারিখ ০৫-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।  


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী --- বললেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়।


জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব --- মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের।


জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে --- জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।


দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত অন্তত ১৭।


 আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ।

চলতি পথে ... "ফুল ফুটিবার আগে বলে, 'আমি সুন্দর'।

 চলতি পথে ...


"ফুল ফুটিবার আগে বলে, 'আমি সুন্দর'। ফুটিবার পরে বলে, 'আমি সুন্দর ছিলাম না, আমি আরও সুন্দর হয়েছি।'"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফুলের মাঝে ঠিকই খুঁজে পেয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্য। প্রতিটি ফুল তার চোখজুড়ানো রূপ, রঙ আর গন্ধে পৃথিবীকেও করে তুলেছে প্রকৃতির স্বর্গ। প্রতিটি মানুষের কাছেই ফুল ধরা দেয় অন্য এক আবেগ ও ভালোবাসার প্রতীক হিসেবে। ধ্রুপদি সংস্কৃত ভাষার বিখ্যাত কবি কালিদাস বলেছেন, "ফুল শুধু গাছের শোভা বাড়ায় না, তা মানুষের মনকেও পবিত্র ও শান্ত করে তোলে।" বিখ্যাত অস্ট্রীয় স্নায়ুবিজ্ঞানী এবং মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েডও তাই বলেছেন, "ফুল দেখতে শান্তিদায়ক। তাদের কোনো আবেগ বা দ্বন্দ্ব নেই।" তেমনই মানুষের মনকে শান্ত করার মতো একটি ফুল "ঝুলন্ত হেলিকোনিয়া।" Heliconiaceae পরিবারভুক্ত এই ঝুলন্ত হেলিকোনিয়া এর উদ্ভিদতাত্তিক নাম Heliconia rostrata L. ইংরেজি নাম False Bird of Paradise, Hanging Lobster Claw. এটি লাল মঞ্জরীপত্র ও হলুদ ডগাযুক্ত আকর্ষণীয় ঝর্ণার মতো নেমে আসা পুষ্পবিন্যাসের জন্য পরিচিত। এর ফুল ও পুস্পবিন্যসগুলো মূলত লতা বা বাকা হয়ে নিচের দিকে লম্বালম্বিভাবে ঝুলে থাকে এবং এর দৈর্ঘ্য প্রায় ১ থেকে দেড় মিটার পর্যন্ত হতে পারে। ফুলগুলো দেখতে অনেকটা গলদা চিংড়ির ধারালো নখের মতো লাগে। এর পাতাগুলো সবুজ এবং দেখতে কলার পাতার মতো বড় হয়। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের স্থানীয় এই উদ্ভিদটি তার চমৎকার সৌন্দর্যের জন্য এদেশেও সৌখিন প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। ঝুলন্ত হেলিকোনিয়ার এই ছবিটি রাজধানীর চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে তোলা।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৫ আগস্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৫-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৫-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস - জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের - বললেন তারেক রহমান।


আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর।


বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের।  


সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত - জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার।


জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া - সাম্প্রতিক সংঘর্ষে হতাহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ।


আজ ব্রেডিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ০৪-০৬৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ০৪-০৬৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস --- জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের --- বললেন তারেক রহমান।


আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর।


বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের।


সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত --- জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার।


বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর --- কোরিয়ার বাজারে দেশের ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান --- জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার।


 আগামীকাল ব্রেডিতে প্রথমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান।

চলতি পথে ... 'দু কদম হেঁটে এস মোদের কুটির, পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।

 চলতি পথে ...


'দু কদম হেঁটে এস মোদের কুটির,

পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।

চাল আছে ঢেঁকি ছাঁটা,

রয়েছে পানের বাটা,

কলাপাতা ভরে দেব ঘরে-পাতা দই,

এই দেখ আছে মোর আয়না কাঁকই।'


হ্যাঁ, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলার মূল ফটক থেকে দু কদম সামনে এগোতেই চোখে পড়বে ছবির এই বন কুঠির-টি। তখন মনে পড়বে বিশিষ্ট বাঙালি কবি ও ঔপন্যাসিক অচিন্তকুমার সেনগুপ্ত এর 'কুটির' কবিতাটি। যেখানে ফুটে উঠেছে প্রকৃতির সান্নিধ্যে গ্ৰামীণ ঘর ও উঠোন, মানুষের সহজ সরল জীবন, আতিথেয়তাসহ গাছপালা ও পাখির কলকাকলিতে মুখরিত এক স্নিগ্ধ পরিবেশ। শুধু অচিন্তকুমারই নন, বাংলা সাহিত্যে গ্ৰামীণ বাড়ি, কুটির ও প্রকৃতির রূপ ফুটিয়ে তুলেছেন অনেক কবি, সাহিত্যিকও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় যেমন মাটির ঘ্রাণ পাওয়া যায় তেমন পল্লীকবি জসীমউদ্দীনের 'আমার বাড়ি' কবিতায়ও গ্ৰামীণ ঘর ও ভালোবাসার প্রকাশ ঘটেছে। কিন্তু আজ গ্ৰামের বাইরে হাজারো অট্টালিকার এই শহরে এমন চিত্র আর চোখে পড়ে না। এ প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় প্রাকৃতিক ও গ্ৰামীণ আবহে এমনই একটি 'বন কুঠির' তৈরি ও তা তুলে ধরা হয়েছে। প্রকৃতিঘেরা ছায়া সুনিবিড় পাখপাখালির এই বন কুঠিরটি বৃক্ষ মেলায় আসা সব ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৪ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৪-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৪-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা।


ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান ।


দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে - বললেন প্রধানমন্ত্রী - জ্বালানি সংকট মোকাবিলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা।  


৫ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নিদের্শ দিয়েছে সরকার - জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


যেকোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় - বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।


জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


কৃষ্ণ সাগরের ব্যস্ত সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জন নিহত।


প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে ২৬ রানে জিতলো বাংলাদেশ ইমার্জিং দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০৩-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০৩-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা।


ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান ।


দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে --- বললেন প্রধানমন্ত্রী --- জ্বালানি সংকট মোকাবিলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা।


৫ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নিদের্শ দিয়েছে সরকার --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


যেকোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় --- বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।


জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


 যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না --- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে জানালো ইরান ।

চলতি পথে... "তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,

 চলতি পথে...


"তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল, নাকি তোমার মন..."


চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও ভাষা সংগ্রামী জহির রায়হানের কালজয়ী উপন্যাস 'হাজার বছর ধরে' এর এই পঙক্তিটি যেন লোকমুখে আজও ফিরে আসে। যেখানে 'টুনি' চরিত্রটির মাধ্যমে গ্ৰামীণ জীবনের রূপ, সৌন্দর্য, সরলতা, আনন্দ-বেদনা প্রকাশ করতে শাপলা ফুলের উপমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সুজলা-সুফলা-শস্য-শ্যামলা এই বাংলাদেশের খাল, বিল, হাওড়, জলাশয়, দিঘি, পুকুরের সৌন্দর্য বাড়িয়ে দেয় যে জলজ উদ্ভিদটি- তার নাম 'শাপলা।' শাপলা ফুলের স্নিগ্ধ রূপ ও অপরূপ সৌন্দর্য যেন প্রকৃতির এক অনবদ্য দান। শাপলা ফুল দেখতে সাদা, লাল ও নীল রঙের হয়। এর মধ্যে সাদা শাপলা আমাদের জাতীয় ফুল। তবে আজ বলছি "লাল শাপলা" এর কথা। Nymphaeaceae পরিবারভুক্ত লাল শাপলা'র উদ্ভিদতাত্তিক নাম Nymphaea rubra Roxb. ইংরেজি নাম Red Water Lily. লাল শাপলা এর পাপড়িগুলো উজ্জ্বল বা গাঢ় লাল বা কখনো পোলাপী এবং পাতা লালচে সবুজ বা সবুজ রঙের হয়ে থাকে। এর ফুল শরৎ ও বর্ষাকালে দেশের বিভিন্ন পুকুর, বিল, জলাশয়ে দেখতে পাওয়া যায়। রাঙা লাল শাপলা ফুটলে চারপাশের পরিবেশ রঙিন হয়ে ওঠে, তখন মনে হয় কেউ লাল গালিচা বিছিয়ে দিয়েছে। যেন প্রকৃতির বুকে ফুটে ওঠা রঙিন হাসি ও প্রাণের স্পন্দন। এটি বাড়ি বা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলতে টবেও চাষ করা যায়। লাল শাপলা ফুলের ছবিটি রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে তোলা।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৩ আগষ্ট, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৩-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৩-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের।


ঢাকার চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।


সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।


আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু - জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।


তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে - বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৪।


ডারবানে আজ তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট ইমার্জিং দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে।

চলতি পথে ... বিখ্যাত ফিলিপিনো কবি ও কথাসাহিত্যিক এডিথ টিয়েম্পো (Edith L. Tiempo) তাঁর বিখ্যাত ‘Bonsai’ কবিতায় বনসাই শিল্পের মতো বিশাল ভালোবাসা ও জীবনের গভীর অনুভূতিগুলোকে একটি ক্ষুদ্র পাত্রে বা হাতের তালুতে ছোট করে ধারণ করার রূপক ব্যবহার করেছেন। অষ্ট্রিয়ার বিখ্যাত বনসাই শিল্পী ওয়াল্টার পল (Walter Pall) বলেছেন

 চলতি পথে ...


বিখ্যাত ফিলিপিনো কবি ও কথাসাহিত্যিক এডিথ টিয়েম্পো (Edith L. Tiempo) তাঁর বিখ্যাত ‘Bonsai’ কবিতায় বনসাই শিল্পের মতো বিশাল ভালোবাসা ও জীবনের গভীর অনুভূতিগুলোকে একটি ক্ষুদ্র পাত্রে বা হাতের তালুতে ছোট করে ধারণ করার রূপক ব্যবহার করেছেন। অষ্ট্রিয়ার বিখ্যাত বনসাই শিল্পী ওয়াল্টার পল (Walter Pall) বলেছেন, “সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো তখনই আসে, যখন বহু বছর ধরে একটি কুৎসিত গাছের দিকে তাকিয়ে মৃদু হাসার পর, একদিন গাছটি আপনার দিকে ফিরে হাসে।" হ্যাঁ, প্রকৃতি ও মানুষের ধৈর্যের এক অপূর্ব জীবন্ত শিল্পের নাম 'বনসাই।' বনসাই শব্দের 'বন' অংশের অর্থ থালা বা আঁধার এবং 'সাই' অর্থ বৃক্ষ। বনসাই মূলত চীন ও জাপানে উদ্ভাবিত এক ধরনের কলা ও বিজ্ঞানের সমন্বিত ফসল। এটিকে একটি নান্দনিক শিল্পকর্মও বলা যায়। একটি ছোট থালা বা পাত্রে বিশেষ কৌশলে পূর্ণাঙ্গ বিশাল গাছের রূপ ফুটিয়ে তোলার নাম বনসাই। এ ক্ষেত্রে একটি বড় কাষ্ঠল গাছকে ছোট থালা বা পাত্রে রেখে বিশেষ উপায়ে খর্বাকৃতি করে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। যেখানে একটি ছোট পাত্র বা টবের মধ্যে শতবর্ষী বিশাল বনের বা গাছের অনুভূতি পাওয়া যায়। বনসাইয়ের গাছের শিকড়ের বিন্যাস, বাঁকানো কান্ড ও ডালপালার শৈল্পিক রূপ সকলকেই মুগ্ধ করে। বট, পাকুর, পাইন, অশ্বথ, শেওড়া, তেঁতুল, নীম, শিমুল, পলাশ, আম, সফেদা, ডালিম, গন্ধরাজ, কামিনী, চাম্পা, এডেনিয়াম, অগ্নিশ্বর, জাকারান্ডা, মালপিজিয়া বা যেকোন কাষ্ঠল উদ্ভিদ দিয়ে বনসাই করা যায়। প্রকৃতির ছোঁয়ায় ঘর ও বাগানের নান্দনিকতা বাড়াতে এই বনসাই অনন্য। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে বনসাই এর ছবিগুলো ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০২ আগষ্ট, ২০২৬)

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০২-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০২-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। 


ঢাকার চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 


সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান।

 


আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু --- জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

 


তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে --- বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 


ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।


 প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমুর স্বর্ণ জয়।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০২-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০২-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বাংলাদেশের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের - আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা।


তিন দিনের সফল সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর।


সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব - বেসরকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই - বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


চলতি মাসে ঢাকা–কক্সবাজার রুটে চালু করা হবে আরো একজোড়া নতুন ট্রেন - জানালেন রেলপথ প্রতিমন্ত্রী।


কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’-এ প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিলো বাংলাদেশ।


দক্ষিণ পেরুতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১৩ ।


ডারবানে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৬৫ রানে হারলো বাংলাদেশ।

চলতি পথে ... প্রকৃতির রঙের খেলা বড়ই বিচিত্র।

চলতি পথে ...


প্রকৃতির রঙের খেলা বড়ই বিচিত্র। প্রকৃতির অন্যতম সৃষ্টি হাজারো প্রজাতির বৃক্ষরাজি ও উদ্ভিদসমূহ বিচিত্র রঙের ফুলে ফুলে সেজে ওঠে। যেন নানা রঙের এক বিষ্ময়কর খেলা, শিল্পী তুলিতে আঁকা একেকটি শিল্পকর্ম। চোখ ধাঁধানো বৈচিত্র্যময় নানা ফুলের রূপ, রঙ, সৌন্দর্য মানব মনেও এনে দেয় প্রশান্তি। ফলে প্রতিটি মানুষই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চায়। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যেতে চায় ফুলের মনভুলানো সৌন্দর্যের রাজ্যে। প্রকৃতিতে ফুটে থাকা এমনই একটি ফুল হচ্ছে- 'এডেনিয়াম।' Apocynaceae পরিবারভুক্ত এর বেশ কয়েকটি প্রজাতির মধ্যে ছবির এই ফুলের গাছটির অনন্য কান্ডের গঠন এবং উজ্জ্বল ফুলের কারণে বেশ জনপ্রিয়। প্রজাতিভেদে ফুলগুলো সাধারণত লাল, গোলাপী, সাদা বা মিশ্র বর্ণের হয়ে থাকে। এই ফুলের গাছের কান্ডটি মাটির কাছাকাছি অতিরিক্ত মোটা ও স্ফীত হয়, যা মূলত পানি জমিয়ে রাখার কাজ করে। তবে এর পাতাগুলো বেশ চকচকে। এর উদ্ভিদতাত্তিক নাম Adenium obesum (Forssk.) Roem & Schutt, ইংরেজি নাম Adenium, Desert Rose. এটি আফ্রিকা ও আরব উপদ্বীপের স্থানীয় একটি উদ্ভিদ হলেও বর্তমানে সারা বিশ্বে শৌখিন বাগান ও টবে অত্যন্ত জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে এই এডেনিয়াম ফুলের ছবিগুলো ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০১ আগষ্ট, ২০২৬)

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ - ০১-০৮-২০২৬

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ - ০১-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর এর সাক্ষাৎ --- দেশে কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান--- আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা।


সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব --- বেসরকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী।


চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই --- বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।


চলতি মাসে ঢাকা–কক্সবাজার রুটে চালু করা হবে আরো একজোড়া নতুন ট্রেন --- জানালেন রেলপথ প্রতিমন্ত্রী।


কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’-এ প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিলো বাংলাদেশ। 


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত অন্তত ১০।


 আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ড্র অনুষ্ঠিত --- বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলংকা ও ভুটান।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০১-০৮-২০২৬ খ্রি:।

সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০১-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর - রোহিঙ্গা শরণার্থীদের জীবন-মান উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন জোরদারের আহ্বান।


ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর ।


দেশে মানুষের মধ্যে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে - বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী।


থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির তাগিদ দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান।


যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।


২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

রাসেল মাহমুদ স্যারের মেসেজ ১১/০৮/২০২৬

 সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় খুবই অনুধাবন করতেছি যে আমরা নতুন যেসব লোকজন নিয়োগ করতেছি এবং তাদেরকে ট্রেনি...