এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

সকাল ৭ টার সংবাদ।  তারিখ:২০-০১-২০২৪ খ্রি:,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:২০-০১-২০২৪ খ্রি:

আজকের শিরোনাম:


প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস - বাংলাদেশের জনগণের কল্যাণে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


স্বাস্থ্যখাতে দুর্নীতি করলে কেউ রেহাই পাবেনা - হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর।


বাড়লো উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচলের সময়সীমা - আজ থেকে চলবে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ।


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে শিগগিরই শুরু হচ্ছে ২৪ ঘণ্টা বিমান চলাচল  - খুশি সাধারণ মানুষ।


বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়লো জাপান।


পর্দা উঠলো বিপিএল-এর দশম আসরের - উদ্বোধনী দিনে গতকাল দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিজ নিজ খেলায় জয়লাভ।


সকাল ৭ টার সংবাদ।  তারিখ:১৯-০১-২০২৪ খ্রি:,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:১৯-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:


টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন - বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নেয়ার প্রতিশ্রুতি ইইউ’র।


নির্বাচন নিয়ে টি আই বির রিপোর্ট একপেশে ও সরকার বিরোধী - মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গবেষণার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে - আশাবাদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। 


বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এবং সৎ ব্যবসায়ীদের সব ধরণের সহায়তার আশ্বাস দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।


আগামীকাল থেকে রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলের চলাচল সময় বাড়িয়ে করা হচ্ছে সকাল থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত।


ভারতের গুজরাট রাজ্যে স্কুলের পিকনিকে যাওয়ার সময় নৌকা ডুবে অন্তত ১২ জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষকের মৃত্যু।


বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল-এর দশম আসরের পর্দা উঠছে আজ।


সকাল ৭ টার সংবাদ।  তারিখ:১৮-০১-২০২৪ খ্রি:,,,, ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:১৮-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:


গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক - বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহায়তার আশ্বাস।


পাটুরিয়া ঘাটের কাছে নয়টি ট্রাক নিয়ে ফেরি ডুবি- এ পর্যন্ত দুটি কাভার্ড ভ্যান উদ্ধার - দুটি তদন্ত কমিটি গঠন ।


মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশে ভালো নির্বাচন প্রক্রিয়া চালু করেছেন শেখ হাসিনা - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


আগামী দিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে - আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর।


আসন্ন রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির পরিকল্পনা রয়েছে সরকারের।


থাইল্যান্ডের মধ্যাঞ্চলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ।


বেঙ্গালুরুতে তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত।


সকাল ৭ টার সংবাদ।  তারিখ:১৭-০১-২০২৪ খ্রি:,,,,ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:১৭-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:


বিদেশে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


এ বছরের মধ্যেই শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ - জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


সারাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর।


কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে - বললেন পররাষ্ট্রমন্ত্রী।


তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিকের পাশাপাশি বন্ধ থাকবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান।


নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধ করে দিতে বিটিআরসিকে নির্দেশনা প্রদান।


যুদ্ধবিধ্বস্ত গাজায় আরও মানবিক ত্রাণ পাঠানোর অনুমতি দিতে চুক্তিতে উপনীত হয়েছে ইসরাইল ও হামাস ।


ডুনেডিনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় স্বাগতিক নিউজিল্যান্ড এখন পাকিস্তানের মোকাবেলা করছে।

ফেইসবুক থেকে নেওয়া 

প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নত,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🔲 প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। এই রোজাকে আইয়্যামে বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার দ্বারা পূর্ণ ১ মাস নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে। আর প্রতি মাসে ৩ দিন রোজা রাখা হলে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। [সুনানে তিরমিযি- ২৪৪৯]


⭕ পবিত্র রজব মাসের আইয়্যামে বীজের রোজা ২৬, ২৭ এবং ২৮ শে জানুয়ারী অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার রাখতে হবে ইন শা আল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরী খেতে হবে। সাহরীর শেষ সময় ৫ঃ২০ মিনিট [ঢাকা]


🔸 অনেকে প্রশ্ন করে থাকেন যে আইয়্যামে বীজের রোজা ১/২ টি রাখা যাবে কিনা.?? জ্বী, আইয়্যামে বীজের রোজা ১/২ টিও রাখা যাবে, এতে করে ১০/২০ টি রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। কারন মহান আল্লাহ তা'য়ালা প্রতিটা নেক আমলের সওয়াব ১০ গুন করে বাড়িয়ে দিয়ে থাকেন। [সূরা আন‘আম- ১৬০]


🔹 সুতরাং আইয়্যামে বীজের রোজা ৩ টিই রাখা হলে পূর্ণ ১ মাস অর্থাৎ ৩০ দিন নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে, পাশাপাশি নবীজি ﷺ এর একটি দামী সুন্নত আদায় করারও সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। আর ৩ টি রোজা রাখা সম্ভব না হলে, এভাবে ১/২ টি রোজা রাখা হলেও ১০/২০ টি রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ।


🔸 আর রোজা রাখার ক্ষেত্রে সাহরী খাওয়া হচ্ছে সুন্নত এবং ফজিলতপূর্ণ একটি সওয়াবের কাজ। তবে সাহরী খেতে না পারলেও রোজা রাখার নিয়ত করে ঘুমালে কিংবা ঘুম থেকে উঠে নিয়ত করে নিলে রোজা রাখা যাবে ইন শা আল্লাহ। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে সাহরীতে এক ঢোক পানি হলেও পান করা উচিত। [রদ্দুল মুহতার- ২/৪১৯]


🔲 আইয়্যামে বীজের রোজা সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, তাই এখন থেকে প্রতি মাসে আইয়্যামে বীজের এই ফজিলতপূর্ণ রোজাগুলো রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ 💝✅


ফেইসবুক থেকে নেওয়া 


জীবনের হিসাব  – সুকুমার রায়,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 জীবনের হিসাব 

– সুকুমার রায়


বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে

মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?

চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”

বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে।

বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,

জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”

খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে

নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে?

বলত কেন লবনপোরা সাগরভরা পানি?”

মাঝি সে কয়, “আরে মশাই , অত কি আর জানি?”

বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তাকি?

জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।”

আবার ভেবে কহেন বাবু, “বলতো ওরে বুড়ো,

কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?

বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?”

বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন?”

বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,-

দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,

বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।

মাঝিরে কন, “একি আপদ! ওরে ও ভাই মাঝি,

ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকিআজি?”

মাঝি শুধায়, “সাঁতার জানো? মাথা নাড়েন বাবু”

মুর্খ মাঝি বলে, “মশাই , এখন কেন কাবু?

বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,

তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!


ফেইসবুক থেকে নেওয়া 


শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

ফেইসবুক থেকে নেওয়া গল্প

 বিয়ের ১৩ বছর পরে ও যখন সন্তান হচ্ছিলো না। তখন আমার স্বামী ২য় বিবাহ করেন। এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি।। 


ওই মূহুর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর ১ টা মাস আগে দিতে। 

খুব ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করবো৷ 

আমার মা কে বলেছি। তিনি বলেছেন পাশে আছি যা মনে হয় করো তুমি।।


ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানে ও থাকতে পারো। 

আবার তোমার বাবার বাড়ি ও থাকতো পারো। 

আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। 

বিয়ে করার পর আমি বাবার বাড়ি যায় কিন্তুু ওখানে ঘুম আসতো না। কোনো কিছু শান্তি লাগতো না।আশেপাশে চাচীদের, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো। 

আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো। 

বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম। 

ওখানে ২ দিন থাকার পর আবার চলে আসি। 

এখানে আসলে কলিজা ফেটে যেতো। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে নাস্তা দিচেছ। আমার সংসার টা সামলাচ্ছে। 

আমার সাথে শশুর বাড়ির সবাই কথা বলা কমিয়ে দিলো। সবাই নতুন বউকে টাকে নিয়ে মাতামাতি করতো। 

আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম।। 


তখন মনে হতো বাপের বাড়ি চলে যায়। 

এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানে ও ভালো লাগতো না। 

আবার একা একা চলে আসতাম। কান্না ও আসতো না আমার।নামাজ কালামে ও মন বসতো না। 

আমার শাশুড়ী বলতো তুই চলে যা।

সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও।


গর্ভধারণ  এর বিষয় টা প্রায় ১৫ দিনের এর মতো কাউকে বলিনি। 

১৫ দিন পর আমার স্বামীকে জানাই।।  

তিনি শুনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে। আমি দুজনকেই চালাতে পারবো অসুবিধা নাই।। 

তুমি আমার বড় বউ আর ও ছোট বউ। তোমরা দুজনেই থাকো আমার জীবনে।। 

তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের ছাড়া আমি বাচবো না। 

 

আমি মনে মনে হেসে বলি হারামজাদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া বাঁচবি সেটা বল। 


তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে ২ দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাএি যাপন করবেন। 

আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার গুলো পড়ে ছিলো। 

বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম।। 

আমি স্বামীকে খুব ভালোবাসি।।তবে এখনকার এই চেহারা  মানুষ টাকে না।


আমার কান্না আসতো না। তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশের শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি। 

আমি তাকে ফিরে পেতে চাই।। 

সুন্দর সময় ছিলো আমাদের জীবনটাতে কিন্তুু একটা সন্তান এর জন্য হাহাকার ছিলো।। 


সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া,একই থাকলে ও  চামড়ার ভিতরের নফস টা বদলে গিয়েছে। 

ঘৃণা হয়।। 


আমি খেতাম না কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো। আমি খেতাম না।। 

আমার শাশুড়ী তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না। আর ননদ ননস গুলো তো আরো বাড়ে।। তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ। 

আজীবন আমি রেঁধে বেড়ে খাওয়াইছি সেটার কোন মূল্যা নাই। 

যে পাতে খেয়েছে সে পাতে মলমূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা।। 


আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেতো।। প্রায় সময়ই আর আমি সেটা দেখতাম। কান্না একটু ও আসতো না। 

আমাকে জিজ্ঞেস ও করতো না,,  তোমার কি খেতে মন চাই বা তুমি কি খাবে। 

ওহ ভালো কথা আমার রান্না কেউ খেতো না। কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না। 

এজন্য নতুন বউ আমার শাশুড়ী দের সাহায্য নিয়ে রান্না করতো। 

আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম। 

আর মানুষ কে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে। 


নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ও কে বলি বোন বৃষ্টি আসতেছে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়। 

আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি।।। 


আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর।। 


আমি বুঝতেছিলাম না তখন কি করবো। 

দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম আসে।। যেদিন আমার পেইন উঠে ওইদিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিলো না।। 

তাই খবর দিতে পারি নাই। 

আমার এক চাচাত জা আমাকে মেডিকেল নিয়ে যায়। আমার সাথে আর কেউ যায় নি। 

কারণ আমার শাশুড়ী বুড়ো মানুষ উনি নাকি কিছু চিনে না। 

আর আমার ননদ ননস এর জামাইরা বিজি এজন্য। 


 আমার  ডেলিভারির খরচ আমার মা বহন করে।।

আমি নরমালে ২ টি জমজ পুএ সন্তান এর জন্ম দি।।

সরকারি মেডিকেল এ ৩ দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যায়। 

মেডিকেল এ তিন দিন ছিলাম আমাকে শশুর বাড়ি একটা কু*ওা ও দেখতে আসে নাই। 

এক বেলা ভাত নিয়ে। 


আমি বাপের বাড়ি যাওয়ার ৭ দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চা দের নিয়ে ওদের ওখানে যেতে। 


আমার জামাইর থেকে শরম লাগতেছে আমার বাড়িতে আসতে।। 


আমি যায় না। আমি বলি এখন যাবো না আরো কয়েকদিন পর যাবো। 

 ৯ দিন পার হওয়ার পরে ও আমি নাম রাখি নাই বাচ্চাদের। মনে করছি শশুর বাড়ির লোকেরা আসলে তখন রাখবো। 

কিন্তুু কেউ আসে নাই। পরে আমার এক চাচা উনি মৌলভী। 

উনি আমার বাচ্চা দের নাম রেখে দেয়।। কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া। 

আমার বাপের বাড়িতে সবাই ছি ছি করে। বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না। 

আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায়। 

আমাকে তেমন কেউ সাহায্য করতো না। বাচ্চা দের কাঁথা,জামা কাপড় সব আমি ধুয়তাম।। 

মা ও কেমন যেন অবহেলা করতো।। 


আমার বাচ্চাদের কেউ এক জোড়া কাপড় পযন্ত কিনে দেয় নি।। 

পরে আমার১ ভরি গয়না বিক্রি করে বাচ্চা দের প্রয়োজনীয় জিনিস গুলো কিনি। 

মার বাড়ি ২০ দিন থাকার পর আমি চলে যায় শশুর বাড়ি। 

কারণ এখানে আমি বাচ্চা দের খরচ বহন করতে পারছিলাম না এজন্য।। 

শশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয়। 

আমার জামাইর নতুন বউকে ডেকে বলে দেখো তোমার ছেলেদের। 

তার কোলে দিয়ে বলে এগুলো এখন থেকে তোমার সন্তান অবহেলা করো না। 

আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চা টা নিচে পড়ে যায়।। 

আর সাথে সাথে কান্না করে উঠে। 

আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেক গুলো ঘুষি মারে। 

আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চা এগুলো আর কারো বাচ্চা না।। 

আমাকে কেউ একটু ধরতে ও আসে নাই যখন মারছিলো।।। 


মানুষ কতটা অমানুষ এ রুপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না।। 


তারপর ওরা চলে যায় আমার রুম থেকে।। আমি আমার বাচ্চা দের নিয়ে অনেক কান্না করে বলি তোদের  মা আছে আমি মরি নাই। 

তোদের আমি ভালোবাসি।। 


কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি আমার ছেলেদের আকিকা করাবে না। 

উনি বলে এখন টাকা নাই পরে করবো। ওদের মুসলমানির সময়।। 


তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়া হয়ে গেছো। তোমার দিকে তাকাতে ও ঘৃণা লাগে। পেট টা কত বড় হয়ে গেছে।। 

কেমন যেন আমার নানী নানী টাইপ হয়ে গেছো।। 


আমি হেঁসে হেঁসে বলি আমার কথা বাদ দাও নাতি।। তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো।। 


সে হেঁসে বলে মাশাআল্লাহ আমার নতুন বউ আকাশের চাঁদ।। 

আমি বলি আল্লাহ তোমাদের আরো সুখ দিক।। 


আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে।। 

বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো।। 


পরেরদিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে।। আমার বাচ্চাদের নিতে। 

আমি বলি তোদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না। আমার বাচ্চা আমি নিয়ে যাবো । 

আমি বাচ্চার মা। 


তখন আমার স্বামী আমাকে বলে তোমার সাথে বাহিরে যেতে আমার শরম লাগে।। 


আমি কিছু বলি না। বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাবো। 

পরে আমাকে ৬০ টাকা দেয়। 

আমি সরকারি মেডিকেল এ নিয়ে টিকা দিয়ে আসি। 

২ বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না। 

মেডিকেল এর এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে। 

মেডিকেল এ আমার অনেক সময় লাগে। কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাঁদছিলো। 

সবাই বলতেছিলো আমি একা কেন। 

কেউ সাথে আসে নাই কেন।। 

অনেক কষ্টে বাচ্চা দের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে। 

কারণ আসার আর গাড়ি ভাড়া ছিলো না। 

২০ মিনিট হাটতে হয়েছিলো বাচ্চা ২ টা নিয়ে।। 

যাওয়ার সময় ১০ টাকা দিয়ে রিকশা করে গিয়েছি। 

আর একটা টিকার দাম২৫ টাকা।। 

২ জনের ৫০ টাকা নিয়েছে।। 


বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যায়। বাথরুম থেকে শুনতে পায় আমার স্বামী আমার শাশুড়ী কে বলছে দুধ রোজ নিতে। 

কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে।। 


আমি বাথরুম থেকে বেড়িয়ে অনেক হাসি বাচ্চা দের কোলে নিয়ে।

রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাঁদছে কেন।

আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করছে।  

কারণ আমার বাচ্চারা কাঁদছে টিকার ব্যাথায়। 

সে একটু মায়া মহব্বত ও দেখালো না। 


আমার নিয়তি এতটা খারাপ.... 


চলবে....


অবহেলা 

১ম খন্ড 

Nusrat 

সত্য ঘটনা অবলম্বন.....


নেক্সট পার্টগুলো সবার আগে আইডি তে দেওয়া হবে নিল লেখায় চাপ দিয়ে আইডি ফলো করুন 👉 Ariyan Abir Raj

ফেইসবুক থেকে নেওয়া গল্প

আপনার কয় নাম্বারটা বেশি মনে ধরছে?,,,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 💥আপনার কয় নাম্বারটা বেশি মনে ধরছে??(আমার ৬নাম্বারটা😜)


১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।

... রবীন্দ্রনাথ ঠাকুর।


২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।

...হুমায়ুন আহমেদ।


৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।

...সুনীল গঙ্গোপাধ্যায়।


৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।

...কাজী নজরুল ইসলাম।


৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।

...সত্যজিৎ রায়।


৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।

...মার্ক জুকারবার্গ।


৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।

... ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।

.......জীবনানন্দ দাশ।

#ফেইসবুক_থেকে_নেওয়া

 পুরুষকে পুরুষ ফিল করানোটা নারীর দায়িত্ব। কীভাবে?,,, ফেইসবুক থেকে নেওয়া

 পুরুষকে পুরুষ ফিল করানোটা নারীর দায়িত্ব। কীভাবে?

.

ধরেন ফজরের নামাযটা পড়তে আগে উঠে গেছেন, হাজব্যান্ডের অজুর জন্য একটু গরম পানি করে দিন। সারাদিন শেষে ক্লান্ত শ্রান্ত মানুষটা যখন ঘরে ফেরে আর কিছু না হোক এক গ্লাস লেবুর শরবত করে দিন।  ঘরে ফেরার সময়টা কাছাকাছি ঘনালে সারাদিনের পড়ে থাকা ত্যানা সদৃশ কাপড়টা পালটে একটা মানসম্মত পোষাক পড়ুন। 

.

আর কিছু না হোক মুখে একটু পাউডার দিন। সুন্দর একটা হাসি উস্ম একটা সালাম দিয়ে দরজাটা খুলুন। যে হাজব্যান্ডের কাছে রানীর মর্যাদা পেতে চান তার সাথে অন্তত রাজার মতো আচরণ করুন। সারাদিন অফিসে কামলার মতো খাটে একটা পুরুষ। বাসায় এসেও কামলার মতো আচরণ পেলে খুব স্বাভাবিক সে রানীর সাথে রাজার বিহেভের বদলে কামলার বিহেভই করবে।

.

ধরেন, আলাপ করা ছাড়াই পরিবারের অনেক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার আছে। তারপরেও একটা নতুন ফার্নিচার কেনার আগে একটু আধটু পরামর্শ করুন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মতামতটা যুক্তিসমেত তুলে ধরার পরেও বলুন সে যা বলবে তাই করবেন।

.

সাময়িক তার সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট লাগলেও দীর্ঘ মেয়াদে এটার উপকারই পাওয়া যায়। সংসারে সুখের জন্য পুরুষদের ম্যানলি ফিল করাটা জরুরী। একজন ব্যক্তিত্ত্ববান পুরুষ নারীর কাছে টাকা চায়না, ধনসম্পদ চায়না চায় শুধু একটু সম্মান। এটা একটা সম্পর্কে পুরুষের সাবকনশাস ব্যাসিক নিড। 

.

যে সংসারে পুরুষ এটা ফিল করেনা যে সে সংসারের নেতা, তার কথার একটা দাম আছে সে সংসারে পুরুষ পুরুষ কম, ভেড়া হয়ে বাচে। সম্মানের অভাব পরিপূর্ণ করতে অন্য নারীর কাছে ছুটে। একটা সংসার থেকে একটা মেয়ের ব্যাসিক সাবকনশাস চাওয়া হলো নিরাপত্তা। সেটা আর্থিক হতে পারে, সংসারের স্থায়ীত্ব ও হতে পারে। 

.

কথায় কথায় বউকে তালাক দিবে যারা বলে কিংবা আরেকটা বিয়ের হুমকি যারা দেয়, বউকে না খাইয়ে না পড়িয়ে যারা রাখে তারা মেয়েদের ব্যাসিক নিডকেই ঝুকিতে ফেলে দেয়। যার ফলে দেখা যায় নারীর পক্ষ থেকেও সম্মান জিনিসটা উঠে যায়, সংসারের যায় যায় অবস্থা হয়। সম্মান পেতে হলে সম্মান দিতেও হয়।

কপি

পেস্ট 

নয়ন তোমারে পায় না দেখিতে" -রবীন্দ্রনাথ ঠাকুর,,,,,

 "নয়ন তোমারে পায় না দেখিতে"

-রবীন্দ্রনাথ ঠাকুর


নয়ন তোমারে পায় না দেখিতে

রয়েছ নয়নে নয়নে,

হৃদয় তোমারে পায় না জানিতে

হৃদয়ে রয়েছ গোপনে।

বাসনা বসে মন অবিরত,

ধায় দশ দিশে পাগলের মতো।

স্থির আঁখি তুমি ক্ষরণে শতত

জাগিছ শয়নে স্বপনে।

সবাই ছেড়েছে নাই যার কেহ

তুমি আছ তার আছে তব কেহ

নিরাশ্রয় জন পথ যার যেও

সেও আছে তব ভবনে।

তুমি ছাড়া কেহ সাথি নাই আর

সমুখে অনন্ত জীবন বিস্তার,

কাল পারাপার করিতেছ পার

কেহ নাহি জানে কেমনে।

জানি শুধু তুমি আছ তাই আছি

তুমি প্রাণময় তাই আমি বাঁচি,

যতো পাই তোমায় আরো ততো যাচি

যতো জানি ততো জানি নে।

জানি আমি তোমায় পাবো নিরন্তন

লোক লোকান্তরে যুগ যুগান্তর

তুমি আর আমি, মাঝে কেহ নাই

কোনো বাঁধা নাই ভুবনে।

নয়ন তোমারে পায় না দেখিতে

রয়েছ নয়নে নয়নে।

ফেইসবুক থেকে নেওয়া 

চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়।

 চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়। এমনই একটি দৃষ্টিনন্দন শোভাবর্ধক গাছ মেক্সিকান "উইপ...