এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

এক শক্তিশালী ছোটগল্প,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🎇 এক শক্তিশালী ছোটগল্প


একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনের টেবিলে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন,

“এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন?”


মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,

“অন্তত ৯০,০০০ টাকা।”


বস তার দিকে তাকিয়ে বললেন,

“আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে?”


মহিলা উত্তর দিলেন,

“জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব ভালোবাসি।”


বস হাসিমুখে বললেন,

“দাবা তো খুব মজার খেলা। বলুন তো, দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয়?”


মহিলা হাসি দিয়ে বললেন,

“ওজির।”


বস বললেন,

“কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য।”


মহিলা গম্ভীরভাবে বললেন,

“হ্যাঁ, ঘোড়ার চাল আকর্ষণীয়, কিন্তু ওজিরের মধ্যে সব গুণ রয়েছে। সে তির্যক চলতে পারে, সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে যায়।”


বস মুগ্ধ হয়ে আবার জিজ্ঞাসা করলেন,

“তাহলে রাজাকে আপনি কেমন দেখেন?”


মহিলা বললেন,

“দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদক্ষেপ নিতে পারে, যখন ওজির তার চারপাশে সবদিক থেকে রক্ষা করে।”


বস তার উত্তরে মুগ্ধ হয়ে আরও জানতে চাইলেন,

“তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন?”


মহিলা নির্দ্বিধায় বললেন,

“রাজা।”


বস কিছুটা অবাক হয়ে বললেন,

“কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন। তাহলে নিজেকে কেন রাজা বলছেন?”


মহিলা হালকা হাসি দিয়ে বললেন,

“কারণ আমি একজন রাজা, আর আমার ওজির ছিল আমার স্বামী। তিনি আমাকে সবসময় রক্ষা করতেন। কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই।”


বস স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন,

“তাহলে আপনি এই চাকরি কেন করতে চান?”


মহিলা চোখের কোণে জল নিয়ে বললেন,

“কারণ আমার ওজির চলে যাওয়ার পর, এখন আমাকে নিজেই ওজির হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে।”


ঘরের মধ্যে গভীর নীরবতা নেমে এল। বস হাততালি দিয়ে বললেন,

“আপনি এক সাহসী নারী। শুভকামনা আপনার জন্য।”


এই গল্পটি সমস্ত নারীদের জন্য এক অনুপ্রেরণা।


জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে, তবে যেকোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব। নারীদের ভালো শিক্ষা ও সঠিক মূল্যায়ন দেওয়া খুবই জরুরি, যেন তারা প্রয়োজনে নিজেদের পরিবারকে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে।


আপনার মতামত কী?

গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।


#highlightseveryone #highlightsシ゚followers #followerseveryone #everyoneシ゚ #viralpost2024 #𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅 #সংগৃহীত

সকাল ৭টার সংবাদ তারিখ ২৮-১২-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৮-১২-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৭ বছর হওয়া উচিত - মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।


চাকরি বিধি লংঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হুঁশিয়ারি।


মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করলেন পররাষ্ট্র উপদেষ্টা।


দণ্ডিত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য হবেন - মন্তব্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের।


বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং স্বল্পতম সময়ে সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় - বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


আগাম নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্ট ভেঙ্গে দিলেন জার্মান প্রেসিডেন্ট।


আজ রাজধানীতে অনুষ্ঠিত হবে বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা।

১৮৪ বছর পুরানো দোকান ----

 ১৮৪ বছর পুরানো দোকান ----


বন্দর নগরী চট্টগ্রামের বিখ্যাত এই দোকান সম্পর্কে বলা হয়ে থাকে - যাহা নাই এই জগতে তাহা মিলিবে "পীতাম্বর শাহ" এর দোকানে।


আপনি হয়তো এখন বলতে পারেন একটা দোকান কিভাবে ট্যুরিষ্ট স্পট হয়,আমি বলি হয়। একটা দোকান যখন ইতিহাসের অংশ এবং ইতিহাসের ধারক হয় তখন সেটা ট্যুরিষ্ট স্পটই হয় ।


চট্টগ্রাম শহরের যে কোন জায়গা থেকে সিএনজি বা রিক্সায় যোগে যেতে হবে বক্সিরহাট বিটে। তারপর যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে "পীতাম্বর শাহ" এর দোকান।


একজন মানুষের এতগুলো নাম মনে রাখা সম্ভব নয় যত গুলো পন্য এই দোকানে পাওয়া যায়। পীতাম্বর শাহ এর দোকান মূলত ভেষজ ওষুধের দোকান। যেখানে নাই বলতে কিছু নেই। এমনকি সামান্য সুঁই-সুতা থেকে অর্জুনেরছাল_অশোক_ত্রিফলা_আমলকি-হরিতকী-

বহেরা_ তিতকুটে চিরতা_সুন্দরবনের মিষ্টি মধু_

শতমূল_বাঘের তেল_বাঘের চামড়া_বাঘের হাড়_বাঘের দুধ_জিনসেং_ওলট কম্বল_উস্তে_একাঙ্গি_লতাকুস্তুরি_

সমুদ্র ফেনা_হরিণের পিত্ত_লোহজারণ_স্বর্ণমাক্ষী_

তামাজারণ_অভ্রুজারণ_মুক্তা_দস্তা_নিমতৈল_পদ্মমধু_বিষমধু_ষষ্ঠীমধু_পুষ্টিগোটা_বকুলগোটা_বিজবন্দ_

বিজকারক_বনজৈন_বহেড়া_মারজান_হযরত পাথর

_মুক্তাদানা_মুক্তাজারণ_তুলসী_বিভিন্ন ধরনের সিন্দুর_চন্দনবীজ_কোরাসিয়া_মুরা মাংসি_অশোক ছাল_অর্জুন_অশ্বগন্ধ_দেশি-বিদেশি অজৈইন_আফিম_

ইত্যাদি। মিলবে দূর্লভ ঔষধি গাছের ছাল বাকল। আরো রয়েছে বিয়ে পূজা_পার্বণ_ঈদ-কোরবানির সরঞ্জামও।


বলা হয় - গুরুজির নির্দেশে ১৮৪ বছর আগে পীতাম্বর শাহ ঢাকা থেকে পায়ে হেঁটে ১৫-২০ দিন পর চট্টগ্রামে পৌঁছেন। চট্টগ্রামে এসে দোকানটি কিনে তিনি ব্যবসা শুরু করেন। পরে তাদের সুনাম ছড়িয়ে পড়ে দেশে-বিদেশে।


সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ১৮৪ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তারা একই পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে দোকানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির গোড়া পত্তনকারী পীতাম্বর শাহ এর চতুর্থ প্রজন্ম।


লোকে বলে সময় পাল্টেছে,পাল্টেছে সবকিছু। কিন্তু পীতাম্বর শাহ এর দোকানের কোনো কিছুই পাল্টেনি। গুরু পীতাম্বর শাহ যেভাবে ব্যবসা শিখিয়ে গেছেন তাদের বংশধররাও এখনো সেভাবেই ব্যবসা করে যাচ্ছেন।


দিন বদলের ভীড়ে ব্যতিক্রম নগরীর ১৮৪ বছর পুরানো পীতাম্বর শাহ এর দোকান। যেখানে এখনো টিকে আছে হালখাতার ঐতিহ্য। নববর্ষে এখনো এই দোকানে পালন করা হয় হালখাতা উৎসব।


বলা যায় বাঙালী ঐতিহ্যের বিলুপ্ত প্রায় অনুষঙ্গ এই হালখাতার শেষ আশ্রয় বন্দরনগরী চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত এই পীতাম্বর শাহ এর দোকান।


কথা সত্য,হালখাতা হার মেনেছে আধুনিক সফটওয়্যারের কাছে। কিন্তু যে খাতার সাথে বাঙালী ব্যবসায়ীদের অবিচ্ছেদ্য সম্পর্ক,যে খাতা পরিণত হয়েছিলে বাংলা নববর্ষের অবিচ্ছেদ্য সংস্কৃতিতে সেই হালখাতার আবেদন কি ভোলা যায়! আর তাইতো পীতাম্বর শাহ এর দোকান এখনও নিভৃতে লালন করে চলেছে হালখাতার ঐতিহ্য।


🔹🔸 সংগৃহীত

শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চটপটি একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাংলা স্ট্রিট ফুড। চটপটি বানানোর সাধারণ রেসিপি নিচে দেওয়া হলো:

 চটপটি একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাংলা স্ট্রিট ফুড। চটপটি বানানোর সাধারণ রেসিপি নিচে দেওয়া হলো:


### উপকরণ:

- ১ কাপ মটর (সিদ্ধ করা)

- ১ কাপ সেদ্ধ আলু (মিহি করে চেঁচানো)

- ১/২ কাপ পেঁয়াজ (কুচানো)

- ১/২ কাপ টমেটো (কুচানো)

- ২-৩ টি সবুজ মরিচ (কুচানো)

- ১/৪ চা চামচ হলুদ গুঁড়া

- ১/২ চা চামচ জিরা গুঁড়া

- ১/২ চা চামচ চাট মসলা

- ১ চা চামচ পেঁয়াজু গুঁড়া (অপশনাল)

- ১/৪ চা চামচ তেজপাতা গুঁড়া

- ১/২ চা চামচ চিনি (ঐচ্ছিক)

- ১ চা চামচ ধনেপাতা (কুচানো)

- ১-২ চা চামচ চাটনি (অলিভ বা মিঠা)

- লেবুর রস (স্বাদ অনুযায়ী)

- গোলমরিচ গুঁড়া (স্বাদ অনুযায়ী)

- ২-৩ টেবিল চামচ তেল

- ১ প্যাকেট পুড়ি (লুচি বা চিপস)


### প্রস্তুত প্রণালী:


1. **মিশ্রণ প্রস্তুত:** একটি বাটিতে সিদ্ধ মটর, সিদ্ধ আলু, কুচানো পেঁয়াজ, টমেটো, সবুজ মরিচ এবং ধনেপাতা মিশিয়ে নিন।


2. **মসলা যোগ করুন:** হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, চাট মসলা, পেঁয়াজু গুঁড়া (অপশনাল), চিনি এবং তেজপাতা গুঁড়া মিশিয়ে দিন।


3. **চাটনি এবং সস:** চাটনি (মিষ্টি বা ধনে) যোগ করুন এবং একে ভালোভাবে মিশিয়ে নিন। লেবুর রস, গোলমরিচ গুঁড়া দিয়ে স্বাদ ঠিক করুন।


4. **তেল ফ্রাই করা:** একটি ছোট প্যানে তেল গরম করে তাতে কিছু পুড়ি (লুচি বা চিপস) কুচিয়ে দিন, আর সেগুলো মিশ্রণেও যোগ করুন।


5. **পরিবেশন:** চটপটি ভালভাবে মিশিয়ে পরিবেশন করুন।


এখন, সুস্বাদু চটপটি প্রস্তুত! এটি ঠাণ্ডা বা গরম পরিবেশন করা যেতে পারে, এবং আপনি চাইলে এর সাথে এক কাপ ঠান্ডা পানিও নিতে পারেন।

জিভে জল আনা মটন কষা বানানোর প

 ☘️🍁জিভে জল আনা মটন কষা বানানোর পদ্ধতি 🍁☘️


☘️উপকরণ☘️


মটন - ১ কেজি ( কাটা )

পিঁয়াজ - ৩ টি ( বড় সাইজে কুচানো)

আদা - ১ টেবিল চামচ (বাটা)

রসুন - ১ টেবিল চামচ (বাটা)

টমেটো - ২ টি (টুকরো করে কাটা)

কাঁচা লঙ্কা - ৪ টি (বাটা)

টক দই - ১০০ গ্রাম

হলুদ গুঁড়ো - ১ চা চামচ 

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ 

লাল লঙ্কা গুঁড়ো - ২ চা চামচ 

ধনে গুঁড়ো - ১ চা চামচ 

জিরে গুঁড়ো - ১ চা চামচ 

গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ 

সর্ষে তেল - ১/২ কাপ

নুন - স্বাদ মতো 

চিনি - ১/২ চা চামচ 

ধনে পাতা - ( সাজানোর জন্য/ঐচ্ছিক)


☘️প্রস্তুত প্রণালী☘️ 


১ . প্রথমে মটন ভালো করে ধুয়ে নিন । 


☘️ মটন ম্যারিনেট : - একটি পাত্রে ধুয়ে রাখা মটন , টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ,হলুদ গুঁড়ো ,লাল লঙ্কা গুঁড়ো ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ,ধনে গুঁড়ো ও ২ চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে ২ ঘন্টা বা সারারাত রেখে দিন ।


 ☘️ মটন রান্না : - 


২ . এবার কড়াইতে তেল গরম করুন । তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন সোনালী করে ।


৩ . এবার ম্যারিনেট করা মটন ও চিনি দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন ,মটন সোনালী হলে টমেটো কাটা যোগ করুন । এরপর ২ মিনিট নাড়াচারা করুন ।


৪ .  এরপর প্রয়োজন মতো গরম জল যোগ করুন এবং নুন দিন । ঢাকা দিয়ে মটন রান্না করুন মাঝারি আঁচে যতক্ষণ না পর্যন্ত মটন সেদ্ধ হয়।


৫ . মটন নরম হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে ৫ থেকে ১০ মিনিট রান্না করুন ।


৬ . এবার গ্যাস বন্ধ করে ধনে পাতা ছড়িয়ে মিশিয়ে দিন ।


৭ . গরম গরম পরিবেশন করুন রুটি ,ভাত,পরোটার সাথে ।


ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন 🥰 ।


#rajasreenandiskitchen #viralpost #trandingnow #mutton

সকাল ৭টার সংবাদ তারিখ ২৭-১২-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৭-১২-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠক - সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি  - জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না - বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


সচিবালয়ে আগুনের ঘটনায় বিএনপির গভীর উদ্বেগ প্রকাশ - সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি।


শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহরে ৬০ কাঠা জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত দুদকের।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের উপস্থিতিতে ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ।


বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে আজ নারী বিভাগে আনসার ও ভিডিপি - পুলিশ দলের এবং পুরুষ বিভাগে বিজিবি - আনসার ও ভিডিপির মোকাবেলা করবে।

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

শাহী ফুলকপি,,,,

 শাহী ফুলকপি


✅তৈরি করতে যা লাগবে


ফুলকপি- ১টি


আলু- ১টি


গাজর- ১টি


পেঁয়াজ কুচি- ৩টি


রসুন বাটা- ১ চা চামচ


আদা বাটা- ১ চা চামচ


জিরা গুঁড়া- ১ চা চামচ


মরিচ গুঁড়া- ১ চা চামচ


নারিকেল দুধ- ১/২ কাপ


তেঁতুলের রস- ১/৪ কাপ


কিশমিশ- আধ মুঠো


কাজুবাদাম- আধ মুঠো


লবণ- স্বাদমতো


চিনি- স্বাদমতো


সাদা তেল- ৪ টেবিল চামচ


এলাচ- ১টি।


✅যেভাবে তৈরি করবেন:


তেল গরম করে এলাচ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লাল করে ভেজে অর্ধেকটা তুলে রাখুন। রসুন ও আদা বাটা দিয়ে ভেজে জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। ফুলকপি, আলু ও গাজর টুকরো করে কেটে দিন। কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর নারিকেল দুধ, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর তেঁতুলের রস দিন। কাজু বাদাম, কিশমিশ দিন। প্রয়োজনে অল্প পানি দিন। এবার নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।


©️ সংগৃহীত

নাদির নিব্রাস: 'Nadir On the Go' এর কাহিনী

 **নাদির নিব্রাস: 'Nadir On the Go' এর কাহিনী**


দিনাজপুরে জন্ম নেয়া নাদির নিব্রাস, যিনি 'Nadir On the Go' নামেই বেশি পরিচিত, অন্য দশজন বাঙালি যুবকের থেকে আলাদা। অন্যরা যেখানে ফুড ভ্লগিং, প্র্যাঙ্ক, রোস্ট, কিংবা ফানি ভিডিওতে ব্যস্ত, সেখানে নাদির বিভিন্ন দেশের ট্রাভেল ভ্লগিং করে বা মানুষের সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছেন।


নাদিরের জন্ম ১৯৯৫ সালে দিনাজপুর শহরে। তাঁর বাবা এ কে এম ফজলুল করিম ছিলেন একজন নামকরা দন্তচিকিৎসক, যিনি বর্তমানে ঢাকায় কর্মরত। ২০০০ সাল থেকে নাদিরের পরিবার ঢাকায় বসবাস করে আসছে। ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করে, নাদির যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি পিএইচডি করছেন, যদিও তিনি তা সম্পন্ন করতে চান না। তাঁর লক্ষ্য বাংলা ভাষার ট্রাভেল ভ্লগিংকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া।


একটি দেশে গেলেও নাদির শুধুমাত্র ঘোরেন না, বরং তিনি মানুষ ও সংস্কৃতির সঙ্গে মিশে যান। তিনি যে প্রামাণ্য ধারণা তুলে ধরেন, তা নজরকাড়া। যথাসম্ভব বাংলা বলার চেষ্টা করেন, আর তাঁর উচ্ছ্বল হাসি ভ্লগে প্রাণের সঞ্চার করে। চাকরির পয়সায় ঘুরে বেড়ালেও, বিলাসী জীবনের প্রতি তাঁর একেবারেই ‘না’।


দেশের তরুণরা উচ্চবিত্ত দুর্নীতিবাজদের জীবনযাপনের ভ্লগ দেখে, একে অপরকে রোস্ট করা বা কাপল ভ্লগিং ও সস্তা ফানি ভিডিও দেখে অভ্যস্ত হয়ে পড়ছে। কিন্তু নাদিরের রুচিশীল কন্টেন্ট দেখা তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে না। শুধু নাদিরই নয়, শাইখ সিরাজ, হানিফ সংকেত, সালাউদ্দিন সুমন কিংবা প্যানোরমা ডকুমেন্টারি – এসব তাদের আগ্রহের তালিকায় নেই। ভিউয়ের জন্য যারা নিজেদের সস্তা করতে রাজি নন, তাঁদের দাম দিতে পারেনি বাংলাদেশি তরুণ প্রজন্ম।


এখনার ২৯ বছর বয়সী এই তরুণ বিশ্বজুড়ে বাংলাদেশের নাম ছড়িয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি নাদিরের মা পরলোকগত হয়েছেন, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।


**Nadir On The Go - Bangla**

ইতিহাসের অদ্ভুত এবং নিষ্ঠুর রাজা-রাণীদের গল্প,,,,,,,,

 ইতিহাসের অদ্ভুত এবং নিষ্ঠুর রাজা-রাণীদের গল্প😥😱


ইতিহাস মানেই শাসন, যুদ্ধ, এবং ক্ষমতার রাজনীতি। তবে এর মধ্যেও রয়েছে এমন সব চরিত্র, যাদের জীবনযাপন ছিল ভয়ঙ্কর, অদ্ভুত, এবং প্রায় অবিশ্বাস্য। আজ আমরা জানব এমনই কিছু রাজা-রাণীর কাহিনি, যাদের জীবন থ্রিলার গল্পকেও হার মানায়।


১. ভ্লাদ দ্য ইম্পেলার (ড্রাকুলা)

ভ্লাদ তৃতীয়, যিনি ওয়ালাচিয়ার শাসক ছিলেন, শূলে চড়ানোর মতো নিষ্ঠুর শাস্তি দিতেন। একবার ২০,০০০ মানুষের দেহ শূলে গাঁথা অবস্থায় রেখে শত্রুদের ভয় পাইয়ে দিয়েছিলেন। ব্রাম স্টোকারের ড্রাকুলা চরিত্র তার নিষ্ঠুরতার ওপর ভিত্তি করে তৈরি।


২. কার্লোস ২ (স্পেন)

স্পেনের শেষ হ্যাবসবার্গ রাজা কার্লোস ২ জিনগত সমস্যার কারণে শারীরিক ও মানসিক দুর্বলতায় ভুগতেন। তার উদ্ভট আচরণ এবং মৃত আত্মীয়দের কফিন খোলার শখ তাকে রহস্যময় করে তুলেছিল।


৩. জুয়ানা অব ক্যাসিলি (জুয়ানা দ্য ম্যাড)

জুয়ানা তার স্বামীর প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, মৃত্যুর পর তার কফিন নিয়ে ঘুরতেন। তিনি বিশ্বাস করতেন তার স্বামী জীবিত হবেন। তার মানসিক অবস্থা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আরও খারাপ হয়েছিল।


৪. চার্লস ৬ (ফ্রান্স)

চার্লস ৬ নিজেকে কাঁচের তৈরি বলে বিশ্বাস করতেন। আঘাত থেকে নিজেকে বাঁচাতে লোহার পোশাক পরতেন এবং দরজায় কুশন লাগাতেন।


৫. জাস্টিন ২ (বাইজান্টাইন সাম্রাজ্য)

বাইজান্টাইন সম্রাট জাস্টিন ২ মানসিক ভারসাম্য হারানোর কারণে খেলনা দিয়ে ঘর সাজাতেন এবং নিজেকে শান্ত করার জন্য অদ্ভুত আচরণ করতেন।


৬. এম্প্রেস অ্যানা (রাশিয়া)

রাশিয়ার সম্রাজ্ঞী অ্যানা বরফ দিয়ে প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন এবং তার অতিথিদের বরফের পোশাক পরতে বাধ্য করেছিলেন।


৭. সুলতান ইব্রাহিম ১ (অটোম্যান সাম্রাজ্য)

অটোম্যান সাম্রাজ্যের সুলতান ইব্রাহিম ১ স্থূল নারীদের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তার অদ্ভুত শখের কারণে কুখ্যাত হয়েছিলেন।


এই রাজা-রাণীরা ইতিহাসের ভিন্নধর্মী চরিত্র। তাদের জীবনের রহস্যময়তা, নিষ্ঠুরতা, এবং অদ্ভুততা তাদের সময়কালের চেয়েও বেশি আলোচিত। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে, ক্ষমতার পেছনের গল্পগুলো অনেক সময় অপ্রত্যাশিত ও চমকপ্রদ হতে পারে।


কার্টেসি – সম্রাট হাসানুজ্জামান

#follower #100k #foryouシ #viralpost2024シ

#ancienthistory #ancient #AncientDiscoveries #bmwe

Jony Jony Yes Papa'র আঞ্চ‌লিক ভার্সন,,,,

 "Jony Jony Yes Papa'র আঞ্চ‌লিক ভার্সন


১) রাজশাহী ভার্সন

জনি জনি। বুলেন আব্বা।

চিনি খ্যাছিস? না আব্বা।

মিথ্যা কথা বুলছিস? না আব্বা।

মুখ খুলতো মামুর ব্যাটা।

হা! হা! হা!


২) চাঁপাই ভার্সন

জনি! জনি! জ্বি আব্বা? 

চিনি খ্যাছো? না আব্বা।

মিচ্ছ্যা কথা কহিছো? না আব্বা।

মুখ খুল ব্যাডা...

হা! হা! হা!


৩) বরিশাল ভার্সন

জনি জনি! কি অইছে আব্বা?

চিনি খাইতে আছো? না আব্বা।

মিত্তা কতা কইতে আছো? না আব্বা।

আক্কর দেহি...

হা! হা! হা!


৪) নোয়াখালী ভার্সন

এরওই জনি! কিয়া হইচে আব্বা?

চিনি খওরি, কেন? না আব্বা।

মিছা হতা কওরি কিল্লাই? না আব্বা, কিয়া কন এগিন।

আক্কর চাই।

হা হা হা


৫) চট্টগ্রাম ভার্সন

জইন্না জইন্না! ও আব্বা কি ওইয়েদে? কিল্লাই পুজর লর?

চিনি হাইয়ুচ? ন বাপ , আই ন হাই।

মিচা হতা কেল্লাই হদ্দি? ন বাপ। আই আচা হতা হইর।

আ গর.

হা হা হা।


৬) বগুড়ার ভার্সন

জনি জনি! কি কচ্চেন আব্বা? 

চিনি কি খাচু তুই? না আব্বা। 

মিছা কতা কিসোক কলু? না আব্বা! 

হা করেক...

হা! হা! হা!


৭) নাটোর ভার্সন

জ‌নি জনি! কি কইচ্চেন আব্বা?

চিনি খাইচ্চু নাকি রে বা? না আব্বা।

মিত্ত্যা কতা কচ্চু নাকি রে বা? না আব্বা।

মুক খুলেক তো...

হা! হা! হা!


৮) পুরান ঢাকা ভার্সন

জনি আব্বে! হালায় ডাকো ক্যালা?

চিনি খাইহালাইছোস? আব্বে না খাইনাইক্কা।

মিছা কথা কছ ক্যালা..। এক্টুও মিছা কইনাইক্কা।

মুখ খুল

হা! হা! হা!


৯) সিলেটি ভার্সন

জনি জনি! জি আব্বা!

ছিনি খাইছছ নি রে ফুত! কিওর? খেগুয়ে খইছে ইতা?

মিছা মাতরে নি? খোদার খছম খাইছি না,

আ খর বেঈমানর ফুয়া !

হা হা হা

😁😁

Cp

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...