এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি

 গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি


উপকরণ


গরুর মাংস ২ কেজি, 

পোলাওয়ের চাল ১ কেজি, 

টক দই ১ কাপ, 

দুধ ১ কাপ, 

পেঁয়াজ কুচি আধাকাপ, 

পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, 

আদা বাটা ৩ টেবিল চামচ, 

রসুন বাটা ২ টেবিল চামচ, 

মরিচ গুঁড়ো ১.৫ চা চা 

ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো  ১.৫ চা চামচ করে, জায়ফল জয়ত্রী বাটা ১ চা-চামচ, 

কাজু ও কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ, 

লবণ স্বাদমতো ২ চা চা,

কাচা মরিচ ৬-৭টি, 

এলাচি ৬-৭টি, 

তেজপাতা ৩-৪টি, 

দারুচিনি ৩-৪ টুকরা, 

লবঙ্গ ৬টি, 

কালো গোলমরিচ ১০-১২টি গুড়ো 

কালো এলাচি ১টি গুড়ো 

স্টার এনিস মসলা ১টি গুড়ো 

কিশমিশ ২ চা চা,

ঘি ও তেল আধা কাপ করে, 

কেওড়া জল ৩ চা-চামচ, 

পানি ২ লিটার।


প্রণালি


প্রথমে মাংস ভালো করে পরিষ্কার করে তাতে পেঁয়াজ কুচি, টক দই, আদা-রসুন বাটা, আস্ত সব মসলা, সব গুঁড়ো মসলা, ৫টি কাচা মরিচ, বাদাম বাটা, লবণ দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টার জন্য মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা পর মাংসগুলোকে দুধ দিয়ে মেখে নিতে হবে। একটা পাত্রে তেল আর ঘি দিয়ে তাতে মাখানো মাংস দিয়ে দিতে হবে। প্রথমে বেশি আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। পরে অল্প আঁচে দেড় ঘণ্টা রান্না করতে হবে। এর মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে ২-৩ বার। এ সময় অর্ধেক বেরেস্তা মিশিয়ে দিন মাংসর সঙ্গে। মাংস কষে সেদ্ধ হয়ে তেল ওপরে চলে এলে বাকি অর্ধেক কাপ বেরেস্তা মেশাতে হবে। পাত্র থেকে মাংসগুলো আলাদা করে উঠিয়ে নিতে হবে।


তারপর অবশিষ্ট যে তেল-মসলা আছে পাত্রে তার মধ্যে পরিষ্কার চাল দিয়ে ৬-৭ মিনিট ভালো করে চাল ভেজে নিতে হবে। ভাজার পর ২ লিটার সেদ্ধ পানি চালে দিয়ে দিতে হবে। প্রয়োজনে সামান্য লবণ দেওয়া যায়। চাল ফুটে উঠে পানি শুকিয়ে গেলে তাতে রান্না করা মাংস আর বাকি কাচা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হলে ১ চা-চামচ কেওড়ার জল আর সামান্য ফুডকালার মিশিয়ে ওপরে দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে।

বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য...!!

 বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য...!!


সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম- তার মধ্যে ক্যান্সারের উপাদান!


তারপর নাস্তায় পরোটা খাইলাম- তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো!


তারপর কলা খাইলাম - কার্বাইড দিয়ে পাকানো!


তারপর কফি নিলাম - এতে তেঁতুলের বিচির গুড়া মিশানো!


তারপর বাজারে গেলাম টাটকা শাক সবজি কিনলাম-

কপার সালফেট ছিটায়ে সতেজ করা, হাইব্রিড সার দিয়ে ফলানো!


মসলা আর হলুদের গুড়া নিলাম - লেড এবং ক্রোমাইট ক্যামিকেল মিশানো!


গরমের দিন বাসায় এসে তরমুজ খাইলাম - পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে লাল করা!


আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে - কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত!


দুপুরে ভাত খাবো - ইউরিয়া দিয়ে সাদা করা!


মুরগী নিলাম প্লেটে- ক্রমাগত এন্টিবায়োটিক দিয়ে বড় করা!


সয়াবিন তেলে রান্না সব - ভিতরে অর্ধেক পাম অয়েল মেশানো!


খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম - পোড়া মবিল দিয়ে মচমচে করা!


রোজা থাকলে সন্ধ্যায় রুহ আফযা নিলাম - ক্যামিকেল আর রং ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায়!


খেজুর খাইলাম - বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিলো!


সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম- মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো ক্যামিকাল মিশানো!


রাতে আবার একই বিষ ডবল খাইলাম!


ঘুমানোর আগেও বাদ যাবেনা। গরম দুধ আর হরলিক্স খাইলাম- গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দোওয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়।আর হরলিক্সে পরীক্ষা করে ক্যামিকাল ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি!


এত ভেজাল খেয়ে দু একটা ঔষধ না খেলে তো শরীর টিকবেনা। ৭০ ভাগ ঔষধ কোম্পানি দেশে মান সম্মত ঔষধ তৈরি করেনা।


এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে বেঁচে আছি!..মানুষের ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে  নাই।  

 

এবামেকটিন গ্রুপের বালাইনাশক।

 এবামেকটিন গ্রুপের বালাইনাশক।


কৃষিক্ষেত্রে এবামেকটিন খুবই গুরুত্বপূর্ণ একটি বালাইনাশক। যদিও এটি মাকড়নাশক হিসেবে পরিচিত, তবে বিভিন্ন ধরনের পোকা দমনেও এটি খুব কার্যকরী ভূমিকা রাখে। নিচে ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো।


এবামেকটিন গ্রুপের কীটনাশক পরিচিতি ও ব্যবহার:


এবামেকটিন মূলত বহুল ব্যবহৃত কীটনাশক, যেটি অ্যারবামেকটিন পরিবারের সদস্য আইভারমেকটিন (উকুননাশক) থেকে পৃথক করা হয়েছে। এবামেকটিন একাধারে Insecticide- কীটনাশক, Acaricide- মাকড়নাশক এবং Newmatiocide- কৃমিনাশক হিসেবে কাজ করে।


কাজের ধরন


এটি স্পর্শক এবং পাকস্থলীয় গুণসম্পন্ন হওয়ায় পোকা-মাকড়ের গায়ে পড়লে পোকা মারা যায় এবং প্রয়োগকৃত গাছ-পালা পোকায় ভক্ষণ করলেও তা মারা যায়।


স্থানীয়ভাবে অনুপ্রবেশ করার ক্ষমতা থাকায় ডগা ও ফলের ভেতরে অবস্থিত পোকাও বাঁচতে পারে না।


এছাড়াও এটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় উপরে স্পে করলে পাতার এপিডার্মিস স্তর ভেদ করে নিচে চলে আসে। নিচে অবস্থানরত মাকড় রস শোষণ করলেও মারা যয়।


এর কার্যকারিতা অন্যান্য সাধারণ কীটনাশকের চেয়ে কিছুটা বেশি দিন স্থায়ী থাকে।


ব্যবহারবিধি


কৃষিক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন পোকা-মাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য এটি প্রয়োগ করা হয়। যেমন:


Miticide বা মাকড়নাশক


Miticide বা মাকড়নাশক হিসেবে এটির ব্যবহার সর্বোচ্চ হয়ে থাকে। বিভিন্ন সবজি যেমন- শসা, করলা, ঝিঙা ইত্যাদি সকল কুমড়া জাতীয় ফসল, বেগুন, ঢেড়স, মরিচ, কচু এবং বিভিন্ন ফল গাছ যেমন- পেঁপে, লিচু, নারিকেল, মাল্টা ইত্যাদি সকল প্রকার ফসলে অতি ক্ষুদ্র লাল মাকড় বা মাইট আক্রমণ করে। এই মাকড় ভাইরাসের পেঁপে একটি বাহক এবং এটির আক্রমণে গাছের পাতা প্রথমত নিচের দিকে কুঁকড়ে যায় এবং পরবর্তীতে ভাইরাসে আক্রান্ত হয়ে গাছ নষ্ট হয়ে যায়। নারিকেলের ত্বক নষ্ট হয়ে যায় এবং ফাটল ধরে। এই মাকড় দমনের জন্য আনুমানিক ৯৫% কৃষক এবামেকটিন ব্যবহার করে থাকেন। গাছকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে সুস্থ-স্ববল নীরোগ রাখার জন্য এবামেকটিনের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না।


এছাড়া ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ল্যাদা পোকা, জাব পোকা ও কৃমি নাশক হিসেবে ব্যবহার করা হয়।


বানিজ্যিক নাম কোম্পানি


টক্সিমাইট ১.৮ ইসি  স্কয়ার


সানমেকটিন ১.৮ ইসি  অটো ক্রপ কেয়ার


একামাইট ১.৮ ইসি এসি আই ক্রপ কেয়ার


লাকাদ ১.৮ ইসি  ইনতেফা


লিকার ১.৮ ইসি করবেল ইন্টারন্যশনাল


সানটেক ১.৮ ইসি Raven Agro C.I


এবোম ১.৮ ইসি ম্যাকডোনাল্ড


অ্যামবুশ ১.৮ ইসি হেকেম বাংলাদেশ


ভার্টিমেক ১.৮ ইসি সিনজেনটা


প্রয়োগ মাত্রা:


সাধারণত সবজির ক্ষেত্রে ১০ লিটার পানিতে ১২ মিলি মিশিয়ে প্রয়োগ করতে হয়। তবে চা, পাট, বেগুন, বিভিন্ন ফল গাছ ইত্যাদির ক্ষেত্রে ১০ লিটার পানিতে ২০-২৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হয়।


বিষাক্ততা


এবামেকটিনকে পরিবেশবান্ধব বলা যায়। মৌমাছির জন্য এটি খুব কম বিষাক্ত তবে যদি তারা এটি খেয়ে নেয় অথবা সরাসরি তাদের গায়ে স্প্রে করা হয় বা সংস্পর্শে আসে তাহলে মারা যেতে পারে।

স্প্রে করার ২৪ ঘণ্টা পর এটি মৌমাছির জন্য আর বিষাক্ত হয় না।


ক্রস প্রতিক্রিয়া


অন্যান্য সাধারণ কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। তবে এটিকে ছত্রাকনাশকের সাথে মেশাতে নিষেধ করা হয়ে থাকে।

সকাল ৭টার সংবাদ  তারিখ ০৬-০৩-২০২৫ খ্রি:। 

সকাল ৭টার সংবাদ 

তারিখ ০৬-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


বাংলাদেশে জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিত মানবাধিকার লঙ্ঘন হয়েছে - জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট উপস্থাপনকালে বললেন সংস্থার প্রধান ফলকার তুর্ক।


বাংলাদেশীদের ভোটের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার - জেনেভায় বললেন আইন উপদেষ্টা। 


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন - স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা।


আন্তর্জাতিক মানদণ্ড পূরণের লক্ষ্যে শ্রম আইন সংস্কারের আহ্বান অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের।


এবছর রমজানে অতীতের তুলনায় সস্তায় নিত্যপণ্য পাচ্ছে জনগণ।


গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে হামাসকে হুঁশিয়ারী ডোনাল্ড ট্রাম্পের - কাজটি সম্পন্ন করতে ইসরাইলকে সবধরণের সহায়তার আশ্বাস।


লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০৩-২০২৫ খ্রি:।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


বাংলাদেশে জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে --- জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট উপস্থাপনকালে বললেন সংস্থার প্রধান ফলকার তুর্ক।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন --- স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা ।


আন্তর্জাতিক মানদণ্ড পূরণের লক্ষ্যে শ্রম আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সিআর আবরার --- দায়িত্ব পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের।


রমজানে অতীতের তুলনায় এবছর সস্তায় নিত্যপণ্য পাচ্ছে জনগণ ।


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ১২ ।


এবং লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বেঁধে দেয়া ৩৬৩ রানের বিশাল জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার, ৫ মার্চ, ২০২৫

লজিক্যাল ফ্যালাসি

 || লজিক্যাল ফ্যালাসি ||


আপনি যখন কারোর সাথে বিজ্ঞান বা সমসাময়িক কোনো বিষয়ে তর্ক করছেন৷ তখন তর্কের ভেতর আপনি যেসব যুক্তি দিচ্ছেন, তাতে স্বচ্ছতা থাকা জরুরী। এতে করে আলোচনাটার মাধ্যমে কোনো সঠিক সিদ্ধান্তে যাওয়া যাবে কিংবা আপনার তর্কে জিততে পারাটা সহজ হবে৷ 


অনেকেই আছে যে তর্কের ভেতর যুক্তির অপপ্রয়োগ বা Fault reasoning  করে।  কোনো দাবিকে সঠিক প্রমাণ করার জন্য অসঙ্গত বা অপ্রাসঙ্গিক যুক্তি ব্যবহার করা করে। এটাই Logical fallacy বা কুযুক্তি। 


আজকের লেখায় ওসব কুযুক্তি নিয়েই আলোচনা করব। 


১. Ad Hominem 


এক কথায় বললে  ব্যক্তিগত আক্রমণ। যুক্তি প্রমাণের জোর না থাকলে অনেকেই গা|লি দেয় , কটুক্তি করে কিংবা খোঁচা মারে । এটাই Ad hominem fallacy। 


উদাহরণ ১ : সে যেই নতুন আইনটির প্রস্তাব করলো, সেটা হাস্যকর৷ কারন সে নিজেই একটা     গ|দর্ভ। 


উদাহরণ ২: তোমার যুক্তি ভুল, কারণ তুমি নিজেই জীবনে কোনো সফলতা অর্জন করতে পারোনি। 


[ এখানে ব্যক্তিকে আক্রমণ করে মূল প্রসঙ্গটিকে ভুল প্রমাণ করার চেষ্টা  হচ্ছে । ]


২. Straw Man 


এই কুযুক্তিটা হয় , যখন মূল প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে সেই প্রসঙ্গের সাথে অনেকটা সাথে মিল রেখে ভিন্ন প্রসঙ্গ টানা হয়।  মূল বক্তব্যকে বিকৃত করে আরেকভাবে উপস্থাপন করা হয় , এতে করে যুক্তিতে বিরোধী পক্ষ নিজের মতন করে জিতে যাওয়ার সুযোগ তৈরি হয়। 


উদাহরণ ১: সে বলছে,  আমাদের পরিবেশ রক্ষা করা উচিত।  মানে সে মনে করে মানুষকে শিল্পায়নের থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।"


উদাহরণ ২: যে ব্যক্তি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পক্ষে, তার মতে - আমাদের সবাইকে পুরোপুরি নিরামিষ ভোজী হতে হবে। 


৩. Appeal to Ignorance


এই কুযুক্তিটির দুটি অংশ। যথা - একটা বিষয় সত্য, কারন সেটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। একটা বিষয় মিথ্যা, কারন কেউ সেটা সত্য প্রমাণ করতে পারেনি। 

তবে সাধারণত প্রথম অংশটাই বেশি ব্যবহার করা হয়। কারন জগতের সবকিছুর অস্তিত্ব প্রথমে দাবি করা, পরে প্রমাণ করার চেষ্টা হয়। কিন্তু ধার্মিকরা কোনো কিছুর অস্তিত্বের দাবি করার পর অনস্তিত্বের প্রমাণ করতে বলে।  এতে করে নাকি তাদের অস্তিত্বের দাবিটা প্রমাণিত হবে, যেটা হাস্যকর। 


উদাহরণ ১: কোনো প্রমাণ নেই যে জ্বীন নেই , তাই অবশ্যই জ্বীন  আছে।


উদাহরণ ২: আমি প্রমাণ করতে পারবো না যে উড়ন্ত ঘোড়ার অস্তিত্ব আছে। কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে উড়ন্ত ঘোড়ার অস্তিত্ব নেই?


[ এখানে দাবিটা আপনার, সুতরাং সেটা প্রমাণ করার দায়িত্বটাও আপনার। ]


৪. False Dilemma 


যেকোনো বিষয়ে দুটি বিকল্প দেখানো হয়, অথচ সেখানে অনেকগুলো বিকল্প থাকতে পারে। 


উদাহরণ ১: আপনি হয় আমাদের দলের সমর্থক , নয়তো আমার শত্রু।


[ এখানে আপনি চাইলে ওই দলের শত্রু বা সমর্থক কোনোটাই না হয়ে বিকল্প হিসেবে নিশ্চুপ থাকতে পারেন। অথচ আপনাকে  কেবল দুইটা বিকল্প দেখানো হচ্ছে, যেন আর কোনো বিকল্প নেই। ] 


৫. Slippery Slope 


এটা অনেকটা বাস্তবে পিছলে পড়ার মতনই কুযুক্তি। একটা সিদ্ধান্ত নেওয়ার পর কি কি ঘটতে পারে, সেসব বলতে বলতে একটা চূড়ান্ত  ফলাফলে পৌঁছে যাওয়া। অথচ সেসব ঘটার পিছনে ভালো কোনো প্রমাণ দেখাতে পারেনা। 


উদাহরণ ১: যদি ছেলে-মেয়েদের একসাথে মেলামেশা বা বন্ধুত্ব করার অনুমতি দেই।  তবে তারা স|ঙ্গম করবে। একসাথে জুয়া খেলবে, মদ খেয়ে পার্টি করবে। 


উদাহরণ ২: শিক্ষার্থীদের একদিন ছুটি দিলে, পরবর্তীতে পুরো বছর ছুটির দাবি উঠাবে। 


৬. Circular Reasoning / Begging to the question 


বক্তার বক্তব্য ঘুরেফিরে একই কথাতে চলে আসে, কিন্তু উপসংহারে পৌছাতে পারেনা। এটা করা হয়, যখন বক্তার কাছে যুক্তি প্রমাণের অভাব থাকে। 


উদাহরণ:


-ধর্মগ্রন্থের প্রতিটা কথা সত্য। 

-ধর্মগ্রন্থের কথাগুলো যে সত্য, এটার প্রমাণ কি?

- এসব কথা ইশ্বর নিজে বলেছেন, তাই সত্য। 

-ইশ্বরের  কথা সত্য, এটার প্রমাণ কি?

-কারন ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ইশ্বরের কথা সত্য। তাই সত্য। 


৭. Hasty Generalization 


ছোট একটা ঘটনার উপর ভিত্তি করে বড় সিদ্ধান্তে আসা। 


উদাহরণ ১: আমি দুজন নারীকে বিশ্ববিদ্যালয়ে সিগারেট পান করতে দেখেছি। সুতরাং দুনিয়ার সব বিশ্ববিদ্যালয়ের নারীগণ সিগারেট পান করে। 


উদাহরণ ২: আজ একজন রিক্সাওয়ালা আমার সাথে খারাপ ব্যবহার করলো। সুতরাং, দুনিয়ার সব রিক্সাওয়ালা খারাপ। 


৮. Red Herring 


মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে আনা, যেখানে দুটো প্রসঙ্গের কোনো মিল নেই। 


উদাহরণ ১: আপনি কেন সবসময়ই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন, যেখানে সবচেয়ে বড় সমস্যা গংগীবাদ। 


উদাহরণ ২: পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা চলছে, কিন্তু আসলে আমাদের সুশাসন নিয়ে চিন্তা করা উচিত।


এই কুযুক্তিটির সাথে অনেকেই Straw man fallacy এর সাথে গুলিয়ে ফেলতে পারেন। তাই পার্থক্যটা বলে দেওয়া ভালো। Red herring কুযুক্তিতে দুটো প্রসঙ্গের কোনো মিল থাকেনা। একদম সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে আনা হয়। 

কিন্তু Straw man কুযুক্তিতে দুটো বিষয়ে সামান্য মিল থাকে। বক্তা মূলত মূল বক্তব্যকে বিকৃত করে নিজের মনমত। তখন বিকৃত করা প্রসঙ্গের সাথে মূল প্রসঙ্গের সামান্য মিল রয়ে যায়৷ 


আরেকটু উদাহরণ দিয়ে বলি। 


রেড হেরিং ফ্যালাসী - 


একজন ছাত্র বলেন, আমি বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। 

এর উত্তরে  শিক্ষক বলেন, তুমি কি জানো বিশ্বে হাজার হাজার শিশু ক্ষুধার্ত আছে?


[ এখানে ছাত্র বললেন, বাড়ির কাজের কথা। কিন্তু শিক্ষক হাজার হাজার ক্ষুধার্ত শিশুর কথা বলে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে আনলেন। এখানে দুটি প্রসঙ্গের কোনো মিল নেই। ]


স্ট্রম্যান ফ্যালাসী - 


এক পক্ষ বলেন, আমাদের স্বাস্থ্যসেবায় সুলভ চিকিৎসা নিশ্চিত করতে হবে।


অপর পক্ষ তার যুক্তিকে বিকৃত করে বলে , তার মানে, তুমি চাইছো যে সরকার পুরোপুরি চিকিৎসা ব্যবস্থা জাতীয়করণ করে সব ব্যক্তিগত হাসপাতাল বন্ধ করে দিক। 


[ এখানে বক্তার হাসপাতালের প্রসঙ্গের সাথে মিল রেখে আরেকটা প্রসঙ্গ টানা হয়েছে। প্রথম প্রসঙ্গটা বিকৃত করে একটা ভিন্ন রূপের প্রসঙ্গ তৈরি করা হয়েছে। প্রথম প্রসঙ্গের মূল বক্তব্যকে এড়িয়ে গেছে, যাতে করে মূল প্রসঙ্গের কথাটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা যায়। ] 


৯. Appeal to Authority 


একটা বিষয় সত্য৷ কারন অমুক লোক বলেছে, এটা সত্য। 


এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া জরুরী। অমুক লোকটি মূল প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক কিনা! যেমন একজন বিজ্ঞানী একটা কথা বললে , সেটার একরকম জোর থাকে। বিজ্ঞানী অবশ্যই নানান গবেষণার ভিত্তিতেই বলেন উনার কথাগুলো। কিন্তু একই কথা যদি আপনার বড় ভাই ইলিয়াস  বলে এবং আপনি সেই বলার ভিত্তিতে বিষয়টাকে সত্য বলে ভেবে নেন, তখন সেটা হবে Appeal to authority fallacy । কেবল বলেছে বলেই সেটা সত্য হবেনা, সেটার জন্য  প্রমাণ দেখাতে হবে।  এখানে বিজ্ঞানীর কথাটা চাইলেই প্রমাণ করা যাবে। কিন্তু আপনার বড় ভাইয়ের কথাটা প্রমাণ করার কোনো উপায় নেই। তবে যদি প্রমাণসহ কথাটা বলে, তাহলে আর ফ্যালাসী হবেনা। 


উদাহরণটা আলাদা করে আর দিচ্ছি না, যেহেতু লেখার ভেতরেই দিলাম। 


১০. Appeal to Emotion 


আবেগের আশ্রয় করে যুক্তিতে জিততে চাওয়া। 


উদাহরণ ১: আপনি যদি গরীব মানুষদের দান না করেন, তার মানে দাড়ায় আপনি একজন স্বার্থপর মানুষ। 


[ একজন মানুষের দান না করার পিছনে অনেক কারন থাকতে পারে। ]


১১. Non Sequitur 


বক্তা  কথা বললো একরকম , কিন্তু উপসংহার দিলো আরেক রকম। 


উদাহরণ ১: সে অনেক বই পড়েছে, তাই সে ভালো দৌড়াতে পারে। 


[ এখানে বই পড়ার সাথে ভালো দৌড়ানোর কোনো সম্পর্ক নাই। ] 


১২. Tu Quoque 


বক্তার ব্যক্তিগত আচরণ বা অভ্যাসকে তুলে ধরে তার যুক্তির প্রতি আক্রমণ করা হয়। 


উদাহরণ -  তুমি সিগারেট খাও, তাই তোমার বক্তব্য যে সিগারেট খাওয়া ভালো নয় —এটা গ্রহণযোগ্য নয়।


১৩. Bandwagon 


কেবল জনপ্রিয়তার ভিত্তিতে কোনো বিষয়কে সঠিক ভাবা। 


উদাহরণ ১: ইসলাম ধর্মের জনপ্রিয়তা অনেক বাড়ছে, সুতরাং এটাই সঠিক ও সহনশীল ধর্ম। 


উদাহরণ ২: ওই সিনেমাটা ভালো।  কারন সিনেমাটা প্রচুর মানুষ দেখেছে। 


[ নোংরা জিনিসেরও অনেক জনপ্রিয়তা থাকে। তাই বলে সেটা ভালো জিনিস হয়ে যায়না। ] 


১৪. False Analogy 


দুটি বিষয়ের মধ্যে তুলনা করে উপসংহার টানা , যেখানে ওই দুটি বিষয়ের মধ্যে আদতে  সমতুল্য কোনো বৈশিষ্ট্য নেই। 


উদাহরণ ১: গাছের পাতা ঝরে গেলে গাছ মারা যায়, তাই মানুষের যদি কোনো অভ্যাস পরিবর্তন না হয় তবে জীবনে সফলতা অর্জন করা যাবে না।


উদাহরণ ২: একজন চিত্রশিল্পী ও একজন সংগীতজ্ঞের কাজ তুলনা করা যায়।  একজন ভালো চিত্রশিল্পীর কদর না করলে একজন সংগীতজ্ঞের সুরও সঠিক হবে না।


১৫. Appeal to Nature 


প্রকৃতিতে আছে বলেই একটা কাজ সঠিক, এমনভাবে সিদ্ধান্ত নেওয়া। 


উদাহরণ ১: এই ঔষধটি ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই এটি অবশ্যই নিরাপদ এবং কার্যকর।


পরিশেষে, 

তর্ক করার সময় খেয়াল করে প্রতিটা কথা বলবেন। যাতে করে আপনার কথাবার্তায় কোনোরকম কুযুক্তি না চলে আসে ।  উল্লেখিত কুযুক্তিগুলো মাথায় ভালোমত গেঁথে নিন। ভবিষ্যতে কাজে আসবে।

কাজী নজরুল সম্পর্কে যে ২০টি তথ্য আপনি না-ও জেনে থাকতে পারেন।

 কাজী নজরুল সম্পর্কে যে ২০টি তথ্য আপনি না-ও জেনে থাকতে পারেন।


কাজী নজরুল ইসলামের জীবন ছিল বিচিত্র আর বহুবর্ণিল। তাঁর সেই জীবনের কতটুকুই-বা আমরা জানি? আজ নজরুলজয়ন্তীতে নজরুল-গবেষকদের লেখা বিভিন্ন বই ও পত্রিকা ঘেঁটে এখানে বিদ্রোহী কবি-সম্পর্কিত এমন ২০টি তথ্য তুলে ধরা হলো, যেগুলো আপনি না-ও জেনে থাকতে পারেন!


🌹১. নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না। যখন যা ভালো লাগত, তিনি তা-ই করতেন। দিন নেই, রাত নেই হই হই রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে। তারপর চলত অবিরাম আড্ডা আর গান!


🌹২. নজরুলের লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না। গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন, তেমনি ঘরোয়া বৈঠকেও তাঁর ভেতর থেকে লেখা বের হয়ে আসত।


🌹৩. নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন। কেউ তাঁকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞাসা করলে বলতেন, রঙিন পোশাক পরি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অচিন্ত্যকুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন, নজরুল তাঁর ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন, ‘আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই। আমার তো মানুষকে বিভ্রান্ত করবার কথা!’


🌹৪. নজরুলের পাঠাভ্যাস ছিল বহুমুখী। তিনি পবিত্র কোরআন, গীতা, বাইবেল, বেদ, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ যেমন পড়তেন, তেমন পড়তেন শেলি, কিটস, কার্ল মার্ক্স, ম্যাক্সিম গোর্কিসহ বিশ্বখ্যাত লেখকদের লেখা। রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর সব কটি গান মুখস্থ করে ফেলেছিলেন তিনি!


🌹৫. বাংলা গানে নজরুলই একমাত্র ব‌্যক্তি, যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন। তাঁর গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় আট হাজারের মতো, যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি।


🌹৬. বাঙালি কবিদের মধ্যে নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক। তাঁর কথায় হাসির ঢেউ উঠত। হিরণ্ময় ভট্টাচার্য ‘রসিক নজরুল’ নামে একটি বই লিখেছেন। যাঁরা বইটি পড়েননি, তাঁদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কী পরিমাণ রসিক ছিলেন! একটা উদাহরণ দেওয়া যাক, একবার এক ভদ্রমহিলা নজরুলকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি পানাসক্ত?’ নজরুল বললেন, ‘না, বেশ্যাসক্ত!’ কবির কথায় ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেল। আর তক্ষুনি ব্যাখ্যা করলেন নজরুল, ‘পান একটু বেশি খাই। তাই বেশ্যাসক্ত, অর্থাৎ বেশি+আসক্ত = বেশ্যাসক্ত!’


🌹৭. নজরুলের প্রেমে পড়েননি, এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার। তাঁর চরম শত্রুরাও তাঁর ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন। কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তিনি লিখেছেন, ‘সেই প্রথম আমি দেখলাম নজরুলকে। এবং অন্য অনেকের মতো যথারীতি তাঁর প্রেমে পড়ে গেলাম!’ শুধু বুদ্ধদেব বসু নন, তাঁর স্ত্রী প্রতিভা বসুও নজরুলের প্রেমে পড়েছিলেন। সেই কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘আয়না’ নামে একটি গল্প। কী অবাক কাণ্ড! স্বামী-স্ত্রী দুজনেই একই লেখকের প্রেমে হাবুডুবু খেয়েছেন!


🌹৮. কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন। লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি। পান শেষ করে চা, এরপর আবার চা শেষ করে পান খেতেন। তিনি বলতেন, ‘লেখক যদি হতে চান/ লাখ পেয়ালা চা খান!’


🌹৯. নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ। তিনি অনেকের হাত দেখে যা বলতেন, তা-ই ঘটতে দেখা গেছে। একবার এক লোককে বললেন, আপনার বিদেশযাত্রা আছে, লোকটি সত্যিই কয়েক দিনের মধ‌্যে বিদেশ চলে গেল! আরেকজনকে বললেন, ‘আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন।’ পরে ওই লোকটির মৃত্যু ঘটেছিল!


🌹১০. মাঝেমধ্যে রাগান্বিত হলে নজরুল তাঁর সামনে যদি কোনো বই-খাতা পেতেন বা কাগজ পেতেন, তা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন।


🌹১১. অর্থের ব্যাপারে নজরুল ছিলেন ভয়াবহ বেহিসাবি। হাতে টাকা এলেই তা বন্ধুবান্ধব নিয়ে আমোদ-ফুর্তি করে শেষ করে দিতেন। আর বলতেন, ‘আমি আমার হাতের টাকা বন্ধুদের জন্য খরচ করছি। আর যখন ওদের টাকা হবে ওরাও আমার জন্য খরচ করবে, চিন্তার কোনো কারণ নেই।’


🌹১২. নজরুল তাঁর দুই পুত্রের ডাকনাম সানি (কাজী সব্যসাচী) আর নিনি (কাজী অনিরুদ্ধ) রেখেছিলেন তাঁর দুই প্রিয় মানুষ সান ইয়াত-সেন ও লেনিনের নামানুসারে।


🌹১৩. নজরুল তাঁর সন্তানদের খুবই ভালোবাসতেন। এমনকি তিনি তাঁদের নিজ হাতে খাওয়াতেন আর ছড়া কাটতেন, ‘সানি-নিনি দুই ভাই/ ব্যাঙ মারে ঠুই ঠাই।’ কিংবা ‘তোমার সানি যুদ্ধে যাবে মুখটি করে চাঁদপানা/ কোল-ন্যাওটা তোমার নিনি বোমার ভয়ে আধখানা।’


🌹১৪. নজরুল ছিলেন সত্যিকারের জনদরদি মানুষ। একটি ঘটনা দিয়ে তার প্রমাণ দেওয়া যেতে পারে। দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু মেয়ের বিবাহ। কোনোরকমে কন্যা বিদায়ের আয়োজন চলছে। নজরুল খবরটি পেলেন। তিনি দ্রুত বাজারে গেলেন। এক হিন্দু বন্ধুকে নিয়ে বিয়ের বাজার করলেন। তারপর ধুমধাম করে মেয়েটির বিয়ে হলো। মেয়ের বাবা নজরুলকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, ‘আমরা আপনাকে ভুলব না কোনো দিন।’ এমনই ছিলেন কবি। তাঁর বাড়িতে সাঁওতাল, গারো, কোল—সবাই দল বেঁধে আসতেন। আপ্যায়িত হতেন উৎসবসহকারে।


🌹১৫. নজরুল কবিতা ও গানের স্বত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন। এই গাড়ি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি।


🌹১৬. নজরুল ট্রেনের প্রথম শ্রেণির কামরা ভাড়া করে মাঝেমধ্যে প্রমোদভ্রমণে যেতেন।


🌹১৭. নজরুলের দৃষ্টিশক্তি ছিল অসামান্য। তিনি গভীর অন্ধকারেও বহুদূরের কোনো জিনিস স্পষ্ট দেখতে পেতেন।


🌹১৮. নজরুল ছিলেন অসম্ভব রকমের ক্রীড়াপ্রেমী। সময় পেলেই তিনি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ছুটতেন বন্ধুবান্ধব নিয়ে। যেদিন বাড়ি থেকে সোজা খেলা দেখতে যেতেন, সেদিন দুই পুত্র সানি আর নিনিকে সঙ্গে নিতেন। একবার খেলা দেখতে গেছেন। স্টেডিয়ামে পাশে বসে আছেন হুমায়ূন কবির। খেলা ভাঙার পর ভিড়ের মধ্যে দুই পুত্র খানিকটা আড়ালে চলে গেল। হঠাৎ পেছন থেকে নজরুলের হাঁকডাক শোনা গেল, ‘সানি কোথায়? নিনি কোথায়?’ মাঠসুদ্ধ লোক হাঁ হয়ে নজরুলকে দেখছে। এরই মধ্যে দুই পুত্রকে ঠেসে ধরে ট্যাক্সি করে বাড়ি নিয়ে এসে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন।


🌹১৯. নজরুল বেশ দক্ষ দাবাড়ু ছিলেন। যেদিন বিশেষ কোনো কাজ থাকত না, সেদিন তিনি দাবা খেলতেন। খেলায় এমন মগ্ন হতেন যে খাওয়া-নাওয়ার খেয়ালও থাকত না। মাঝেমধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে আসতেন কাজী মোহাতার হোসেন ও হেম সোম।


🌹২০. কলকাতায় নজরুলের তিনতলা বাড়ির সামনে ছিল একটা ন্যাড়া মাঠ। খেলা নিয়ে বহু কাণ্ড ঘটেছে ওই মাঠে। একবার জোর ক্রিকেট খেলা চলছে। নজরুল গ্যালারি অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে খেলারত তাঁর দুই পুত্রকে জোর উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর মধ্যে বড় পুত্র সানি এল ব্যাট করতে। প্রথম বলেই ছয়! নজরুলের সে কি দাপাদাপি! ঠিক পরের বল আসার আগে তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘সানি, ওই রকম আরেকটা মার।’ ব্যস বাবার কথায় উত্তেজিত হয়ে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে ব্যাট চালাল পুত্র। ব্যাট অবশ্য বলে লাগল না। লাগল উইকেটকিপারের চোয়ালে! বেশ রক্তারক্তি অবস্থা! অবশেষে খেলা বন্ধ করা হলো।


এমনই নানা রঙের মানুষ ছিলেন নজরুল। যাঁর জীবনে দুঃখ-কষ্টের অভাব ছিল না, আবার রং-রূপেরও অভাব ছিল না। পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন  মহাজীবনের অধিকারী হন। বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন, ‘কণ্ঠে তাঁর হাসি, কণ্ঠে তাঁর গান, প্রাণে তাঁর অফুরান আনন্দ—সব মিলিয়ে মনোলুণ্ঠনকারী এক মানুষ।’


___ নজরুল অঞ্জলি

ইলিশ মাছ শুরুতে পুরুষ, শেষে স্ত্রী!

 ইলিশ মাছ শুরুতে পুরুষ, শেষে স্ত্রী!


"ইলিশ মাছ জীবনের প্রথম বছর পুরুষ হিসেবে প্রজনন সম্পন্ন করে খাদ্যের সন্ধানে সমুদ্রে অভিপ্রয়াণ করে। 


সেখানে অবস্থানকালে উক্ত ইলিশ ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় বছর প্রজননের উদ্দেশ্যে পুনরায় নদীতে ফিরে আসে।"


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব হাইড্রো-বায়োলজির একদল গবেষক যৌথভাবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সম্পর্কিত তিনটি গবেষণাকর্ম সম্পাদন করেছেন। গবেষণা তিনটি হলো- ইলিশের সেক্স রিভার্সাল, কমপ্লিট জিনোম এবং পপুলেশন জিনোমিক্স।


এই গবেষণার ফল উপস্থাপনে বলা হয়, বাংলাদেশের পদ্মা, মেঘনা এবং বঙ্গোপসাগরের ছয়টি অঞ্চল থেকে বিভিন্ন আকার ও বয়সের মোট ২০৩টি ইলিশ মাছ সংগ্রহ করা হয়। সংগৃহীত সাতটি ইলিশের জনন টিস্যুতে একসাথে শুক্রাণু ডিম্বাণুর সহাবস্থান দেখা যায় যা লিঙ্গ পরিবর্তনের প্রমাণ বহন করে। গবেষণার সামগ্রিক ফলাফল থেকে অনুমান করা যায়, ইলিশ মাছ জীবনের প্রথম বছর পুরুষ হিসেবে প্রজনন সম্পন্ন করে খাদ্যের সন্ধানে সমুদ্রে অভিপ্রয়াণ করে। সেখানে অবস্থানকালে উক্ত ইলিশ ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় বছর প্রজননের উদ্দেশ্যে পুনরায় নদীতে ফিরে আসে। এ গবেষণা ইলিশের পূর্ণাঙ্গ জীবনচক্র, প্রজনন কৌশল এবং লিঙ্গ পরিবর্তনের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করেন বিজ্ঞানীরা।


এখন আসি আসল প্রশ্নে।

আমাদের সমাজে রূপান্তরকামী তথা ট্রান্সজেন্ডার নিয়ে যাদের খুবই সমস্যা, ব্যথায় মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা তারা এই ইলিশ মাছ মুখে দেবে কেমনে?


মোদ্দাকথা হলো, ট্রান্সজেন্ডার ইস্যু প্রকৃতির খুব সহজাত ক্রিয়া। অধিকাংশ উদ্ভিদই bi-sexual  কিংবা transgender. প্রাণিকূল বা মানুষেও এমনটা হবে এটা খুবই স্বাভাবিক। কারণ মানুষও অন্যান্য প্রাণির মতো আমাদের চেনা প্রকৃতিরই সন্তান। আপনি মানতে পারেন না -এটা একান্তই আপনার সমস্যা।🫵

গাছের জগতের একটা অমীমাংসিত রহস্য এই "ক্রাউন সাইনেস"।

 কোনোদিন ঘন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এরকম জিনিস দেখতে পেলে একবারের জন্য হলেও একটু থমকে দাঁড়াবেন।গাছের জগতের একটা অমীমাংসিত রহস্য এই "ক্রাউন সাইনেস"।


এই ক্ষেত্রে জঙ্গলের একটা গাছ অন্য গাছকে স্পর্শ করতে চায় না। তাই একজনের ক্যানোপি অন্যজনের থেকে একটু দূরে থাকে। নিচে থেকে দেখলে মনে হয় যেন কেউ নিপুণভাবে  প্রুনিং করে একটা গাছ থেকে পাশের গাছটি থেকে আলাদা করে রেখেছে।


এই জিনিসটির জগতের কাছে তুলে ধরেন একজন অস্ট্রেলিয়ান বনবিদ নাম M.R.Jacobs, সালটা ১৯৫৫। বেশ কিছু গাছ এইরকম বিহেভিয়ার দেখায় যেমন ইউক্যালিপটাস, পাইন... কোনোদিন লাভা বেড়াতে গেলে পাইনের জঙ্গলে খুঁজে দেখবেন ।


কতোদিন বেড়াতে যাইনি... জঙ্গল আমার খুব প্রিয় জায়গা। গভীর জঙ্গলে এক সুগভীর শান্তি আছে। জানি না আপনাদেরও এরকম মনে হয় কিনা ...তবে খুব গভীর জঙ্গলে ঢুকলে হঠাৎ করেই কেমন যেন মনটা শান্ত হয়ে আসে ...


কোনো একটা গিরগিটির শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে চলে যাওয়া...নাম না জানা পাখির হঠাৎ করে ডেকে ওঠা....সে এক অন্য দুনিয়া।


কদিন ধরেই মনটা অশান্ত হয়ে আছে।মন খারাপ এর দিনে খুব জঙ্গলে যেতে ইচ্ছা করে ।


ঠিক সন্ধ্যা নামার মুখে কোনোদিন যদি গভীর জঙ্গলে যান দেখবেন পৃথিবীটা কী সুন্দর । অনেকে বলবেন যদি বাঘে খেয়ে নেয় বা যদি সাপে কামড় দেয়....কিন্তু সন্ধ্যে নামার মুখে জঙ্গল এতো সুন্দর হয়ে যায় যে মনে হয় একদিন তো মরতেই হবে.. বাঘে খেলে খাক না..ক্ষতি নেই।


প্রতিটা মানুষেরও কোনো না কোনোদিন এই ক্রাউন সিকনেস আসে... সেই দিনগুলো কাউকে স্পর্শ করতে ইচ্ছা হয় না।


যাইহোক যেটা বলছিলাম ... গাছের এই ক্রাউন সাইনেস এর রহস্য আজও অমীমাংসিত। অনেক বলেন গাছ গুলো যাতে সবাই ভালো করে আলো পায় তাই এরকম বিহেভিয়ার দেখায়...কেউ বলে যাতে পোকামাকড় কম হয় তাই এরকম হয়। কিন্তু কীভাবে একটা গাছ পাশের গাছটার সাথে কমিউনিকেট করে সেটার রহস্য আজও আছে।


অনেকে বলেন গাছ পাতার সাহায্যে কেমিকাল সিগন্যাল পাঠায়। কিন্তু কীভাবে পাঠায় সেটা অজানা । সব মিলিয়ে এটা একটা রহস্য....


একটা জঙ্গলের আনাচে কানাচে এরকম হাজারো রহস্য থাকে। কতো রকমের গাছ...আমার আবার বুনো গাছের ওপর ছোটবেলা থেকেই টান... নরমাল গাছের থেকে বোধহয় বুনো গাছ বেশি ভালো চিনি।


কোনোদিন যদি আমার সাথে জঙ্গলে যান, হয় অতিষ্ঠ হয়ে যাবেন নয়তো আমাকে খুব ভালবেসে ফেলবেন। জঙ্গলে গেলেই আমি বিশাল বড়ো একটা গাছ হয়ে যাই....

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

 আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l


বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ। 

কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয়।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

 ‘হাট্টিমাটিম টিম’। 

তারা মাঠে পাড়ে ডিম, 

তাদের খাড়া দুটো শিং, 

তারা হাট্টিমাটিম টিম। 

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ। 

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া। 

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।   

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। 

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই ৫২ লাইনের আসল  ছড়াটা এইরকম -


টাট্টুকে আজ আনতে দিলাম 

বাজার থেকে শিম

মনের ভুলে আনল কিনে 

মস্ত একটা ডিম। 

বলল এটা ফ্রি পেয়েছে

নেয়নি কোনো দাম

ফুটলে বাঘের ছা বেরোবে

করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো 

দিচ্ছে ডিমে তা 

ডিম ফুটে আজ বের হয়েছে

লম্বা দুটো পা। 

উল্টে দিয়ে পানির কলস

উল্টে দিয়ে হাড়ি 

আজব দু'পা বেড়ায় ঘুরে 

গাঁয়ের যত বাড়ি। 

সপ্তা বাদে ডিমের থেকে

বের হল দুই হাত 

কুপি জ্বালায় দিনের শেষে 

যখন নামে রাত। 

উঠোন ঝাড়ে বাসন মাজে 

করে ঘরের কাম 

দেখলে সবাই রেগে মরে

বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি 

ডিমের কি দোষ ভাই

উঠোন ঝেড়ে ময়লা ধুলায়

ঘর করে বোঝাই। 

বাসন মেজে সামলে রাখে 

ময়লা ফেলার ভাঁড়ে 

কাণ্ড দেখে টাট্টু বাড়ি

নিজের মাথায় মারে। 

শিঙের দেখা মিলল ডিমে 

মাস খানিকের মাঝে 

কেমনতর ডিম তা নিয়ে

বসলো বিচার সাঁঝে। 

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে 

বলল বিচার শেষ 

এই গাঁয়ে ডিম আর রবে না 

তবেই হবে বেশ। 

মনের দুখে ঘর ছেড়ে ডিম

চলল একা হেঁটে 

গাছের সাথে ধাক্কা খেয়ে

ডিম গেলো হায় ফেটে। 

গাঁয়ের মানুষ একসাথে সব; 

সবাই ভয়ে হিম 

ডিম ফেটে যা বের হল তা

হাট্টিমাটিম টিম। 

হাট্টিমাটিম টিম- 

তারা মাঠে পারে ডিম

তাদের খাড়া দুটো শিং

তারা হাট্টিমাটিম টিম।


#everyoneシ゚ 

#nonfollowers

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...