এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন প্রতিষ্ঠান, তিন ব্যক্তিকে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী --দেশকে সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী রায় আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল – আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে – জানালেন আইন মন্ত্রী।


আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার – সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ --- যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব।


টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে সাত জনের প্রাণহানি ।


সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ।


বিশ্বকাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে রাত ২ টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।


 হারারেতে ২৪৮ রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:০৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার - সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ধসে ৮ জনের প্রাণহানি - ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন তারেক রহমান।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আজ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ - ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কাঠামো প্রণয়নের উপর গুরুত্বারোপ।


ইরানের ওপর ফের হামলা যুক্তরাষ্ট্রের।


ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।


আজ হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার -– সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর – বললেন তারেক রহমান।


কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে ৮ জনের প্রাণহানি – ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত -- ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্বারোপ।


যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা – দু’দেশের মধ্যকার যুদ্ধবিরতী চুক্তি এখন অকার্যকর -- মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।


 আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ ।

চলতি পথে... বাংলার চেনা পাখি সাদা বক আমাদের দেশের অতি পরিচিত ও সুন্দর একটি পাখি

 চলতি পথে...


বাংলার চেনা পাখি সাদা বক আমাদের দেশের অতি পরিচিত ও সুন্দর একটি পাখি। গ্রামবাংলার খাল-বিল, পুকুরপাড়, ধানক্ষেত ও জলাভূমিতে এদের বেশি দেখা যায়। সাদা রঙের পালক, লম্বা গলা, সরু পা এবং ধারালো ঠোঁটের জন্য পাখিটি সহজেই নজর কাড়ে।


বক সাধারণত মাছ, ব্যাঙ, পোকামাকড় ও ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। ধানক্ষেতে কৃষকের লাঙলের পাশে পাশে হাঁটতে দেখা যায়, কারণ মাটি খোঁড়ার সময় বের হওয়া পোকামাকড় এদের খাবার হয়। তাই বক শুধু সুন্দর পাখি নয়, কৃষি পরিবেশেরও উপকারী অংশ।


সাদা বক শান্ত স্বভাবের পাখি। এরা ধীরে ধীরে হাঁটে এবং সুযোগ বুঝে দ্রুত ঠোঁট দিয়ে শিকার ধরে। বিকেলের দিকে অনেক সময় দল বেঁধে গাছের ডালে বসে থাকতে দেখা যায়। বাংলার প্রকৃতিতে সাদা বক এক পরিচ্ছন্ন, কোমল ও শান্ত সৌন্দর্যের প্রতীক।


অথচ আমাদের প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে এসব বক এখন আর তেমন চোখে পড়ে না। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বকসহ সব দেশীয় পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে মানুষের জীবনও সুন্দর থাকবে।


ভিডিও: কাজী আনোয়ার কামাল, নরসিংদী জেলা সংবাদদাতা

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী - পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের।


প্রশ্নপত্র ও ডিজিটাল জালিয়াতি রোধে পাবলিক পরীক্ষা (অপরাধ) সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস।


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপ তৈরি - আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা - জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার - জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী।


বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাতের জবাবে ইরানের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র।


ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী -- পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের।


জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপ তৈরি -- আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা -- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 


স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার -– বললেন ডাক্তার জুবাইদা রহমান।


প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার –- জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী।


পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় অন্তত নয় পুলিশ কর্মকর্তা নিহত।


 ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ রাত ১০টায় মিশর–আর্জেন্টিনার এবং দুইটায় সুইজারল্যান্ড-কলম্বিয়ার মুখোমুখি।

চলতি পথে... "হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি

 চলতি পথে...


"হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি।

মাঝখানে আমি আছি—

চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি।"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই চমৎকার পঙক্তিতে ফুটে উঠেছে চারপাশের হলদে ফুল, বেগুনি মৌমাছি আর বিস্তীর্ণ আকাশের মিলনমেলার মতো প্রকৃতির সতেজ রূপ। আবার রূপসী বাংলা'র কবি জীবনানন্দ দাশের বিভিন্ন লেখায় ও কবিতায় গ্ৰামের মেঠো পথ, ধানক্ষেতের ধারে বা বন জঙ্গলে ফোঁটা হলুদ ফুলের সৌন্দর্য দারুণভাবে চিত্রায়িত হয়েছে। তাই বলা যায় হলুদ ফুল শুধু সৌন্দর্যই ছড়ায় না, প্রকৃতির অনন্য রূপকে করে তোলে আরো নান্দনিক। এমনই একটি পরিচিত ও জনপ্রিয় শোভাময় ফুল হচ্ছে 'কল্কেফুল।' Apocynaceae পরিবারভুক্ত কল্কেফুল এর উদ্ভিদতাত্তিক নাম Thevetia peruviana (Pers.) K. Schum. 'Yellow', ইংরেজি নাম Yellow Oleander. তবে এটি হলুদ করবী, পীতকরবী, সুগন্ধী কুসুম, হলদে কলকি, কড়ি ফুল, চায়না করবী ইত্যাদি নামেও পরিচিত। আবার এই ফুলের উজ্জ্বল রঙ ও মাইক-সদৃশ গড়নের কারণে কেউ কেউ একে মাইক ফুলও বলে থাকেন। এর ৫টি প্যাঁচানো পাপড়ি ও হালকা মিষ্টি সুবাসযুক্ত ফুল গ্ৰীস্মকাল ও বর্ষাকালে বেশি ফুটে থাকে। ফুলগুলো মৌমাছিদের দারুণভাবে আকর্ষণ করে। এর পাতাগুলো ঘন সবুজ, সরু, লম্বাটে এবং ছুরির ফলার মতো তীক্ষ্ণ। এটি চিরসবুজ মাঝারি আকারের গুল্ম বা ছোট বৃক্ষ। আমাদের দেশে রাস্তার পাশে ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলের গাছ ব্যপকভাবে রোপন করা হয়ে থাকে। এই দৃষ্টিনন্দন কল্কেফুলের ছবিগুলো রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনের সড়কের পাশ থেকে মুঠোফোনে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(০৭ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৭-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর - অন্যথায় লাইন্সেস বাতিল।


দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র - বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ।


কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি।


রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৮।


ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন - এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম - রাত ১০ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৬-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৬-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতলে আগামী শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর --- অন্যথায় লাইন্সেস বাতিল।


দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র --- বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ।  


কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি।


শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক পাচারের সঙ্গে জড়িত প্রতিদ্বন্দ্বী দুই গ্যাং-এর সংঘর্ষে নিহত অন্তত ২৫ জন।  


ফিফা বিশ্বকাপের শেষ ১৬ পর্বে আজ রাতে স্পেন-পর্তুগালের এবং আগামীকাল সকালে বেলজিয়াম-যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে।


 হারারেতে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ২৫ রানে পরাজিত বাংলাদেশ।

চলতি পথে... যেমন জারুল ঝড়ের মাঝেও ফুটে থাকে, তেমনি সাহসীরাই প্রতিকূলতায় হাসতে জানে।

 চলতি পথে...


যেমন জারুল ঝড়ের মাঝেও ফুটে থাকে, তেমনি সাহসীরাই প্রতিকূলতায় হাসতে জানে।


জারুল ফুল (বৈজ্ঞানিক নাম: Lagerstroemia speciosa) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় শোভাবর্ধনকারী বৃক্ষ। গ্রীষ্মকালে এর বেগুনি, হালকা বেগুনি কিংবা ম্যাজেন্টা ফুলে গাছটি ভরে ওঠে, যা প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। বাংলাদেশে এটি "জারুল" নামে পরিচিত এবং শহরের রাস্তার ধারে, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাগানে ব্যাপকভাবে রোপণ করা হয়। জারুল একটি মাঝারি থেকে বড় আকারের পর্ণমোচী বৃক্ষ, যা সাধারণত ১০ থেকে ২০ মিটার পর্যন্ত উঁচু হয়। এর পাতাগুলো মোটা, ডিম্বাকার এবং চকচকে সবুজ। শুষ্ক মৌসুমে পুরোনো পাতা ঝরে যায়, আর নতুন পাতার সঙ্গে শুরু হয় মনোমুগ্ধকর ফুলের সমারোহ।


বাংলাদেশে সাধারণত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত জারুল ফুল ফোটে। গ্রীষ্মের শেষভাগ এবং বর্ষার শুরুতে এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। রাস্তার ধারে কিংবা গ্রামের সবুজ প্রান্তরে ফুটে থাকা জারুল যেন প্রকৃতির বর্ণিল হাসির প্রতিচ্ছবি। এই ছবিগুলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম থেকে ধারণ করা হয়েছে।


ছবি: আবু সাঈদ, গাজীপুর জেলা সংবাদদাতা।


(৬জুলাই, ২০২৬)

অফিস পলিটিক্স: ৩টি অভিজ্ঞতা, কিছু পরামর্শ,,,,, বাদল সৈয়দ ফেইসবুক থেকে নেওয়া

 অফিস পলিটিক্স: ৩টি অভিজ্ঞতা, কিছু পরামর্শ বাদল সৈয়দ একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পড়াতাম। সে সূত্রে সে আমার ছাত্র। ভালো একটি কর্পোরেট চাকরি...