এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাত ৮টা৩০ মিনিটের সংবাদ তারিখ ২০-০৭-২০২৬

 রাত ৮টা৩০ মিনিটের সংবাদ

তারিখ ২০-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভান্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ।


আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে --- বললেন তারেক রহমান।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে –-- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ --- জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


আগামী দুই থেকে তিন দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।


যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম।


এক-শূণ্য গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুললো স্পেন –-- গোল্ডেন বল জয় করলেন রুদ্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে।

চলতি পথে... "ও বউ ধান ভানে রে,  ঢেঁকিতে পাড় দিয়া... ঢেঁকি নাচে, বউ নাচে,  হেলিয়া দুলিয়া!"

 চলতি পথে...


"ও বউ ধান ভানে রে, 

ঢেঁকিতে পাড় দিয়া...

ঢেঁকি নাচে, বউ নাচে, 

হেলিয়া দুলিয়া!"


হ্যাঁ, বলছি গ্ৰামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ 'ঢেঁকি'র কথা। একসময় ঢেঁকির ঢাকুর-ঢেকুর শব্দে গ্ৰামের অধিকাংশ বাড়ির মানুষের ঘুম ভাঙতো। অতি প্রাচীনকাল থেকেই বাংলার ঘরে ঘরে ধান ভানাসহ (ধান থেকে চাল তৈরি) বিভিন্ন শস্য কোটার জন্য ঢেঁকি ব্যবহৃত হতো। গ্ৰামীণ নারীদের ঢেঁকিতে তৈরি সেই ঢেঁকি ছাঁটা চাল ছিল বিখ্যাত। কিন্তু কালের বিবর্তনে যান্ত্রিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে ঐতিহ্যবাহী এই ঢেঁকি আজ বিলুপ্তির পথে। ঢেঁকি'র স্থান দখল করে নিয়েছে যন্ত্রচালিত চালকল বা রাইস মিলগুলো। এতে খুবই কম পরিশ্রম ও অল্প সময়ে ধান ভাঙানো সম্ভব হয়েছে। একারণে ঢেঁকির গুরুত্বও কমে গেছে। অথচ একসময় এই ঢেঁকি ঘর বা ঢেঁকি শাল ছিল গ্ৰামের গৃহস্থ বাড়ির নারীদের সুখ, দুঃখ ও হাসি, আড্ডার স্থল। যেখানে তারা ঢেঁকিতে ধান ভানতো আর মনের সুখে নানা গল্প কবিতা, ছড়া গানে মেতে উঠতো। আর সেকারণেই আমাদের লোকসাহিত্যে স্থান দখল করে নিয়েছে ঢেঁকি। গান, কবিতা, ছাড়াও এই ঢেঁকি নিয়ে লোকমুখে নানা প্রবাদ-প্রবচন প্রচলিত রয়েছে। যেমন - 'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে', 'আমড়া কাঠের ঢেঁকি', অনুরোধে ঢেঁকি গেলা, ধান ভানে ঢেঁকি', 'আর গাঁ বেড়ায়', 'ঢেঁকিশালে যদি মানিক পাই, তবে কেন পর্বতে যাই' প্রভৃতি। এখন এই ঢেঁকি কেবলই শুধু স্মৃতি। গ্ৰামাঞ্চলে এখনো কিঞ্চিত দু'একটি বাড়িতে ঢেঁকির দেখা মিললেও রাজধানীতে ঢেঁকি'র দেখা মেলা ভার। ঢেঁকির এই ছবিটি রাজধানীর পান্থপথের একটি অভিজাত বিপণী বিতান থেকে তোলা। সেখানে ক্রেতা-দর্শনার্থীদের দেখার জন্য হাজার বছরের ঐতিহ্যের স্মারক ঢেঁকিটি প্রদর্শন করা হয়েছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২০ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২০-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২০-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


স্পেনের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপ ফুটবলের দেড় মাসের জমকালো আয়োজন।


বুলাওয়েতে তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে দুই-একে সিরিজ জিতলো বাংলাদেশ।


বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য - আগের বিশ্বকাপে লেনদেন ছিল ১৪০ কোটি টাকার - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত - মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।


সরকারি কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে - বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি।


মালিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে ৫০ সেনা নিহত।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ --- রাত একটায় ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনা এবং স্পেন।

 


বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য -- আগের বিশ্বকাপে লেনদেন ছিল ১৪০ কোটি টাকার --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত --- মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 

 


জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে --- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 


শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি।

 


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত।


 ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভূমিধস ও আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানি।

চলতি পথে ... তালের পাখা প্রাণের সখা বাতাস যেন মধু মাখা  আমি যখন ক্লান্ত হই  পাখা তখন প্রাণের সই 

 চলতি পথে ...


তালের পাখা প্রাণের সখা

বাতাস যেন মধু মাখা 

আমি যখন ক্লান্ত হই 

পাখা তখন প্রাণের সই 


হ্যাঁ, প্রচণ্ড ভ্যাপসা গরমে তালের পাখার মধুমাখা পরশে কার না প্রাণ জুড়ায়? এই গরমে ঘরে-বাইরে, অফিসে কিংবা গাড়িতে যদি হাতের কাছে থাকে তালের পাখা তাহলে অন্তত কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। শহরের মানুষের তেমন একটা তালের পাখা ব্যবহার করতে দেখা না গেলেও গ্রাম-গঞ্জের মানুষের নিত্যসঙ্গী হচ্ছে লোকায়ত শিল্পের অন্যতম উপাদান তালের হাতপাখা। পথ চলতে ঘরে বাইরে যেকোনো স্থানে বৈদ্যুতিক পাখার পরিবর্তে তালের পাখার জুড়ি নেই। মানুষের ব্যবহারিক প্রয়োজনে অতি প্রাচীন কাল থেকেই পাখার প্রচলন হয়ে আসছে। হাজার বছর আগে মিসরীয় সম্রাট তুতেনখামেনের সময়কার সেই আদিমতম পাখাটি ছিল সোনার পাতে উটপাখির পালক জুড়ে তৈরি করা। মাত্র আড়াই দশক আগেও পোপের দু'পাশে কারুকার্যময় বিশাল পাখা বয়ে নেয়া হতো। তাছাড়া সেকালে রাজা-বাদশা, জমিদার-মহাজন ও পীর-দরবেশদের বাতাস করার জন্য বিশাল বিশাল পাখা ব্যবহার করা হতো। কিন্তু সেই প্রাচীন ইতিহাসকে পেছনে ফেলে বর্তমানে পাখায় এসেছে আধুনিকতার ছোঁয়া ও শিল্পীর নিপুণ আঁচড়। এখন তালের পাখার পাশাপাশি বিচিত্র রঙ ও কারুকার্যখচিত বেত, কাপড়, খেজুর পাতা, পাট ও বাঁশের তৈরি বিভিন্ন ধরনের হাতপাখা পাওয়া যায়। তবে এসব পাখার মধ্যে তালের পাখার কদরই সবচেয়ে বেশি। সাধারণত গ্রামের মহিলারা এসব পাখা তৈরি করে থাকে। তাল পাখা তৈরির ক্ষেত্রে প্রয়োজন পড়ে তাল পাতা, বাঁশের শলাকা, সুই-সুতা ও বিভিন্ন ধরনের রঙ। প্রথমে তাল পাতা রোদে শুকিয়ে নিতে হয়। তারপর কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পাতা নরম হলে গোলাকারভাবে কেটে বাঁশের শলাকা দিয়ে সুই-সুতায় বাঁধা হয়। এভাবেই তৈরি করা হয় তাল পাখা। পাখা তৈরি হলে মহিলারা বিভিন্ন রঙ ও হাতের কাজে কারুশিল্প ফুটিয়ে তোলে। কেউ কেউ পাখার ওপর 'ভুলো না আমায়', 'মনে রেখ', 'তাহার কথা মনে পড়ে,' 'আমি যদি পরী হইতাম', 'যাও পাখি বলো তারে', 'জল পড়ে পাতা নড়ে', 'প্রিয়ার সনে' প্রভৃতি কথা লিখেও মনের ভাব প্রকাশ করে থাকে। তাই দুঃসহ গরমে প্রাণের সখা নামে পরিচিত এসব পাখা আমাদের লোক সংস্কৃতিরও একটি অংশ বলা যায়। মসজিদের সিঁড়িতে বসে এক ব্যক্তির তালের পাখায় বাতাস করার এই দৃশ্যটি রাজধানীর মিরপুর থেকে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৯ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার - প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘‘প্রবাসী কার্ড’’ বিষয়ক সভায় সিদ্ধান্ত। 


বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


ক্ষমতায় আসার ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে - সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন।


চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ - বললেন স্থানীয় সরকার মন্ত্রী - ভূ-রাজনীতি নয় বরং অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রগুলো থেকে নিজ নিজ বাড়িতে ফিরেছেন বন্যাদুর্গতরা - ১৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি - জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকাশ।


 তেহরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র ।


ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রাত একটায় আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন - ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করলো ইংল্যান্ড। 


ওমানে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ নারী হকির শিরোপা জিতলো বাংলাদেশ।

চলতি পথে ... প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ

 চলতি পথে ...


প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। এদেশের নানা গাছপালা ও উদ্ভিদরাজি তাদের শাখা প্রশাখা, ফুল, ফল, পাতার অপরূপ সৌন্দর্য বিলিয়ে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে হাজারো গুণে। তেমনই একটি সৌন্দর্যবর্ধনকারী উদ্ভিদ 'ক্যালাডিয়াম।' তবে Araceae পরিবারভুক্ত এই ক্যালাডিয়াম জাত ভেদে 'ক্যালাডিয়াম পিংক কুইন', 'ক্যালাডিয়াম বোল', 'ক্যালাডিয়াম ক্যন্ডিডাম', 'ক্যালাডিয়াম মিনিয়েচার', প্রভৃতি নামেও রয়েছে। এর বর্ণিল ও হ্নদয়াকৃতির পাতার জন্য 'অ্যাঞ্জেল উইংস' বা 'যিশুর হৃদয়' নামেও পরিচিত। এটি একটি ক্রান্তীয় বহুবর্ষজীবি উদ্ভিদ। এর সবুজ , গোলাপী, লাল, ও সাদার চমৎকার মিশ্রনে অলংকারিক পাতার জন্য খুবই সমাদৃত। ফলে গৃহসজ্জা এবং বহিরাঙ্গনের বাগানের সৌন্দর্য বর্ধনে এর জুড়ি নেই। বিশেষ করে ল্যন্ডস্কেপিং, বসার ঘর, টেবিল, বারান্দা প্রভৃতি স্থানে রঙের ছোঁয়া আনতে এটি একটি আদর্শ উদ্ভিদ। নজরকাড়া এই ক্যালাডিয়াম এর ছবি রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে তোলা হয়েছে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(১৮ জুলাই, ২০২৬)

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার --- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘‘প্রবাসী কার্ড’’ বিষয়ক সভায় সিদ্ধান্ত।


বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ক্ষমতায় আসার ১৫০ দিনের মধ্যেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে সরকার --- সরকারের পাঁচ মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন।


চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ --- বললেন স্থানীয় সরকার মন্ত্রী --- ভূ-রাজনীতি নয় বরং অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত --- আগামী তিন দিনের মধ্যে সাত জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের।


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত আট জন নিহত।


 ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী।


বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে - জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।


বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও জি-সেভেন্টি সেভেন অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত।


ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৪ ।


ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাত তিনটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

চলতি পথে... ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে এসেছে।

 চলতি পথে...


ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে এসেছে। আর দু'দিন পরেই টান টান উত্তেজনা আর হাড্ডা হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তাই শেষ সময়ের উৎসবের আমেজে এখন ভাসছে বাংলাদেশও। বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই গ্ৰামের পাড়া মহল্লা ও শহরের অলি-গলির চা এর দোকানে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, বিশ্লেষণ ও আড্ডায় সরব হয়ে ওঠে। বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশ যেন পরিণত হয় আরেক ফুটবল উন্মাদনার ময়দানে। প্রত্যন্ত গ্ৰামের প্রতিটি পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের ছোট বড় সবাই মেতে ওঠেন ফুটবল উন্মাদনায়। বিশ্বকাপ উন্মাদনাকে রাঙিয়ে তুলতে তাই কেউ কেউ প্রিয় দলের জার্সি গায়ে যেন হয়ে উঠতে চাইছে একেকজন লিওনেল মেসি, এম বাপ্পে, লামিন ইয়ামাল, হেরিকেইনসহ খ্যাতিমান সব খোলোয়াড়। আর তাই তারাও নেমে পড়েছে পাড়া মহল্লার বিভিন্ন মাঠে। ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাদের এমন ফুটবল উন্মাদনায় মেতে উঠতে দেখা যায় রাজধানীর খিলক্ষেত ইডেন পার্ক মাঠে।


ভিডিও: খোন্দকার এরফান আলী 

(১৭ জুলাই, ২০২৬)

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...