এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চলতি পথে ... প্রকৃতিতে ফোঁটা হাজারো ফুল শুধু সৌন্দর্যই বিলিয়ে দেয় না, বরং বিচিত্র রঙ, রূপ ও গন্ধে মানব হ্নদয়কেও করে তোলে মুগ্ধ, বিমোহিত

 চলতি পথে ...


প্রকৃতিতে ফোঁটা হাজারো ফুল শুধু সৌন্দর্যই বিলিয়ে দেয় না, বরং বিচিত্র রঙ, রূপ ও গন্ধে মানব হ্নদয়কেও করে তোলে মুগ্ধ, বিমোহিত। ফুল যেন মানব মন ও প্রকৃতির মেলবন্ধনের এক চিরন্তন রূপ, যা বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে। স্থান করে নিয়েছে বিশ্বসাহিত্যেও। যুগে যুগে বিভিন্ন কবি, সাহিত্যিক,শিল্পী, দার্শনিক, মনীষীগণকে ফুল আকৃষ্ট করেছে। যার ছাপ পড়েছে তাদের লেখনী ও সৃষ্টিকর্মেও। প্রখ্যাত আমেরিকান চিকিৎসক, কবি ও অধ্যাপক অলিভার ওয়েন্ডেল হোমস সিনিয়র (Oliver Wendell Holmes, Sr.) ফুলকে এভাবেই বর্ননা করেছেন- "The Amen of nature is always a flower" - অর্থাৎ "প্রকৃতির প্রার্থনা বা স্বীকৃতি সব সময়ই একটি ফুল।" বিখ্যাত জার্মান কবি ও সাংবাদিক হাইনিখ হাইনে (Heinrich Heine) বলেছেন ,"Perfumes are the feelings of flowers.” - অর্থাৎ"সুগন্ধ হলো ফুলের অনুভূতি।" আবার আমেরিকান উদ্ধৃতি সংকলক ও সম্পাদক টেরি গুইলেমেটস (Terri Guillemets) এর মতে, “A flower's appeal is in its contradictions–so delicate in form yet strong in fragrance...” অর্থাৎ "ফুলের আকর্ষণ তার বৈপরীত্যে– দেখতে এত নরম অথচ সুবাসে কত তীব্র...।“ হ্যাঁ, হাজারো ফুলের মধ্যে আজ বলছি একটি সুগন্ধযুক্ত ও দৃষ্টিনন্দন ফুল 'হাজারবেলি' এর কথা। গোলাপ বা ডাবল বেলি ফুলের মতো সাজানো ঘন ও গোলাকার থোকার এ ফুলটি চাইনিজ গ্নোরি বাওয়ার বা হাজারী মোগরা নামেও পরিচিত। ঘন সাদা বা হালকা গোলাপী আভাযুক্ত হাজারবেলি ফুলের আধুনিক উদ্ভিদবিজ্ঞান অনুযায়ী উদ্ভিদতাত্ত্বিক নাম Clerodendrum chinense (Osbeck) Mabb. (পুরনো নাম Clerodendrum fragrans Vent.Willd), ইংরেজি নাম Chinese Glory Bower, Fragrant Glory Bower, Honolulu Rose, Glory Tree এবং এটি Lamiaceae (পূর্বে Verbenaceae) পরিবারের অন্তর্ভুক্ত। এর বৈশিষ্ট্য হচ্ছে গাছের শাখার ডগায় বা অগ্ৰমাথায় একসঙ্গে গুচ্ছাকারে বা থোকায় ফুল ফোটে। গ্ৰীষ্ম ও বর্ষাকালে ফুল ফুটলে ফুল থেকে মিষ্টি সুবাস ছড়ায়। বহুবর্ষজীবি, ঝোপালো ও গুল্মজাতীয় এই উদ্ভিদটি বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অনন্য। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় এই হাজারবেলি ফুলের দেখা মেলে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৯ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার - শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে বললেন প্রধানমন্ত্রী।


রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনো চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন - ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি।


মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী।


ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন - মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় আকস্মিক হামলা চালালো ইরান - হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখার প্রতিশ্রুতি।


ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রয়োজনীয় ৫০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও ২টি করে অদ্ভুত/বিরল লক্ষণ

 🌿 প্রয়োজনীয় ৫০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও ২টি করে অদ্ভুত/বিরল লক্ষণ


1. Aconitum napellus

   

   - মৃত্যুভয় প্রবল।

   - ঠান্ডা শুষ্ক বাতাসে হঠাৎ অসুস্থতা।


2. Arnica montana

   

   - বলে, "আমি ভালো আছি, আমাকে ছুঁবেন না।"

   - বিছানা খুব শক্ত মনে হয়।


3. Arsenicum album

   

   - অল্প অল্প করে বারবার পানি পান।

   - গভীর রাতে (১–৩টা) উপসর্গ বাড়ে।


4. Belladonna

   

   - স্পন্দিত ব্যথা।

   - মাথা গরম, হাত-পা ঠান্ডা।


5. Bryonia alba

   

   - সামান্য নড়াচড়াতেই ব্যথা বাড়ে।

   - প্রচুর ঠান্ডা পানি খেতে চায়।


6. Nux vomica

   

   - অতিরিক্ত রাগী ও অতি সংবেদনশীল।

   - মলত্যাগের অকার্যকর বারবার বেগ।


7. Pulsatilla

   

   - কান্না করলে সান্ত্বনায় ভালো লাগে।

   - তৃষ্ণা প্রায় নেই।


8. Sulphur

   

   - পা বিছানার বাইরে বের করে রাখে।

   - গোসল অপছন্দ।


9. Calcarea carbonica

   

   - মাথায় অতিরিক্ত ঘাম।

   - ডিম খেতে খুব পছন্দ।


10. Lycopodium


- বিকেল ৪–৮টার মধ্যে সমস্যা বাড়ে।

- ক্ষুধা কম, কিন্তু অল্প খেলেই পেট ভরে।


11. Phosphorus


- বরফ-ঠান্ডা পানির তীব্র ইচ্ছা।

- একা থাকতে ভয়।


12. Rhus toxicodendron


- চলাফেরায় আরাম।

- বিশ্রামে ব্যথা বাড়ে।


13. Gelsemium


- ভয়ে হাত কাঁপে।

- পরীক্ষার আগে পাতলা পায়খানা।


14. Hepar sulphuris


- সামান্য ঠান্ডায়ও অসহ্য কষ্ট।

- ব্যথায় খিটখিটে মেজাজ।


15. Mercurius solubilis


- অতিরিক্ত লালা।

- রাতে উপসর্গ বাড়ে।


16. Chamomilla


- ব্যথা একদম সহ্য করতে পারে না।

- শিশু কোলে নিলে শান্ত হয়।


17. Ignatia amara


- দীর্ঘশ্বাস ফেলে।

- শোকের পর নানা উপসর্গ।


18. Coffea cruda


- আনন্দেও ঘুম উড়ে যায়।

- ব্যথা অত্যন্ত তীব্র অনুভূত হয়।


19. Opium


- ব্যথা অনুভূতি কম।

- ভয়ের পর সমস্যা।


20. Lachesis


- গলায় আঁটসাঁট কিছু সহ্য হয় না।

- ঘুম থেকে উঠেই উপসর্গ খারাপ।


21. Sepia


- পরিবারের প্রতিও উদাসীনতা।

- ব্যায়ামে ভালো লাগে।


22. Natrum muriaticum


- একা কাঁদতে ভালোবাসে।

- রোদে মাথাব্যথা।


23. Silicea


- পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম।

- কাঁটা বা ফোঁড়া সহজে বের হতে চায় না।


24. Thuja occidentalis


- নিজেকে ভঙ্গুর মনে হয়।

- মনে হয় শরীরে কিছু জীবিত নড়ছে।


25. Causticum


- অন্যায় দেখলে কষ্ট পায়।

- ঠান্ডা শুকনো হাওয়ায় খারাপ।


26. Graphites


- আঠালো স্রাব।

- স্থূল ও ঠান্ডাপ্রবণ।


27. Carbo vegetabilis


- বাতাস করতে বলে।

- অক্সিজেনের অভাবের মতো অনুভূতি।


28. China officinalis


- রক্ত বা তরল ক্ষয়ের পর দুর্বলতা।

- গ্যাসে পেট ফোলা।


29. Ferrum phosphoricum


- রোগের প্রাথমিক প্রদাহ।

- মুখ লাল, আবার হঠাৎ ফ্যাকাশে।


30. Kali bichromicum


- সুতো-টানা আঠালো শ্লেষ্মা।

- এক জায়গায় সীমাবদ্ধ ব্যথা।


31. Kali carbonicum


- ভোর ৩–৫টায় সমস্যা বাড়ে।

- চোখের পাতায় ফোলা।


32. Apis mellifica


- ঠান্ডায় আরাম।

- দংশনের মতো জ্বালা।


33. Ledum palustre


- ঠান্ডা সেঁকে আরাম।

- পোকামাকড়ের কামড়ের পর সমস্যা।


34. Hypericum perforatum


- স্নায়বিক আঘাতে তীব্র ব্যথা।

- আঙুল চেপে গেলে কষ্ট।


35. Ruta graveolens


- টেনডন বা লিগামেন্টে ব্যথা।

- অতিরিক্ত ব্যবহারে সমস্যা।


36. Symphytum officinale


- হাড় জোড়া লাগতে সহায়ক হিসেবে ব্যবহৃত।

- পুরনো হাড়ের আঘাতের অনুভূতি।


37. Drosera


- কাশিতে বমি।

- মধ্যরাতের পর কাশি বাড়ে।


38. Spongia tosta


- করাত চালানোর মতো শুকনো কাশি।

- গরম পানীয়ে আরাম।


39. Antimonium tartaricum


- বুকে অনেক কফ, উঠতে চায় না।

- অতিরিক্ত ঘুমঘুম ভাব।


40. Ipecacuanha


- বমির পরও বমিভাব কমে না।

- পরিষ্কার জিহ্বা।


41. Colocynthis


- ভাঁজ হয়ে বসলে ব্যথা কমে।

- রাগের পর পেটব্যথা।


42. Dioscorea


- সোজা হয়ে দাঁড়ালে ব্যথা কমে।

- পেছনে বাঁকালে আরাম।


43. Cantharis


- প্রস্রাবে তীব্র জ্বালা।

- বারবার প্রস্রাবের বেগ।


44. Berberis vulgaris


- কিডনি থেকে চারদিকে ব্যথা ছড়ায়।

- নড়াচড়ায় ব্যথার দিক বদলায়।


45. Sabal serrulata


- প্রোস্টেটের সমস্যায় ঘন ঘন প্রস্রাব।

- যৌনশক্তি হ্রাসের অনুভূতি।


46. Acid phosphoricum


- মানসিক ধাক্কার পর দুর্বলতা।

- উদাসীনতা।


47. Argentum nitricum


- উচ্চ স্থান দেখে লাফ দিতে ইচ্ছা।

- মিষ্টি খেতে খুব ইচ্ছে।


48. Medorrhinum


- হাঁটু-বুক ভাঁজ করে ঘুমায়।

- সময়ের হিসাব ভুলে যায়।


49. Tuberculinum


- বারবার ভ্রমণের ইচ্ছা।

- পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা।


50. Carcinosinum


- শৈশব থেকেই অতিরিক্ত দায়িত্বশীল।

- সঙ্গীত শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে।গ্লোবিউলস/পিলে:ঔষধ মিশিয়ে ৪টি করে ৩ বেলা খাবার আগে চুষে খেতে হবে। অথবা পাওয়ার মেডিসিন :১-২ ফোঁটা ৩ বেলা  খাবার আগের সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে।

🚫 Respect Original Creation

কপি করলে কপিরাইটের ঝুকি থাকে। 

 নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন। 


🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে।


সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।


গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ - আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ই আগস্ট।


শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।


দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশী নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর বৈঠক - কিয়েভের প্রতি ব্রিটেনের অটল সমর্থন প্রকাশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৭-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৭-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান –- বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে।


সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।


গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে –- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ -- আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ই আগস্ট।


শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । 


পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১০৭ জনের প্রাণহানি।

চলতি পথে .... ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ, বিদ্রোহী ও আদর্শবাদী কবি পার্সি বাইশ শেলি (Percy Bysshe Shelley) 

 চলতি পথে ....


ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ, বিদ্রোহী ও আদর্শবাদী কবি পার্সি বাইশ শেলি (Percy Bysshe Shelley) তার বিখ্যাত কবিতা 'Mutability' তে ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্য ও রূপ নিয়ে বলেছেন,"The flower that smiles to-dayTo-morrow dies; All that we wish to stayTempts and then flies."- অর্থাৎ 'আজ যে ফুল হাসে, আগামীকাল তা ঝরে যায়;আমরা যা কিছু ধরে রাখতে চাই,তা প্রথমে প্রলুব্ধ করে এবং তারপর উড়ে যায়।' আবার মার্কিন ইংরেজ লেখক আর্থার ক্লিভল্যান্ড কোক্স (Arthur Cleveland Coxe) এর মতে Flowers are words which even a babe may understand.” অর্থাৎ "ফুল হলো এমন শব্দ যা একটি শিশুও বুঝতে পারে।" হ্যাঁ, একটি মাত্র শব্দ 'ফুল।' প্রকৃতির অপূর্ব সৃষ্টি ফুলের রূপ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও শিশু থেকে বৃদ্ধ সকলকেই মুগ্ধ করে। এই ধরণীতে ফোটা প্রতিটি ফুলই যেন তার রূপ মাধুর্য বিলিয়ে দিয়ে প্রাকৃতিকে সাজিয়ে তোলে অনন্য রূপে। কবি, সাহিত্যিক, শিল্পীর চোখে ধরা দেয় জীবন্ত ক্যানভাস হিসেবে। তেমনই একটি নজরকাড়া উজ্জ্বল তারার মতো ফুল 'গুজমানিয়া।' Bromeliaceae পরিবারভুক্ত গুজমানিয়া ফুলের উদ্ভিদতাত্ত্বিক নাম Guzmania, ইংরেজি নাম Tufted Airplant, Vase Plant বা Scarlet Star. এটি বহুবর্ষজীবী জনপ্রিয় ক্রান্তীয় ব্রোমেলিয়াড উদ্ভিদ। চিরসবুজ এই উদ্ভিদটি তারার মতো আকৃতির মঞ্জরিপত্রের জন্য পরিচিত। সুস্পষ্ট লাল কাঠামোটি আসলে ফুল নয়, বরং ব্র্যাক্ট নামক রঙিন পাতা যা ভেতরের ছোট সাদা বা হলুদ ফুলগুলোকে রক্ষা করে। এরা উজ্জ্বল, পরোক্ষ আলোতে ভালো জন্মায়। ঘরের ভিতরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এটি আদর্শ উদ্ভিদ। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এর দেখা মেলে।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৭ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৭-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৭-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ি স্পোর্টস-এর প্রথম আসর শেষ হচ্ছে আজ - শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর - বললেন প্রধানমন্ত্রী।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ - চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত।


দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর।  


আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


গোলাবারুদের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত রাখার দাবি নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প।

রাত ৮টা ৩০ মিনিট এর সংবাদ তারিখ ২৬-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিট এর সংবাদ

তারিখ ২৬-০৭-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর --- বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 


দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর।


চলতি অর্থবছরের জন্য ৬৩ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ --- ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা।


আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আগামীকাল --- চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। 


চীনের গুয়াংডংয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নৌল --- নিহত অন্তত ১০।


দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রথম আসর শেষ হচ্ছে আগামীকাল --- শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চলতি পথে... "ফুল দেখতে বেশ প্রশান্তিদায়ক। তাদের না আছে কোনো আবেগ, না আছে কোনো দ্বন্দ্ব।"

 চলতি পথে...


"ফুল দেখতে বেশ প্রশান্তিদায়ক। তাদের না আছে কোনো আবেগ, না আছে কোনো দ্বন্দ্ব।"

--সিগমুন্ড ফ্রয়েড (বিখ্যাত অস্ট্রীয় স্নায়ুবিজ্ঞানী এবং মনস্তাত্ত্বিক)


"যারা দেখতে চায়, তাদের জন্য সবসময়ই ফুল থাকে।"

--হেনরি ম্যাটিস (বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী)


হ্যাঁ, মনের প্রশান্তি ও সৌন্দর্য উপভোগের জন্য কে না ফুল দেখতে চায়? ফুলের রূপ, রঙ,গন্ধ মনে এনে দেয় প্রশান্তি। এদেশের প্রকৃতিতে নানা গাছপালা ও লতাগুল্মের সবুজ পাতার মাঝে বছর জুড়েই ফুটতে থাকে হরেক রকমের ফুল। তেমনই একটি নজরকাড়া উজ্জ্বল সোনালী-হলুদ রঙের ফুল 'গোল্ডেন পেন্ডা।' Myrtaceae পরিবারভুক্ত গোল্ডেন পেন্ডা'র উদ্ভিদতাত্ত্বিক নাম Xanthostemon chrysanthus, ইংরেজি নাম Golden Penda, First Love. ফুলটিকে কখনও কখনও 'ফার্স্ট লাভ' (First Love) বা 'প্রথম প্রেম' বলা হয়। এটি গুচ্ছাকার ও লম্বা ব্রাশের মতো পুংকেশরের জন্য পরিচিত একটি শোভাবর্ধক বাগান উদ্ভিদ। ফুলগুলো মিষ্টি গন্ধযুক্ত। ফুলগুলোতে প্রচুর পরিমাণে মধু উৎপাদিত হয় বিধায় ফুলে মৌমাছিদের বেশি আনাগোনা দেখা যায়। এর গাছের পাতাগুলো গাঢ় সবুজ, চকচকে ও চামড়ার মতো শক্ত প্রকৃতির। এর আদিনিবাস অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড হলেও বাংলাদেশেও সৌখিন উদ্ভিদ হিসেবে এটি জনপ্রিয়তা লাভ করেছে। গোল্ডেন পেন্ডা ফুলের ছবিগুলো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে ধারণকৃত।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৬ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৬-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৬-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত - মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের।


বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূণ্যের কোঠায় নেমে আসছে – জানালেন আইনমন্ত্রী।


বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।


পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে - বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক এইচএসসি শিক্ষার্থীদের আগামী বুধবারের মধ্যে রেজিস্ট্রেশন করার আহ্বান।


ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা - এ পর্যন্ত আড়াই লাখের বেশি লোককে নিরাপদে স্থানান্তর।


পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ।

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...