এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৯-০৯-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৯-০৯-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান - এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু - ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের।


ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির।


পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১- তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ।


ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত - মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানীর ওপর নিষেধাজ্ঞা জারি করলো ফ্রান্স,যুক্তরাজ্য এবং কানাডাসহ ১২টি দেশ।


দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০৮-৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০৮-৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান --- এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।


দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু --- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের।


ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির।


পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১-তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আজ।


ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত --- মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানীর ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের।


 চীনে অনূর্ধ্ব-২০ জুনিয়ার এশিয়া নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০৭-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০৭-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ --- জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


গণতন্ত্র, সুশাসন এবং ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য --- ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি।


সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে --- সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।


সঙ্গীত ও চলচ্চিত্রসহ সৃজনশীল খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তার আওতায় আনার আহ্বান জানালেন অর্থমন্ত্রী।


আগামী কয়েকদিনের মধ্যে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ করা হবে --- জানালো ইরান।


 দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তানের মোকাবেলা করছে হংকং।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৯-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৯-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। 

 


ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান।


সংঘাত-হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে --- বললেন রাষ্ট্রপতি।

 


বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় ১৪ লাখ ৩৪ হাজার কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে --- সংসদে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 


কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ --- হতাহতদের অধিকাংশই শিশু-কিশোর। 


 চীনের মোকিতে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানকে ৫-১ গোলে পরাজিত করলো বাংলাদেশ।

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

০১:সুরা ফাতিহা মোট আয়াত ৭

 আল ফাতিহা মোট আয়াত ৭

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ১

সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌রই,

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ۙ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ২

যিনি দয়াময়, পরম দয়ালু,

الرَّحْمٰنِ الرَّحِيْمِ ۙ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ৩

কর্মফল দিবসের মালিক।

مٰلِكِ يَوْمِ الدِّيْنِ ؕ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ৪

আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ ؕ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ৫

আমাদেরকে সরল পথ প্রদর্শন কর,

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ۙ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ৬

তাহাদের পথ, যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ - নিপতিত ও পথভ্রষ্ট।

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ ‏

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ৭
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ইসলামে প্রবাদ আছে, হাদিস না মানলে সে কাফের।

 👉👉 ইসলামে প্রবাদ আছে, হাদিস না মানলে সে কাফের।

সহীহ বুখারী শরীফের (২৩৩)(৫৬৮৬) নং হাদিসে আছে, কিছু অসুস্থ ব্যক্তিকে রাসুল সাঃ উটের দুধ এবং প্রস্রাব মিশ্রিত করে ওষুধ বানিয়ে তাদেরকে খাইয়ে সুস্থ করেছে।

      এখন আমার প্রশ্ন হচ্ছে, 

    রাসূল সাঃ বিষে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তিনি কি এই ওষুধ সেবন করেছিলেন? নিশ্চয়ই করেননি, করলে তো সুস্থ হয়ে যেতেন। 

      হযরত মা ফাতেমা দীর্ঘদিন রোগে ভুগে ইন্তেকাল করেছেন। তাকে কেন এই মহা ওষুধটি পান করানো হলো না? 

     ইমাম হাসান রাঃ বিষ প্রয়োগে মারা গিয়েছেন। এটি যদি রোগ নিরাময়ী মহা ঔষধ হবে, তবে তাকে কেন পান করিয়ে সুস্থ করা হলো না? 

     বর্তমানে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো হসপিটাল গড়ে উঠেছে। হাদিস গ্রন্থে উল্লেখিত এত বড় নেয়ামত এই মেডিসিন থাকতে এত হসপিটাল বা ডাক্টার এর কি প্রয়োজন? 

     হাদিস এবং ইসলামিক চিন্তাবিদরা কেন এটিকে কাজে লাগাচ্ছে না? 

     সহি হাদিস আসলেও কি সত্য না মিথ্যা এই মহা ঔষধ  দ্বারা প্রমাণ করা যেতে পারত। কেউ আসলে এই উদ্যোগটি নেয়নি, কারণ মুখোশের আড়ালের সত্যটা প্রকাশ হয়ে যাবে। হাদিসের ব্যবসা বন্ধ হয়ে যাবে। 

    উট হালাল প্রাণী, তার দুধ এবং প্রস্রাব যদি ঔষধ হয় মুসলিমদের জন্য। তাহলে গরুও তো হালাল প্রাণী, গরুর দুধ এবং প্রস্রাব কেন সনাতনীদের জন্য ওষুধ হবে না? 

     উট তোমাদের মা নয়, তথাপিও উটের প্রস্রাব যদি তোমাদের জন্য হালাল হয়, গরুকে সনাতনীরা গোমাতা বলে, তাহলে গরুর প্রস্রাব তাদের জন্য হালাল হবে না কেন? 

একই জিনিস তোমাদের জন্য হালাল, আর তাদের জন্য হারাম - এত বৈষম্য কেন? 

     বল বল বেশি করে বল হিন্দুরা গোমূত্র খায়। তবে এটা বলার আগে ১০০ বার মনে কর তোমাদের জন্য উটের প্রস্রাব হালাল। 


        ✍️অলিভিয়া

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৪-০৮-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৪-০৮-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত।


স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে - জানালেন এলজিআরডি মন্ত্রী। 


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব - বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 


পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত অন্তত ৩০ জন।


আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মত ষষ্ঠ স্থানে উঠলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ২৩-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ২৩-০৮-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী --- রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ।


বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন এলজিআরডি মন্ত্রী।


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব --- বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ।


অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১-এ সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মত ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ।

সমতল পৃষ্ঠের বাইরে মহাবিশ্বে ত্রিভুজের তিন কোনের সমষ্টি ১৮০° নয়

সমতল পৃষ্ঠের বাইরে মহাবিশ্বে ত্রিভুজের তিন কোনের সমষ্টি ১৮০° নয়!


স্কুলজীবনে আমরা সবাই পড়েছি যে যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা ১৮০°। খাতার সমতল পাতা কিংবা ক্লাসরুমের বোর্ডের জন্য এই হিসাবটি একদম সঠিক। কিন্তু আপনি যদি এই সমতল পৃষ্ঠের বাইরে মহাবিশ্বের অন্যসব স্থানে যান, তবে দেখতে পাবেন প্রকৃতির নিজস্ব জ্যামিতিতে এই সরল নিয়মটি আর খাটে না। মহাকাশে তিনটি বিন্দুর মধ্যে আলোর পথ ধরে যদি একটি তাত্ত্বিক ত্রিভুজ কল্পনা করা হয়, তবে তার তিন কোণের যোগফল ১৮০° এর চেয়ে বেশি কিংবা কম হতে পারে!


প্রশ্ন হলো কেন এমনটা ঘটে?

আমরা সমতল খাতায় যে জ্যামিতি আঁকি তাকে ইউক্লিডীয় জ্যামিতি বলা হয়। গ্রিক গণিতবিদ ইউক্লিড প্রায় আড়াই হাজার বছর আগে এর ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু আমাদের মহাবিশ্বের স্থান-কাল বা স্পেস-টাইম কোনো সমতল কাগজের মতো নয়।

সূর্য বা পৃথিবীর মতো ভারী বস্তুগুলো তাদের বিশাল ভরের (Mass) কারণে চারপাশের স্পেস-টাইমকে বাঁকিয়ে দেয়, ঠিক যেমন একটি ভারী বল ফোমের তোশকের ওপর রাখলে তোশকটি দেবে যায়। আর আলো সবসময় এই বাঁকানো স্পেস-টাইমের ভেতর দিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত সোজা পথে (জিওডেসিক) চলতে চেষ্টা করে। ফলে বাঁকানো স্পেস-টাইমের ভেতর আলোর চলার পথটিও বেঁকে যায় এবং সেই পথ দিয়ে গঠিত ত্রিভুজের তিন কোণের সমষ্টি আর ১৮০ ডিগ্রি থাকে না।


পক্ষান্তরে, যেখানে স্থান-কাল একদম সমতল বা বাঁকানো নয়, সেখানে আলো সম্পূর্ণ সোজা রেখা অনুসরণ করে চলে। ফলে সেই অঞ্চলে আলো দিয়ে গঠিত ত্রিভুজের তিন কোণের সমষ্টি ঠিক ১৮০ ডিগ্রি। তাত্ত্বিকভাবে, কোনো ভারী নক্ষত্র বা মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাবহীন সমতল ৪D স্থান-কালে (যাকে Minkowski Spacetime বলা হয়) আলো দিয়ে তাত্ত্বিক ত্রিভুজ আঁকলে তিন কোণের যোগফল নিখুঁতভাবে ১৮০ ডিগ্রিই হতো।


কিন্তু প্রশ্ন হলো - মহাশূন্যে এমন কোনো স্থান কি বাস্তবে আছে যেখানে কোনো ভারী নক্ষত্র, গ্রহ বা মহাকর্ষের প্রভাব একেবারেই নেই?

উত্তর হলো, বাস্তব মহাবিশ্বে সম্পূর্ণ মহাকর্ষহীন কোনো স্থান নেই। মহাবিশ্বের সবচেয়ে ফাঁকা জায়গা, যাকে মহাজাগতিক শূন্যতা বা কসমিক ভয়েড (Cosmic Void) বলা হয়, সেখানেও দূর-দূরান্তের ছায়াপথ বা পদার্থের অতিসূক্ষ্ম হলেও মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে।

যেহেতু পুরো মহাবিশ্ব জুড়ে আদর্শ মিনকভস্কি স্পেস-টাইমের কোনো বৈশ্বিক অস্তিত্ব নেই, তাই স্থানীয় স্কেলে গ্রহ-নক্ষত্রের মহাকর্ষীয় প্রভাবে আলোর পথ কিছুটা হলেও বেঁকে যায়। ফলে স্থান-কালের সেই বক্রতায় আলো দিয়ে আঁকা ত্রিভুজের কোণ আর সাধারণ ১৮০ ডিগ্রির মাপে স্থির থাকে না।


সুতরাং খাতার পাতায় যা পরম সত্য, মহাশূন্যের বাঁকানো স্থান-কালে তা কেবল একটি বিশেষ নিয়ম মাত্র। মহাবিশ্বের আসল জ্যামিতি নির্ধারিত হয় স্থান-কালের বক্রতা এবং আলোর জিওডেসিক পথ দিয়ে।


*** এই বিষয়ে অধিকতর জানতে কমেন্টে শেয়ারকৃত তথ্যসূত্র পড়ুন।  


#DiscoverwithMainul #spacetime #spacetimecontinuum #geometry #euclid #trigonometry #মহাবিশ্ব #মহাকাশ #জ্যামিতি

ইন্টারনেটের সূচনা হয়েছিল নীরবেই। ১৯৯১ সালের ২৩ আগস্ট বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটিই ইন্টারনেট দিবস হিসেবে পালিত হয়

 আধুনিক বিশ্ব আজ যে ডিজিটাল নেটওয়ার্কে বন্দী, সেই ইন্টারনেটের সূচনা হয়েছিল নীরবেই। ১৯৯১ সালের ২৩ আগস্ট বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটিই ইন্টারনেট দিবস হিসেবে পালিত হয়। ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স–লি সুইজারল্যান্ডের সার্ন থেকে নিজের প্রকল্পটি সর্বসাধারণের জন্য খুলে দেন। ইন্টারনেট আগে থেকেই বিভিন্ন কম্পিউটার যুক্ত করার কাজ করত। বার্নার্স–লির ওয়েব উদ্ভাবনের ফলে তৈরি হয় ওয়েবসাইট। এর মাধ্যমে তথ্যের আদান–প্রদান সহজ হয়। ১৯৮৯ সালের ১২ মার্চ তিনি প্রথম এই ওয়েবের প্রস্তাব দেন। প্রথম ওয়েবসাইটের লিংক এখনো চালু আছে। এই ওয়েবসাইট (http://info.cern.ch/) থেকে ঘুরে আসতে পারেন। ১৯৯৩ সালে সার্ন ওয়েব ব্যবহার সবার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত করে।


ওয়েব ব্রাউজারের ইতিহাস শুরু হয় টিম বার্নার্স–লির হাত ধরে। তাঁর তৈরি প্রথম ব্রাউজারের নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি পরবর্তী সময় নেক্সটস্টেপ অপারেটিং সিস্টেমে চালানো হতো। গুগলের বহু আগে ১৯৯০ সালে প্রথম সার্চ ইঞ্জিন আর্চি চালু করেন অ্যালান এমটেজ। এটি তিনি মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করেন। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে চালানো সিক্সডিগ্রিস ডটকমকে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ধরা হয়। এই সাইটে বাস্তব নামের প্রোফাইল ফ্রেন্ডলিস্ট তৈরি করা যেত। পরবর্তী সময় ফ্রেন্ডস্টার, মাইস্পেস ও ফেসবুকের রাস্তা খুলে দেয় এই মাধ্যম।


ইউরোপের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিফোনিকা ইন্টারনেটের বিস্তারে কাজ করে। সংস্থাটি বিভিন্ন সময়ে আধুনিক প্রযুক্তি নিয়ে আসে। ১৯৯৫ সালে ইনফোভিয়া সেবার মাধ্যমে মানুষ ডায়াল–আপ সংযোগ পেত। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালের অক্টোবরে ইউরোপে প্রথম এডিএসএল চালু করে। এর মাধ্যমে ইন্টারনেটের গতি দ্রুত হয়। আগে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে ইন্টারনেট ব্যবহার করা লাগত। নতুন প্রযুক্তির ফলে স্থায়ী ব্রাউজিংয়ের সুবিধা চালু হয়। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের উত্থান ঘটে ২০০৮ সালের দিকে। ২০২৪ সালে আন্তর্জাতিক বাজারে গুগলের শেয়ার দাঁড়িয়েছে প্রায় ৯১ দশমিক ৬২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিং–এর শেয়ার মাত্র ৩ দশমিক ৩৭ শতাংশ।

#Bangladeshbetar #বাংলাদেশবেতার

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে”।,,,,,,,প্রানের আবদুর রশিদ স্যারের ফেইসবুক থেকে নেওয়া

 কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর ...