এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৬-০৭-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৬-০৭-২০২৫


আজকের শিরোনাম

........................................

* দেশে আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস ও রাষ্ট্রীয় শোক --- জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। 

 

* ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে ---জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। 

*

 জাতীয় সংস্কারক হিসেবে স্বীকৃতি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস  --- প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতি।

 

* আগামী মাস থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি, ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে নিম্ন আয়ের ৫৫ লাখ পরিবার --- বললেন খাদ্য উপদেষ্টা। 

 

* ব্যাপক অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে স্বাক্ষরিত ব্যক্তি মালিকানায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

গাজায় চলমান ইসরাইলী হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত। 

 

* এবং কলম্বোয় আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

জনপ্রিয় শিক্ষক হ‌ওয়ার কিছু দুর্দান্ত টিপস্..... পড়ুন ভালো লাগবে, আশাকরি জ্ঞান বাড়বে......!

 ✊ জনপ্রিয় শিক্ষক হ‌ওয়ার কিছু দুর্দান্ত টিপস্..... পড়ুন ভালো লাগবে, আশাকরি জ্ঞান বাড়বে......!


১/প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। 'এই কাইল্যা, এদিকে আয়', এরকম বলা যাবে না৷ 


২/ পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন। 


৩/ প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।

“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন। 


৪/ ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়। চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। 


৫/ প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷ প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে। 


৬/ মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷ ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন। শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন। 


৭/ নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷ সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।

শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে। 


৮/ বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিন। 


৯/ নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন। 


১০/ নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন। 


১১/ শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন। 


১২/ কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷ 


১৩/ আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি। 


১৪/ পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷ 


এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন। (সংগ্ৰহকৃত)।

একদিন একটি EEE গ্র‍্যাজুয়েট পাখি ও অজপাড়াগাঁ থেকে আগত একটি সাপ একই পাওয়ার লাইনে বসে খেলা করছিল। করতেই পারে এক্ষেত্রে কোন বৈষম্য নাই!

 একদিন একটি EEE গ্র‍্যাজুয়েট পাখি ও অজপাড়াগাঁ থেকে আগত একটি সাপ একই পাওয়ার লাইনে বসে খেলা করছিল। করতেই পারে এক্ষেত্রে কোন বৈষম্য নাই!


কিন্তু সাপটির হঠাৎ লোভ জেকে বসল। সাপটি পাখিটিকে গ্রাস করতে চাইল। সাপটি যখন একটি লাইভ লাইন স্পর্শ করা অবস্থায় পাখিটিকে গ্রাস করতে চাইল তখন তার কিছুই হলনা। কিন্তু যখন দুই তার স্পর্শ করে পাখিটিকে গ্রাস করতে চাইল তখন সে পুড়ে গ্রিল।


কিন্তু এর নেপথ্যে লুকায়িত কারণ কি?


মূলত এই অবস্থানটি খুব ই বিপদজ্জনক। শুধুমাত্র সাপ নয় যেকোনো প্রাণীর জন্যই এটি প্রযোজ্য। কারণ লাইভ লাইন এবং ভূমির মধ্যবর্তী ফেইজ ভোল্টেজ এর তুলনায় দুটো লাইনের মধ্যবর্তী লাইন ভোল্টেজ প্রায় দুইগুণ বেশি। যেহেতু আমরা জানি,


Line Voltage = √3 x Phase Voltage 


অনেকেই মনে করেন দুইটি লাইনে সমান ভোল্টেজ বিদ্যমান। সেই হিসেবে ভোল্টেজ পার্থক্য তো শূণ্য হওয়ার কথা। এটি সম্পূর্ণ ভূল ধারণা। এটি হল এসি প্রবাহ। ডিসি প্রবাহের বেলায় এ কথাটি খাটলেও এসির বেলায় প্রযোজ্য নয়।


এসিতে দুটি লাইভ লাইনের ভোল্টেজ সমান হলেও ফেজ এংগেল ভিন্ন। কিন্তু ডিসি প্রবাহের বেলায় ফেইজ এংগেল এর হিসেব নেই।


তাছাড়াও এক তারে অবস্থানকালে সাপের তুলনায় পরিবাহীর রোধ নগণ্য বলে বিদ্যুৎ সাপের দেহে না গিয়ে পরিবাহীর মধ্যেই যেতে সাচ্ছন্দ্য বোধ করে।


এক্ষেত্রে পাখি সাপটিকে প্রতিহত করার জন্য ইলেকট্রিক্যাল লজিক কাজে লাগিয়েছে। যদিও বা নিজের অগোচরেই সে সাপটিকে পাওয়ার ট্র‍্যাপে ফেলে  দিল।


বই পড়তে তখনই আনন্দ লাগে তখন লেখক তার পাঠককে তার লেখনীর মধ্যে বিমোহিত করতে পারে। আর তখনই বোরিং লাগে যখন লেখকের লেখনী হয় গদবাধা, জটিল।


নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!


এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন।


আমার লিখা ই-বুকগুলোঃ


📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ


📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত


📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা


📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা


📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি


📘Ebook6: ট্রান্সফরমার মহাশয় নিয়ে খুটিনাটি


📘Ebook7: ডিসি সার্কিট নিয়ে মজার বই


📘Ebook8: ইলেকট্রনিক্স এত মধুর কেন?


📘Ebook9: Mr Generator এর খুটিনাটি


📘Ebook10: Telecommunication এর ম্যাজিক


সামান্য শুভেচ্ছামূল্যের বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app +8801741994646

শিশুর ভালো আচরণ গড়ে তুলতে বাবা-মার ১০টি অবশ্য পালনীয় আচরণ 💁‍♀️

 শিশুর ভালো আচরণ গড়ে তুলতে বাবা-মার ১০টি অবশ্য পালনীয় আচরণ 💁‍♀️


✅ ১. নিজে যে আচরণ দেখতে চান, তা নিজের আচরণে দেখান


 শিশু দেখেই শেখে। আপনি ভদ্রভাবে কথা বললে, সেও শিখবে। আর আপনি সবার সাথে খারাপ আচরন করলে, আপনি না চাইলেও সেও তেমন আচরন করবে।


✅ ২. নিয়মিত ভালো কাজের প্রশংসা করুন


 “তুমি আজকে খেলনা গুছিয়ে রেখেছো, আমি গর্বিত!” — এমন কথায় শিশুর আত্মবিশ্বাস বাড়ে। বেশি বেশি প্রশংসা ভালো কাজে উৎসাহিত করে বাচ্চাকে।


✅ ৩. সহানুভূতিশীল হোন, ভয় দেখাবেন না


 “তুমি কেন এটা করেছো?” বলুন, “তুমি কেন এমন করেছো, বলো তো?” – এতে শিশুর মনে ভয় নয়, বিশ্বাস তৈরি হয়।


✅ ৪. নিয়ম তৈরি করুন এবং তার ব্যাখ্যা দিন


“রাতে ৯টার মধ্যে ঘুমাতে হবে, কারণ ঘুম আমাদের শরীরের জন্য দরকারি।” জোড় করে চাপিয়ে দেবেন না। 


✅ ৫. নতুন অভ্যাস শেখানোর সময় ধৈর্য ধরুন


 বারবার ভুল হলেও রেগে না গিয়ে ধীরে ধীরে বোঝান।ধৈর্য্য পজিটিভ প্যারেন্টিং এর প্রধান হাতিয়ার। 


✅ ৬. শিশুর অনুভূতি স্বীকৃতি দিন


 “তুমি কষ্ট পেয়েছো বুঝতে পারছি” — এই একটি বাক্য শিশুকে নিরাপদ বোধ করায়। নাহয় ওদের রাগ আরো বাড়ে।


✅ ৭. শিশুকে ছোট করে কথা বলবেন না


 “তুই কিছুই পারিস না!” — এই ধরনের কথা শিশুর আত্মসম্মান ভেঙে দেয়। সবসময় বাচ্চাকে পজিটিভিটি দিন, ভালো কথা বলুন।


✅ ৮. নিয়মিত সময় দিন ও মনোযোগ দিন


 প্রতিদিন অন্তত ১৫-৩০ মিনিট শুধু তার সঙ্গে খেলা বা গল্পের সময় রাখুন। তখন অন্য কোনোদিকে মনোযোগ দিবেন না।


✅ ৯. স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন এবং বিকল্প দিন


খেলনা, বই, আর্টস/ক্রাফটস — এগুলো শিশুর আচরণ গঠনে বেশি সহায়ক।


✅ ১০. ভালো আচরণ করলে ছোট পুরস্কার বা হাগ দিন,চুমু খন


 একটুখানি পছন্দোর খাবার, স্টিকার বা একটা জড়িয়ে ধরা বা চুমু খাওয়া — শিশুকে উৎসাহিত করে ভালো আচরণে।


বিদ্র:


ভালো আচরণ শেখানোর মূল চাবিকাঠি হচ্ছে – ভালোবাসা, ধৈর্য এবং ধারাবাহিকতা । বাবা - মা হলো শিশুর প্রথম ও প্রধান মডেল, তাই চলুন নিজেরা বদলে যাই, একটা সুন্দর জেনারেশন আসুক, যারা হবে মানবিক,  মেধাবী ও সৃষ্টিশীল। 

ধন্যবাদ 🙏

ShebikAmit

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

MS Excel-এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ) শিখে রাখুন, সময় বাঁচবে! কাজে লাগবে ১০০%!

 🎯 MS Excel-এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ) শিখে রাখুন, সময় বাঁচবে! কাজে লাগবে ১০০%!


১️⃣ Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত চলে যাবে।

২️⃣ Ctrl + Shift + Arrow Key → তথ্যসহ একাধিক সেল একসাথে সিলেক্ট হবে।

৩️⃣ Ctrl + Page Up/Page Down → এক ওয়ার্কশিট থেকে অন্য ওয়ার্কশিটে দ্রুত যাওয়া যাবে।

৪️⃣ Ctrl + ` (Grave Accent) → সেলে ফর্মুলা থাকলে তা দৃশ্যমান হবে।

৫️⃣ Ctrl + Shift + “+” → নতুন সেল, রো বা কলাম যুক্ত করবে।



🧹 ডিলিট, হাইড ও আনহাইড:


৬️⃣ Ctrl + “-” → নির্বাচিত সেল/রো/কলাম ডিলিট করবে।

৭️⃣ Ctrl + 9 → নির্বাচিত রো হাইড করে ফেলবে।

৮️⃣ Ctrl + 0 → নির্বাচিত কলাম হাইড করে ফেলবে।

৯️⃣ Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড হবে।

🔟 Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড হবে।



➕ গাণিতিক ও ডেটা ইনপুট:


1️⃣1️⃣ Alt + = → AutoSum দিয়ে সংখ্যার যোগফল বের করবে।

1️⃣2️⃣ F2 → সেল এডিট করার জন্য সরাসরি কার্সর যাবে।

1️⃣3️⃣ Shift + Space → পুরো রো সিলেক্ট হবে।

1️⃣4️⃣ Ctrl + Space → পুরো কলাম সিলেক্ট হবে।

1️⃣5️⃣ Ctrl + Shift + L → ফিল্টার চালু/বন্ধ করবে।



📅 তারিখ, সময় ও ফরম্যাটিং:


1️⃣6️⃣ Ctrl + ; → বর্তমান তারিখ সেলে যোগ করবে।

1️⃣7️⃣ Ctrl + Shift + : → বর্তমান সময় সেলে ইনসার্ট করবে।

1️⃣8️⃣ Ctrl + 1 → Format Cells ডায়ালগ খুলবে।

1️⃣9️⃣ Ctrl + K → হাইপারলিংক যুক্ত করার অপশন আসবে।

2️⃣0️⃣ Ctrl + Shift + “ → উপরের সেলের মান নিচের সেলে কপি হবে।



🔄 ডেটা রিপ্লিকেশন ও এন্ট্রি:


2️⃣1️⃣ Ctrl + D → উপরের সেলের ডেটা নিচে কপি করবে।

2️⃣2️⃣ Ctrl + R → বাম পাশের ডেটা ডানে কপি করবে।

2️⃣3️⃣ Alt + Enter → একই সেলে নতুন লাইন তৈরি হবে।

2️⃣4️⃣ F4 → ফর্মুলায় সেল রেফারেন্স ($) লক/আনলক করবে।

2️⃣5️⃣ Shift + F11 → নতুন একটি ওয়ার্কশিট তৈরি করবে।



🪟 উইন্ডো ও ওয়ার্কবুক নিয়ন্ত্রণ:


2️⃣6️⃣ Ctrl + Tab → এক্সেলের এক উইন্ডো থেকে আরেকটিতে যাবে।

2️⃣7️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের উইন্ডোতে ফিরে যাবে।

2️⃣8️⃣ Ctrl + Shift + $ → Currency ফরম্যাটে রূপান্তর।

2️⃣9️⃣ Ctrl + Shift + % → Percent ফরম্যাট প্রয়োগ করবে।

3️⃣0️⃣ Ctrl + Shift + # → Date ফরম্যাট প্রয়োগ করবে।



📊 ডেটা ফরম্যাট ও প্রেজেন্টেশন:


3️⃣1️⃣ Ctrl + Shift + @ → Time ফরম্যাট প্রয়োগ।

3️⃣2️⃣ Ctrl + Shift + ^ → Scientific ফরম্যাট প্রয়োগ।

3️⃣3️⃣ Ctrl + Shift + ! → সাধারণ সংখ্যা ফরম্যাট প্রয়োগ।

3️⃣4️⃣ Ctrl + Alt + V → Paste Special এর জন্য ডায়ালগ খুলবে।

3️⃣5️⃣ Ctrl + Shift + U → ফর্মুলা বার বড়/ছোট করবে।



⚙️ এক্সেল টুলস ও অপশন:


3️⃣6️⃣ Ctrl + Q → Quick Analysis টুল চালু হবে।

3️⃣7️⃣ Alt + H + O + I → কলামের প্রস্থ অটো ফিট হবে।

3️⃣8️⃣ Alt + H + O + A → রো উচ্চতা অটো ফিট হবে।

3️⃣9️⃣ Alt + H + M + C → সেল Merge এবং Center হবে।

4️⃣0️⃣ Alt + H + B → বর্ডার যুক্ত করবে।



🎨 ফর্মুলা, ফন্ট ও চার্ট:


4️⃣1️⃣ Alt + H + F + C → ফন্ট কালার পরিবর্তন করবে।

4️⃣2️⃣ Alt + A + T → টেক্সট টু কলাম অপশন চালু।

4️⃣3️⃣ Alt + N + V → Pivot Table যুক্ত হবে।

4️⃣4️⃣ Alt + N + C → Column Chart যুক্ত করবে।

4️⃣5️⃣ Alt + M + R → রিসেন্ট ব্যবহৃত ফাংশন দেখাবে।



🔍 উন্নত কার্যক্রম ও হিসাব:


4️⃣6️⃣ Alt + M + F → Insert Function ডায়ালগ খুলবে।

4️⃣7️⃣ Ctrl + Shift + ↑/↓ → একসাথে অনেক রো সিলেক্ট হবে।

4️⃣8️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের ওয়ার্কবুক ট্যাবে যাবে।

4️⃣9️⃣ Ctrl + Alt + F9 → সব ফর্মুলা নতুন করে হিসাব করবে।

5️⃣0️⃣ Esc → যেকোনো চলমান কাজ বা কমান্ড বন্ধ করবে।



🛎️ এ ধরনের আরোও কি-বোর্ড শটকার্ট পেতে Tech Home ফলো করে রাখুন!💯


--------


SSC-2025 শিক্ষার্থীদের পলিটেকনিক ভর্তি সম্পর্কে জানার ইচ্ছা ও সফল ভাবে ভর্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তথ্য: 

 SSC-2025 শিক্ষার্থীদের পলিটেকনিক ভর্তি সম্পর্কে জানার ইচ্ছা ও সফল ভাবে ভর্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তথ্য: 


  

★★★পলিটেকনিক ভর্তি নিয়মাবলি- ২০২৫:★★★


★★সরকারি পলিটেকনিকে ভর্তির আবেদনের জন্য এসএসসি ২০২৩,২০২৪,২০২৫ সালে পাশকৃত শিক্ষার্থীরা মিনিমাম GPA: 3.50 & mathematics এ GPA: 3.00 থাকতে হবে। আবেদনের পর বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি নিশ্চিত করতে পারবে। 


★★★ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ

বাংলাঃ ১০

ইংরেজীঃ ১০

গণিতঃ ২০

বিজ্ঞান (পদার্থ ও রসায়ন)ঃ২০

বুদ্ধিমত্তা পরীক্ষাঃ ১০

মোট ৭০ মার্ক ১ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

১০০ মার্ক এর বাকী ৩০ মার্ক (এএসসি GPA*৬=?) এসএসসি GPA এর মাধ্যমে বিবেচনা করা হবে। 


★ভর্তি আবেদন শুরু- আগস্ট থেকে। 

★আবেদন পদ্ধতি- BTEB ভর্তি কর্নার থেকে।

★আবেদন নিয়মাবলি- ১ম ও ২শিফটে পৃথকভাবে বা একসাথে আবেদন করা যাবে চয়েজ অপশন থাকবে ২০টি। সেই সাথে আবেদনে পরীক্ষা সেন্টার উল্লেখ্য থাকবে।


★★বেসরকারি পলিটেকনিকে ভর্তির জন্য এসএসসি ২০২১,২০২২,২০২৩,২০২৪,২০২৫ সালে পাশকৃত শিক্ষার্থীরা মিনিমাম GPA: 2.00 হলেই সরাসরি ভর্তি হতে পারবে। অর্থাৎ, ভর্তি পরীক্ষা দিতে হবে না। (বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের ল্যাব ভিজিট করে পূর্ব সফলতা দেখে সিদ্ধান্ত নিতে হবে)


★★★টেকনোলজি সম্পর্কে ধারনা: 

★ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ৩৩ টি টেকনোলজি

★ডিপ্লোমা-ইন-টেক্সটাইন ইঞ্জিনিয়ারিং ৮ টি টেকনোলজি

বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্বপ্নধারী অনুজ ভাই-বোনদের প্রতি অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল💖

শুভেচ্ছান্তে

আপনি রবিউল ইসলাম নয়ন   ডা:সানসিলা জেবরীন প্রিয়াংকা ফেইসবুক থেকে নেওয়া

 ২১ বার কারাবরণ,৩০০ অধিক  মামলা, অগণিত বার রিমান্ডের নামে বারবার যার হাত পায়ের নখ উপড়ে ফেলা হয়, ১৫ সালের ৮ই অক্টোবর যাকে ঐ মগবাজারে পুলিশ এনকাউন্টার দেওয়ার উদ্দেশ্যয় পায়ে গু**লি করছিলো।


২০১৬ সালে যাকে আবার মার্ডার করার উদ্দেশ্যয় ঐ হাসিনার পেটোয়া বাহিনি গু*লি করে মৃত ভেবে লাশ ফেলে যায়,২০২৩ সালের ২৮ অক্টোবরে মহানায়ক নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নারকীয় হামলার পর হাসিনার পেটোয়া বাহিনি যাকে হণ্য হয়ে খুঁজে ছিলো। তখন যার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ডের শীর্ষ নেতাদের আটক করে রিমান্ডের নাস্তানাবুদ করা হয়েছিলো।


২০২৪ সালের ১৬ই জুলাই জুলাই আন্দোলনের সে-ই উত্তাল সময়ে যিনি মৌচাক এলাকা তে গু**লিবিদ্ধ হয়েছিলেন পরবর্তীতে এই একই ব্যাক্তির নেতৃত্বে ২০২৪ সালের ৪/৫ আগস্ট জুলাই আন্দোলনের সবচেয়ে বড় হটস্পট শাহবাগ দখলে নিয়েছিলেন।


ওয়ান ইলেভেন টু ২০২৫ যার রাজনীতির বয়স কিন্তু তার ত্যাগের ইতিহাস দিয়ে আমি কয়েকটা বই লিখে ফেলতে পারবো।


যাকে বিএনপির রাজনীতি থেকে মাইনাস করার জন্য ঐ মিডিয়ার রাঘববোয়াল এবং ঐ রাজাকার আর বাপে খেদানো মায়ে তাড়ানো সমন্বয়করা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 


ঢাকার উত্তাল রাজপথে যিনি বিএনপির জন্য অতিযোগ্য হয়ে উঠেছেন,ঢাকার উত্তাল রাজপথে যিনি বিএনপির জন্য ইমফেক্টফুল কিছু দিতে সক্ষম হচ্ছেন এবং বিএনপিও যখন তাদের পুরোনো শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই বিএনপির রণাঙ্গনের এই বীরসেনানীকে টার্গেট করে অপপ্রচার এবং নেগেটিভ লেভেলিং দিয়ে তার পলিটিক্যাল ইমেজ ধ্বংস করা হচ্ছে। 


বিএনপিও সে-ই ষড়যন্ত্রে পড়ে দিশেহারা।আমি বলছি উত্তাল রাজপথের তপ্ত রোদে যার গগনবিদারী শ্লোগানে ঢাকার আকাশ বাতাস কেঁপে উঠে,যিনি জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য মৃত্যুর মুখে গিয়ে বারবার ফিরে এসেছেন সে-ই রবিউল ইসলাম নয়ন ভাইয়ের কথা।যদি ঢাকা মহানগরীর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে রয়েছেন। 


রবিউল ইসলাম নয়ন ভাই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেন নাই। সাবেক ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা  মোহাম্মদপুর থানা ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক থেকে নয়ন ভাই বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতির অন্যতম বিজ্ঞাপন। 


এই নয়ন ভাই সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে ঐ হাসিনার পেটোয়া বাহিনির বিরুদ্ধে লড়াই করেছেন।বহুবার পালিয়ে বেড়িয়েছেন,না খেয়ে বহুদিন থেকেছেন তারপরও আপোষ করেন নাই;বাংলাদেশী জাতীয়তাবাদের শ্লোগান দিয়ে গেছেন;সেই রবিউল ইসলাম নয়ন ভাইকে এই নব্য রাজাকারের পোলারা এসেছে মাইনাস করতে শেইম!!


রবিউল ইসলাম নয়ন ভাই লুঙ্গির তলে থেকে রাজনীতি করে নাই,নয়ন ভাই ঐ জয় বাংলা শ্লোগান দিয়ে রাজনীতি করে নাই;নয়ন ভাই বিএনপির পরিচয়ে রাজনীতি করেছেন,শহীদ জিয়ার শ্লোগান দিয়েই রাজনীতি করেছেন,আর সে-ই নয়ন ভাইকে দুই দিনের বৈরাগীরা মাইনাস করতে আসছে,শেইম!!


যে নয়ন ভাইকে হাসিনার পেটোয়া বাহিনির সীমাহীন নির্যাতনে পালিয়ে থাকতো তখন বহুদিন না খেয়ে পার করতেন তারপরও কোনো হোটেলে খেতে যেতেন না ধরা পড়ার ভয়ে;সেই নয়ন ভাইকে এই মিডিয়ার রাঘববোয়ালরা আসছে মাইনাস করতে,শেইম!!


রবিউল ইসলাম নয়ন ভাই ছিলেন আছেন এবং ওনি থাকবেন বাংলাদেশী জাতীয়তাবাদের সাথে। রবিউল ইসলাম নয়ন এই ঢাকার উত্তাল রাজপথের তপ্ত শ্লোগানে মিশে থাকবে আজীবন। 


জনগণের হৃদয়ে যার জায়গা, তিনিই প্রকৃত নেতা! আমাদের প্রিয় নেতা, আপনি শুধু একজন ব্যক্তি নন, বরং একটি বিপ্লব, একটি বিশ্বাস।আপনি ঐ দক্ষিণাঞ্চলের মাগুরার মুক্তিকামী জনতার আগামীর কন্ঠস্বর।আপনি আগামীর ঢাকা মহানগরীর বিএনপির সবচেয়ে বড় এসেস্ট।


আপনি রবিউল ইসলাম নয়ন  ❤️

ঝড় বৃষ্টি আঁধার রাতে সকল অন্তিমকালে

আমরা আছি আপনার সাথে...


#gbc_army 

GBC ARMY

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আপনার ফোনের ব্যাটারি আগের মতো নেই?

 আপনার ফোনের ব্যাটারি আগের মতো নেই?

😰 ১০০% চার্জ দিয়ে বের হও, দুপুরেই ২০% হয়ে যায়?

⚠️ Android হোক বা iPhone — একটা ভুল চার্জিং অভ্যাস আপনার ব্যাটারি মেরে ফেলছে।


🍎 iPhone ব্যাটারি হেলথ টিপস (iOS):

1️⃣ Settings → Battery → Battery Health & Charging

2️⃣ Turn ON Optimized Battery Charging

3️⃣ Avoid 100% চার্জ রাখা সারাক্ষণ

4️⃣ Fast charger use করবেন কিন্তু third-party cheap cable নয়

5️⃣ Extreme heat বা ঠাণ্ডা এ ফোন চার্জ দেওয়া এড়িয়ে চলুন


✅ Samsung:

👉 Settings → Battery and Device Care → Battery → More battery settings

👉Turn ON Protect battery → এটা চার্জকে 85%-এ সীমাবদ্ধ রাখে।


✅ Xiaomi / Redmi / Poco:

Settings → Battery → Battery saver

Turn ON Battery health mode / Charging limit (সব মডেলে নাই)

Avoid overnight charging


✅ Vivo / Realme / Oppo:

Settings → Battery → Super power saving / App management

Use Smart charging / Intelligent charging if available


✅ Infinix / Tecno:

👉 Settings → Battery Lab → Enable Battery saver 

Avoid background power drainers manually


📳 সকল ফোনে প্রযোজ্য হ্যাবিট টিপস:


✅ ফোন কখনো 0% এ আনবেন না

✅ চার্জ 20%-80% এর মধ্যে রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়

✅ ঘুমানোর সময় ফোন চার্জে লাগিয়ে ঘুমানো → NO ❌

✅ বেশি গরম হয়ে গেলে চার্জিং বন্ধ করুন

✅ Power bank use করলে branded আর slow charging mode রাখুন।

সংসারের ভাঙনের শুরু যেভাবে হয়..

 সংসারের ভাঙনের শুরু যেভাবে হয়..


আপনি যখন আপনার স্ত্রীর সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেন, সেটা যদি হয় অন্য কোনো নারীর সঙ্গে—তখনই আপনি নিজের সংসারের একটা দরজা খুলে ফেলেন। হয়তো আপনি সেটা খুব সাধারণ একটা কথোপকথন বলে ভাবছেন, কিন্তু বাস্তবে আপনি জানিয়ে দিচ্ছেন যে, আপনার দাম্পত্য জীবনে একটা শূন্যতা আছে।


সেই নারী যাকে আপনি এই কথাগুলো বলছেন, সে কিন্তু চুপ করে বসে থাকে না। সে বুঝে ফেলে, আপনার জীবনে একটা ফাঁকা জায়গা আছে—যেটা সে পূরণ করতে পারে। আপনি যদি বলেন, “আমার স্ত্রী আমাকে আগের মতো সময় দেয় না”, সে তখন চেষ্টা করে আপনাকে প্রতিদিন একটু বেশি সময় দিতে। যদি বলেন, “আমার স্ত্রী শুধু অভিযোগ করে”, সে তখন আপনাকে প্রশংসা দিয়ে ভরিয়ে দেয়। আপনি যদি বলেন, “আমার ঘরে শান্তি নেই”, সে হয়ে ওঠে আপনার নতুন শান্তির আশ্রয়।


আপনি হয়তো ভাবেন, “আমি তো শুধু মন খারাপের সময় একটু সাপোর্ট খুঁজছিলাম।” কিন্তু আপনি বুঝতেও পারবেন না, কখন এই কথাবার্তা এক ধরনের মানসিক সম্পর্ক হয়ে উঠেছে। আর সেই সম্পর্ক অনেক সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন।


পরকীয়া কোনো দিন হুট করে শুরু হয় না। এটা শুরু হয় একটু কথা, একটু অভিযোগ, আর একটু সহানুভূতি দিয়ে। কিন্তু একবার আপনি সেই পথে পা রাখলে, তা থামানো কঠিন হয়ে পড়ে। আপনি যাকে হালকা করে দেখছেন, সে হয়তো আপনাকে তার জীবনের মূল অবলম্বন ভাবতে শুরু করেছে। তখন সেই সম্পর্কের দায় আর শুধু আপনার একার থাকে না—দুই জনের আবেগই জড়িয়ে পড়ে।


সত্যি বলতে কী, বেশিরভাগ মানুষ ইচ্ছে করে নিজের সংসার ভাঙে না। তারা শুধু একটুখানি দরজা খুলে দেয়। কিন্তু বুঝতে পারে না, সেই ছোট ফাঁক দিয়েই অশান্তি, অনৈতিকতা আর অনিশ্চয়তা ঢুকে পড়ে।


তাই আপনার যদি দাম্পত্য জীবনে সমস্যা থাকে, সেটা নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গেই কথা বলুন। প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন। কিন্তু সহকর্মী, পুরোনো বন্ধু বা নতুন পরিচিত কারো কাছে গিয়ে মন খোলার চেষ্টা করবেন না। কারণ সেখান থেকেই আপনার ঘরের ভিত দুর্বল হতে শুরু করে।


সব সম্পর্কেই ঝড় আসে। কিন্তু সেই ঝড় ঠেকাতে হলে দরজা বন্ধ রাখতে হয়। না হলে, বাইরের হাওয়ায় এক সময় পুরো ঘরটাই ভেঙে যায়।


আপনার স্ত্রী আপনার ঘরের মানুষ। তার সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করুন। বাইরে থেকে প্রশান্তি খুঁজতে গিয়ে যেন আপনার ভেতরের শান্তিটাই না হারিয়ে যায়।


✍️ আমার ডাক্তার-My doctor

বাংলা যুক্তাক্ষর শেখার একটি খুব ভাল উপায় এটি। বিশেষ করে বিজয় কীবোর্ড দিয়ে যারা বাংলা লিখতে চান তাদের জন্য খুবই প্রয়োজনীয় তালিকা এটি।

 বাংলা যুক্তাক্ষর শেখার একটি খুব ভাল উপায় এটি। বিশেষ করে বিজয় কীবোর্ড দিয়ে যারা বাংলা লিখতে চান তাদের জন্য খুবই প্রয়োজনীয় তালিকা এটি। সব চেয়ে সুবিধা হলো এতে শব্দের দৃষ্টান্তও দেয়া আছে। মনে রাখতে হবে, বিজয় কীবোর্ডে এই পদ্ধতিতেই বাংলা টাইপ করতে হয়। তবে বিজয় কীবোর্ডে র ফলা, য ফলা ও রেফ স্বতন্ত্র দেয়া থাকে বলে এগুলো সরাসরি টাইপ করা যায়। তবে কখনও ইউনিকোড পদ্ধতিতে রেফ নিয়ে সমস্যা হয়। তখন র+জি+র টাইপ করতে হয়। বিজয় কীবোর্ডে ইংরেজি জি বোতামটি যেখানে হসন্ত আছে সেটি দিয়ে যুক্তাক্ষর ও স্বরবর্ণ তৈরি হয়।

১. ক্ষ = ক+ষ

২. ষ্ণ = ষ+ণ

৩. জ্ঞ = জ+ঞ

৪. ঞ্জ = ঞ+জ

৫. হ্ম = হ+ম

৬. ঞ্চ = ঞ+চ

৭. ঙ্গ = ঙ+গ

৮. ঙ্ক = ঙ+ক

৯. ট্ট = ট + ট

১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম

১১. হ্ন = হ + ন

১২. হ্ণ = হ + ণ

১৩. ব্ধ = ব + ধ

১৪. ক্র = ক + ্র (র-ফলা)

১৫. গ্ধ = গ + ধ

১৬. ত্র = ত + ্র (র-ফলা)

১৭. ক্ত = ক + ত

১৮. ক্স = ক + স

১৯. ত্থ = ত + থ (উদাহরণ: উত্থান,

উত্থাপন)

২০. ত্ত = ত + ত (উদাহরণ: উত্তম, উত্তর,

সত্তর)

২১. ত্ম = ত + ম (উদাহরণ: মাহাত্ম্য)

নিচের যুক্তবর্ণের

তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে।

এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর

বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।

ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা

ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়

ক্ত = ক + ত; যেমন- রক্ত

ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র, অক্ত্র

ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ

ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী

ক্য = ক + য; যেমন- বাক্য

ক্র = ক + র; যেমন- চক্র

ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি

ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ

ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ

ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু

ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী

ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য

ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য

ক্স = ক + স; যেমন- বাক্স

খ্য = খ + য; যেমন- সখ্য

খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান

গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ

গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ

গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য

গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী

গ্ন = গ + ন; যেমন- ভগ্ন

গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,

অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়

গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী

গ্ম = গ + ম; যেমন- যুগ্ম

গ্য = গ + য; যেমন- ভাগ্য

গ্র = গ + র; যেমন- গ্রাম

গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট

গ্ল = গ + ল; যেমন- গ্লানি

ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন

ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য

ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ

ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক

ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি

ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য

ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা

ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ

ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ

ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,

ব্যঙ্গ্যোক্তি

ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ

ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য

ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি

ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়

চ্চ = চ + চ; যেমন- বাচ্চা

চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা

চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস

চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়

চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা

চ্ব = চ + ব; যেমন- চ্বী

চ্য = চ + য; যেমন- প্রাচ্য

জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক

জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল

জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা

জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান

জ্ব = জ + ব; যেমন- জ্বর

জ্য = জ + য; যেমন- রাজ্য

জ্র = জ + র; যেমন- বজ্র

ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল

ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা

ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ

ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা

ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম

ট্ব = ট + ব; যেমন- খট্বা

ট্ম = ট + ম; যেমন- কুট্মল

ট্য = ট + য; যেমন- নাট্য

ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ড্ড = ড + ড; যেমন- আড্ডা

ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান

ড্য = ড + য; যেমন- জাড্য

ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম

(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ

ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য

ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:

অত্যন্ত বিরল)

ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা

ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ

ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য

ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল

ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য

ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র

ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ

ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ

ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর

ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়

ণ্য = ণ + য; যেমন- পূণ্য

ৎক = ত + ক; যেমন- উৎকট

ত্ত = ত + ত; যেমন- উত্তর

ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব

ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত

ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ

ত্ন = ত + ন; যেমন- যত্ন

ত্ব = ত + ব; যেমন- রাজত্ব

ত্ম = ত + ম; যেমন- আত্মা

ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য

ত্য = ত + য; যেমন- সত্য

ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ

ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য

ৎল = ত + ল; যেমন- কাৎলা

ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব

থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী

থ্য = থ + য; যেমন- পথ্য

থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

দ্গ = দ + গ; যেমন- উদ্গম

দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন

দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য

দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা

দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ

দ্ব = দ + ব; যেমন- বিদ্বান

দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত

দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত

দ্ম = দ + ম; যেমন- ছদ্ম

দ্য = দ + য; যেমন- বাদ্য

দ্র = দ + র; যেমন- রুদ্র

দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য

ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু

ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি

ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান

ধ্য = ধ + য; যেমন- আরাধ্য

ধ্র = ধ + র; যেমন- ধ্রুব

ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য:

এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন

ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড

ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড

ন্ত = ন + ত; যেমন- জীবন্ত

ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা

ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য

ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র

ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য

ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ

ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স

(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ন্দ = ন + দ; যেমন- ছন্দ

ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য

ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব

ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র

ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ

ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য

ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র

ন্ন = ন + ন; যেমন- নবান্ন

ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি

ন্ম = ন + ম; যেমন- চিন্ময়

ন্য = ন + য; যেমন- ধন্য

প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা,

ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত

ইংরেজি/বিদেশী কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

প্ত = প + ত; যেমন- সুপ্ত

প্ন = প + ন; যেমন- স্বপ্ন

প্প = প + প; যেমন- ধাপ্পা

প্য = প + য; যেমন- প্রাপ্য

প্র = প + র; যেমন- ক্ষিপ্র

প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস

(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

প্ল = প + ল; যেমন-আপ্লুত

প্স = প + স; যেমন- লিপ্সা

ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ,

আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ

ব্দ = ব + দ; যেমন- জব্দ

ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ

ব্ব = ব + ব; যেমন- ডাব্বা

ব্য = ব + য; যেমন- দাতব্য

ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ

ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ

ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা

ভ্য = ভ + য; যেমন- সভ্য

ভ্র = ভ + র; যেমন- শুভ্র

ম্ন = ম + ন; যেমন- নিম্ন

ম্প = ম + প; যেমন- কম্প

ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি

ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ

ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব

ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন (মন্তব্য:

এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ

ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম

ম্ম = ম + ম; যেমন- সম্মান

ম্য = ম + য; যেমন- গ্রাম্য

ম্র = ম + র; যেমন- নম্র

ম্ল = ম + ল; যেমন- অম্ল

য্য = য + য; যেমন- ন্যায্য

র্ক = র + ক; যেমন - তর্ক

র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক

দিয়ে যার সমাধান হয় না)

র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)

র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য

র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)

র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য

র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য

(বিবর্ণতা)

র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য

র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য

র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক

র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য

র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য

র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য

র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য

র্খ = র + খ; যেমন- মূর্খ

র্গ = র + গ; যেমন- দুর্গ

র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ

র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ

র্চ = র + চ; যেমন- অর্চনা

র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা

র্জ = র + জ; যেমন- অর্জন

র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর

র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট, কম্ফর্টার,

শার্ট, কার্টিজ, আর্টিস্ট,

পোর্টম্যানটো, সার্টিফিকেট,

কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার,

কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত

ইংরেজি/বিদেশী কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

র্ণ = র + ণ; যেমন- বর্ণ

র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত

র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী

র্থ = র + থ; যেমন- অর্থ

র্দ = র + দ; যেমন- নির্দয়

র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা

র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র

র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ

র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব

র্ন = র + ন; যেমন- দুর্নাম

র্প = র + প; যেমন- দর্প

র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত

ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

র্ভ = র + ভ; যেমন- গর্ভ

র্ম = র + ম; যেমন- ধর্ম

র্য = র + য; যেমন- আর্য

র্ল = র + ল; যেমন- দুর্লভ

র্শ = র + শ; যেমন- স্পর্শ

র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব

র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ

র্স = র + স; যেমন- জার্সি, নার্স,

পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত

ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য

র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ

দৃঢ়তা)

ল্ক = ল + ক; যেমন- শুল্ক

ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য

ল্গ = ল + গ; যেমন- বল্গা

ল্ট = ল + ট; যেমন- উল্টো

ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ল্প = ল + প; যেমন- বিকল্প

ল্ফ = ল + ফ; যেমন- গল্ফ (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব

ল্ভ = ল + ভ; যেমন- প্রগল্ভ

ল্ম = ল + ম; যেমন- গুল্ম

ল্য = ল + য; যেমন- তারল্য

ল্ল = ল + ল; যেমন- উল্লাস

শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ

শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ

শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন

শ্ব = শ + ব; যেমন- বিশ্ব

শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম

শ্য = শ + য; যেমন- অবশ্য

শ্র = শ + র; যেমন- মিশ্র

শ্ল = শ + ল; যেমন- অশ্লীল

ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক

ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়

ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট

ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য

ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র

ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ

ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত

ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ

ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ

ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন

ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল

ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা

ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম

ষ্য = ষ + য; যেমন- শিষ্য

স্ক = স + ক; যেমন- মনোস্কামনা

স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্খ = স + খ; যেমন- স্খলন

স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্ত = স + ত; যেমন- ব্যস্ত

স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক

স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ

স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী

স্থ = স + থ; যেমন- দুঃস্থ

স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য

স্ন = স + ন; যেমন- স্নান

স্প = স + প; যেমন- আস্পর্ধা

স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্প্ল = স + প + ল; যেমন- স্প্লিন (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্ফ = স + ফ; যেমন- আস্ফালন

স্ব = স + ব; যেমন- স্বর

স্ম = স + ম; যেমন- স্মরণ

স্য = স + য; যেমন- শস্য

স্র = স + র; যেমন- অজস্র

স্ল = স + ল; যেমন- স্লোগান

হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ

হ্ন = হ + ন; যেমন- চিহ্ন

হ্ব = হ + ব; যেমন- আহ্বান

হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ

হ্য = হ + য; যেমন- বাহ্য

হ্র = হ + র; যেমন- হ্রদ

হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...