এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বেরইল পলিতায় বিএনপির কাউন্সিল: ফলাফল নির্ধারক হবেন তাজেনুর রহমান?

 # বেরইল পলিতায় বিএনপির কাউন্সিল: ফলাফল নির্ধারক হবেন তাজেনুর রহমান?


## আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক কাউন্সিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা


**স্টাফ রিপোর্টার | মাগুরা**


মাগুরার বেরইল পলিতা ইউনিয়নে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বিবার্ষিক কাউন্সিলে রাজনৈতিক সমীকরণের চাবিকাঠি হয়ে উঠতে পারেন বর্ষীয়ান নেতা তাজেনুর রহমান মাস্টার। দলীয় সূত্র জানায়, হত্যা মামলায় বহিস্কৃত থাকলেও তাঁর প্রভাব এই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


আগামী কাউন্সিলে সভাপতি পদে চার জন, সাধারণ সম্পাদক পদে চার জন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯টি ওয়ার্ডের ৪৫৯টি ভোটের জন্য লড়বেন প্রার্থীরা।


### দুই প্রধান প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা


স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি প্যানেলের মধ্যে। একদিকে রয়েছে আকবর মেম্বার, মুরাদ মাস্টার ও মওলার প্যানেল। অন্যদিকে নাসির মুন্সি, সোহেল আরমান ও পারভেজ মোল্লার প্যানেল।


তবে নাসির মুন্সির প্যানেলের বিরুদ্ধে রয়েছে বিতর্ক। দলীয় কর্মীরা অভিযোগ করছেন, বিগত আওয়ামী লীগ আমলে তাঁর ছেলে এবং মেয়েদের সরকারি চাকরি প্রাপ্তি, সরকারি ভাতা গ্রহণ এবং আওয়ামী রাজনীতির সঙ্গে গভীর সম্পৃক্ততার বিষয়। এমনকি সাংগঠনিক সম্পাদক প্রার্থী পারভেজ মোল্লা সম্পর্কে এলাকাবাসী বলছেন, তিনি স্থানীয় আওয়ামী চেয়ারম্যান রাজ মোল্লার ম্যানেজার হিসেবেই পরিচিত। রাজা মোল্যার সাথেই তাকে সারাক্ষন দেখা যায় এবং তার সব প্রজেক্ট দেখাশোনা ও করে সে।


### তাজেনুর রহমানের কৌশলগত অবস্থান


এমন পরিস্থিতিতে তাজেনুর রহমানের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা চলছে। দলীয় সূত্রে জানা যায়, বহিস্কৃত থাকায় তিনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু ৫ নং ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডে তাঁর প্রভাব রয়েছে।


রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তাজেনুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। নাসির-সোহেল-পারভেজ প্যানেল জয়ী হলে তাঁর দলে ফেরার পথ এক রকম বন্ধ হয়ে যাবে। আরও কঠিন হয়ে উঠবে। এমনকি সোহেল আরমান ও রাশেদ মুন্সির ছেলে সুমন মুন্সি তাঁর দলে প্রত্যাবর্তনের পথে প্রধান বাধা বলে মনে করা হচ্ছে।


### রাজনৈতিক ক্যারিয়ার রক্ষার লড়াই


এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাজেনুর রহমান তাঁর রাজনৈতিক ক্যারিয়ার রক্ষার স্বার্থে কোন প্যানেলের পক্ষে কাজ করতে পারেন সেটা দেখার বিষয়। তাঁর এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।


স্থানীয় ভোটাররা বলছেন, তাজেনুর রহমানের সমর্থন যে প্যানেল পাবে, সেই প্যানেলের জেতার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ এলাকার রাজনীতিতে তাঁর একটি শক্তিশালী অবস্থান রয়েছে।


### কাউন্সিলের প্রস্তুতি


বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  জানান, কাউন্সিলের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কাউন্সিল শুধু বেরইল পলিতার জন্য নয়, বরং মাগুরার রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। কোন প্যানেল জিতবে, সেটা নির্ভর করবে তাজেনুর রহমানের কৌশলগত সিদ্ধান্তের উপর।


---

*প্রতিবেদনটি বেরইল পলিতা থেকে পাঠানো হয়েছে।*

অদ্ভূত লক্ষনে হোমিওপ্যাথিঃ

 

অদ্ভূত লক্ষনে হোমিওপ্যাথিঃ

* চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, আড়ে আড়ে তাকিয়ে কথা বলছে, ডাঃ পিয়ার্স বলেছেন -Oblique Vision--- স্টাফিসেগ্রিয়া


* রোগী চিকিৎসকের সামনেই দরদর করে ঘেমে চলেছে ( Profuse sweating) --- ,হিপার সালফ , মার্ক সল, সাইলেসিয়া


* পা দুটি সমানে নাড়িয়ে চলেছে-- নেট্রাম মিউর।


* বাচ্চার নাক দিয়ে লম্বা দড়ির মতন হয়ে সর্দি ঝুলে পড়ছে -- হাইড্রাস্টিস, কেলি বাইক্রম।


* থাইরয়েড বা পেরোটিড গ্লান্ড ফুলে আছে


এবং পাথরের মতো শক্ত -- ব্রোমিয়াম।

* রোগী ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে -- ইগ্নেশিয়া।


* রোগী বোকার মতন প্রতিটি কথায় শুধু হাসছে -- ক্রোকাস স্যাট, ক্যানাবিস ইন্ডিকা।


* রোগী সিমপটমস বলার সাথে সাথে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করছে -- কস্টিকাম , পালসেটিলা।


* রোগী চেম্বারের বসার জায়গাতেই আসা মাত্র অন্য রোগীদের সাথে নাম লেখানো নিয়ে বা অন্য কোন ছোট খাটো ব্যাপার নিয়ে গন্ডগোল বাধাচ্ছে, Quarrelsome -- ক্যামোমিলা, নাক্স ভোম।


রোগীর চিকিৎসকের প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতিও observe করা যায়। যেমন --

* আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয় -- জেলসিমিয়াম , হেলিবোরাস, মার্ক সল, এসিড ফস, ফসফরাস।


* খুব দ্রুত উত্তর দেয় -- হিপার সালফ, লাইকো।


* Answers abruptly -- N V, Sul


* Answers in monosyllabic way ( হ্যাঁ, না, মোটামুটি , এইরকম ভাবে) - এসিড ফস।


* Answers in garrulous way ( বড্ড বেশী কথা বলতে বলতে বা বকবক করতে করতে) -- সিমিসিফিউগা, হায়োসিয়ামাস , ল্যাকেসিস।


* প্রশ্নের প্রতি উত্তর করে না --আর্নিকা, ফসফরাস , সালফার।


* বোকার মতো উত্তর দেয় -- ব্যারাইটা কার্ব , এসিড ফস।


* বুদ্ধিমত্তার সহিত উত্তর দেয় --লাইকো , ফসফরাস।


* দুই তিনবার একই প্রশ্ন করার পর উত্তর দেয় -- কষ্টিকাম , মেডোরিনাম , জিঙ্কাম মেট।


* Answers in stupor way --আর্নিকা, ব্যাপ্টিসিয়া, হেলিবোরাস, হায়োসিয়ামাস, এসিড ফস ইত্যাদি।


এই রকম আরও অনেক মানসিক সিম্পটমস চেম্বারের মধ্যেই attention of observing কথাটা মনে রাখলে কালেকশন করা সম্ভব হয়।
যেমন ----

* নোংরা ড্রেসে , একগাল দাঁড়ি নিয়ে ঢুকেই লম্বা চওড়া ফিলোসফি মার্কা লেকচার আরম্ভ করলো ( Ragged Philosopher)-- সালফার।


* খুব বিষন্ন বা মনমরা, চেহারার মধ্যে হতাশার ছাপ -- ইগ্নেশিয়া, নেট্রাম সালফ, এসিড ফস, সোরিনাম, সিপিয়া।


* সাহসী বা ভয়ডরহীন - চেহারায় বা কথা বলার সময় সাহসীকতা ফুটে উঠবে -- স্টাফিসেগ্রিয়া।


* উদ্বিগ্ন বা দুশ্চিন্তার ছাপ ---একোনাইট, আর্সেনিক, কষ্টিকাম।


* শিশুরা খুব অস্থির প্রকৃতির, একজায়গায় স্থির থাকে না --- কেলি ব্রোম , ফসফরাস, টেরেন্টুলা হিস ।


* শিশুরা যেকোন ধরনের গান বাজনায় নাচতে শুরু করে -- টেরেন্টুলা হিস।


* ধার্মিক দৃষ্টিভঙ্গি দেখাবে, অতিরিক্ত রিলিজিয়াস ম্যানিয়া --হায়োসিয়ামাস , ল্যাকেসিস ,লিলিয়াম ট্রিগ , স্ট্রামোনিয়াম।


* উচ্চাকাঙ্খা এবং অহংকারী ( Haughty) -- লাইকো, প্লাটিনাম।


* খুবই পরিস্কার পরিচ্ছন্ন (fastidious) - আর্সেনিক , কার্সিনোসিন ,নাক্স ভোম।


* অধৈর্য - ক্যামোমিলা , নাক্স ভোম, সালফার।


* আত্মহত্যার কথা বলে -অরাম মেট,নেট্রাম সালফ , সোরিনাম।


* খুবই সিম্প্যাথিটিক, দরদ সহকারে কথা বলে --কার্সিনোসিন, কষ্টিকাম , ফসফরাস।


* Children whining (ঘ্যানঘ্যান করে) - এন্টিম ক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক।


. ২) নাকের কাজ --- রোগী অনেক কথা না বললেও বা বলার আগে চিকিৎসক তার ঘ্রান শক্তির দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করবে।
যেমন --

* রোগীর শরীর থেকে ঘামের বাজে দুর্গন্ধ পাওয়া যেতে পারে -- মার্ক সল , সাইলেসিয়া।


* কোন ঘা বা অালসার থেকে বিশ্রী পচা দুর্গন্ধ বেরুচ্ছে --ব্যাপ্টিসিয়া, মার্ক সল।


* রোগীর সাথে কথা বলার সময় বা জিভ দেখার সময় তার মুখ থেকে পাওয়া যাচ্ছে বাজে পচা গন্ধ -- ব্যাপ্টিসিয়া , অরাম মেট, মার্ক সল , ইত্যাদি।


------ এ সব খেয়াল রাখতে হবে।
৩) কানের কাজ --- রোগী বা তার বাড়ীর লোক কি বলছে তা নিখুঁত ভাবে শুনতে চেষ্টা করতে হবে, শোনা যায় রোগী পরীক্ষা করাকালীন অনেক রকম sounds.
যেমন --

* Abdomen percussion করার সময় bubbling অাওয়াজ পাওয়া যেতে পারে -- B V


* চিকিৎসক তার নিজের চেয়ারে বসেও শুনতে পারে - During each respiration -- রোগীর বুকের মধ্যে হওয়া coarse বা wheezing বা oppressive sound --- Grind, Spon, বা severe rattling sound--- এন্টিম টার্ট, নেট্রাম সালফ ইত্যাদি ।


৪) শেষ পয়েনটে হ্যানিমান সাহেব বলেছেন - Fidelity in tracing the picture of the disease -- মানে যথার্থ বিশ্বস্ততার সাথে রোগীর লক্ষনগুলি রেকর্ড করতে হবে। যেমন---
১) রোগী হয়ত বলতে চাইছে সন্ধ্যার দিকে বাড়ে, একজন চিকিৎসকের মাথায় Lycopodium ঢুকে অাছে বলে সে যেন জোর করে 4 to 8 pm agg না লেখে,
২) ২/১ দিন বৃষ্টিতে ভিজলে রোগ বাড়ে বলে এই সামান্য particular modality কে এক লাফে তাকে General Modality তে টেনে এনে Rainy Season agg, বা Damp Weather agg, লেখা যাবে না। তা লিখতে গেলে ভালো করে পর্যবেক্ষন ভিত্তিক সঠিক রিপোর্ট আগে পেতে হবে। কারন একটি সামান্য Particular কে General করার আগে অন্ততঃ ১০ বার ভাবতে হবে ।

(((পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত,আশাকরি একটু হলেও উপকার হবে)))

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কেন্ট রেপার্টরি অধ্যায়ভিত্তিক প্রধান রুব্রিক্স

 📖 কেন্ট রেপার্টরি অধ্যায়ভিত্তিক প্রধান রুব্রিক্স


1. Mind (মন)


দুঃখ, ভয়, রাগ, খিটখিটে মেজাজ


স্মৃতিশক্তি দুর্বল হওয়া


বিভ্রান্তি, উন্মাদনা, আত্মহত্যার প্রবণতা


2. Vertigo (মাথা ঘোরা)


বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরা


চোখ বন্ধ করলে মাথা ঘোরা


চলাফেরায় মাথা ঘোরা


3. Head (মাথা)


মাথাব্যথা (সকাল, সন্ধ্যা, ঘুম থেকে উঠে ইত্যাদি)


মাথায় চাপ, ভারী ভাব


চুল পড়ে যাওয়া, মাথার ত্বকে ফুসকুড়ি


4-5. Eye & Vision (চোখ ও দৃষ্টি)


চোখ লাল হওয়া, ফুলে যাওয়া


আলো সহ্য না হওয়া


ঝাপসা দেখা, দ্বৈত দেখা


6-7. Ear & Hearing (কান ও শ্রবণশক্তি)


কানে ব্যথা, রস পড়া


কানে বাজা (Tinnitus)


শ্রবণশক্তি কমে যাওয়া


8. Nose (নাক)


সর্দি, নাক বন্ধ


নাকে রক্ত পড়া (Epistaxis)


নাক দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব


9. Face (মুখমণ্ডল)


ফোলা, ফ্যাকাশে বা লাল মুখ


মুখ বেঁকে যাওয়া


ঠোঁট শুকিয়ে যাওয়া, কাঁপা


10-11. Mouth & Teeth (মুখগহ্বর ও দাঁত)


জিহ্বা লাল, সাদা আস্তরণ


মুখে দুর্গন্ধ, আলসার


দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া


12-13. Throat & External throat (গলা ও বাহ্যিক গলা/ঘাড়)


গলা ব্যথা, টনসিল ফোলা


গিলতে কষ্ট হওয়া


ঘাড়ে গুটি (Goitre)


14. Stomach (পাকস্থলী)


ক্ষুধা কম/বেশি, খিদে পেলে মাথা ঘোরা


বমি বমি ভাব, অরুচি


ঢেকুর, অম্লভাব


15. Abdomen (উদর)


পেট ফাঁপা


গ্যাস জমা


পেটের ডান/বাম পাশে ব্যথা


16-17. Rectum & Stool (মলদ্বার ও মল)


কোষ্ঠকাঠিন্য


ডায়রিয়া


পাইলস


18-22. Bladder, Kidneys, Prostate, Urethra, Urine


ঘন ঘন প্রস্রাব


প্রস্রাবে জ্বালা, রক্ত


প্রস্রাব ধরে রাখতে না পারা


23-24. Male & Female sexual organs (পুরুষ ও নারী যৌন অঙ্গ)


যৌন দুর্বলতা, স্বপ্নদোষ


নারীর মাসিক সমস্যা (বেশি/কম রক্ত, অনিয়মিত)


স্রাব (Leucorrhoea)


25-29. Larynx, Respiration, Cough, Expectoration, Chest


স্বর ভাঙা, গলা বসা


শ্বাসকষ্ট (Asthma)


শুকনো/কফযুক্ত কাশি


বুক ব্যথা, বুকে চাপ


30. Back (পিঠ)


ঘাড় ব্যথা, কোমর ব্যথা


মেরুদণ্ডে ব্যথা


31. Extremities (হাত-পা)


জয়েন্টে ব্যথা, গেঁটে বাত


হাত-পা ফুলে যাওয়া


অসাড়তা, খিঁচুনি


32-33. Sleep & Dreams (নিদ্রা ও স্বপ্ন)


ঘুম না আসা (Insomnia)


বেশি ঘুমানো


ভয়ানক স্বপ্ন


34. Fever (জ্বর)


জ্বর ওঠা-নামা


কাঁপুনি, ঘাম


ম্যালেরিয়া টাইপ জ্বর


35. Circulation (রক্তসঞ্চালন)


হার্টবিট বেড়ে যাওয়া (Palpitation)


উচ্চ/নিম্ন রক্তচাপ


36. Skin (চামড়া)


চুলকানি, ফুসকুড়ি


চামড়ায় ঘা, আলসার


একজিমা, সোরিয়াসিস


37. Generalities (সাধারণ বিষয়সমূহ)


গরমে/ঠান্ডায় উপসর্গ বাড়া বা কমা


ডান/বাম দিক বেশি আক্রান্ত হওয়া


দিনের/রাতের নির্দিষ্ট সময়ে উপসর্গ বাড়ে।  


K.B homoeo world

One and Only sole agent and authorised importer in Bangladesh of st George's homoeopathy India. 

To order any medicine, call to below number. 

01511-819963

01601-819963

স্নায়ু আঘাত ও কাটা-ছেঁড়ার শ্রেষ্ঠ ঔষধ

 Hypericum (Hypericum Perforatum)  হোমিওপ্যাথিতে ইউজ হওয়া একটি মেডিসিন। 

দুর্দানতো কার্যকরী, বিশেষ করে স্নায়ুর আঘাতজনিত রোগে।


তাহলে চলেন ওষুধটি নিয়ে একটু বিস্তারিত জেনে আসি,, 


🌿 Hypericum – স্নায়ু আঘাত ও কাটা-ছেঁড়ার শ্রেষ্ঠ ঔষধ


✅ উৎস (Source):

এই ঔষধটি তৈরি হয় Hypericum Perforatum নামক উদ্ভিদ থেকে। এটি St. John’s Wort নামে সুপরিচিত।


☑️ বর্ণনা (Description):

একটি বুনো, হলুদ ফুলবিশিষ্ট উদ্ভিদ, যার পাতায় সূক্ষ্ম ফুটো রয়েছে — আলোতে পাতাগুলোকে ছিদ্রযুক্ত মনে হয়, এজন্য এর নাম "Perforatum"।


✔️ প্রাপ্তি স্থান (Habitat):

মূলত ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার উঁচু ও পাহাড়ি এলাকায় এটি জন্মায়।


✅ প্রস্তুত প্রণালী (Preparation):

তাজা উদ্ভিদ সংগ্রহ করে, হোমিওপ্যাথিক নিয়মে মাদার টিংচার (Q) তৈরি করা হয়। এটি থেকে বিভিন্ন পটেন্সি প্রস্তুত হয়।


✔️পরীক্ষাকারীর নাম (Prover):

প্রথম পরীক্ষা ও প্রমাণ করেন Dr. Hahnemann এবং পরবর্তীতে Dr. Hughes ও Dr. Farrington।


🩺 প্রধান ব্যবহার ও উপসর্গসমূহ (Key Indications)

🔹 স্নায়ু সংবেদনশীল অংশে কাটা বা ছেঁড়ার ক্ষত

🔹 সেলাইয়ের পর প্রচণ্ড যন্ত্রণা (post-surgical nerve pain)

🔹 আঙুল কেটে গেলে, পেরেক বা কাঁটা বিঁধলে

🔹 মেরুদণ্ড বা পিঠে আঘাত

🔹 দাঁত তোলার পর স্নায়বেদনা

🔹 পোকা কামড়, বিশেষ করে স্নায়ুপ্রভাব ফেলে এমন ক্ষেত্রে

🔹 Tetanus-এর আশঙ্কা থাকলে

🔹 শিশুদের মাথায় আঘাত (Head Injury with shock)

🔹 পায়খানার রাস্তায় ব্যথাযুক্ত ফিশার বা হেমোরয়েড


🧠 মানসিক বৈশিষ্ট্য (Mental Traits)

🔸 সহজেই ভয় পায়

🔸 অতিরিক্ত সংবেদনশীল

🔸 মাথায় আঘাত পেলে দুঃস্বপ্ন, ভয়, মুডসুইং 

                        ~ সংগৃহীত ~

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) কীভাবে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে সে বিষয়ে কিছু পরিষ্কার ধারণা পাওয়া যায়। 

 বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) কীভাবে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে সে বিষয়ে কিছু পরিষ্কার ধারণা পাওয়া যায়। এটি মূলত পুরোনো হাতে আঁকা জরিপ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সমাধান।


---


জরিপটি কিভাবে করা হবে


1. স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তি


উচ্চ রেজোলিউশনের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে জমির সীমানা ও ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হবে।


যেখানে প্রয়োজন হবে সেখানে ড্রোন উড়িয়ে আকাশ থেকে ছবি ও ভিডিও তোলা হবে।


2. গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন (GCP)


মাঠে নির্দিষ্ট কিছু পয়েন্টে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বসানো হবে।


এগুলো GPS/GNSS প্রযুক্তির মাধ্যমে সঠিক স্থানাঙ্ক (coordinates) নির্ধারণ করবে।


এই ডেটা স্যাটেলাইট/ড্রোন থেকে প্রাপ্ত ছবির সঙ্গে মিলিয়ে অতি নিখুঁত মানচিত্র তৈরি করা হবে।


3. ডিজিটাল মাপজোখ


আধুনিক ইলেকট্রনিক টোটাল স্টেশন (ETS) ও জিপিএস ডিভাইস ব্যবহার করে জমির দৈর্ঘ্য-প্রস্থ, কোণ ইত্যাদি মাপা হবে।


এর ফলে হাতে আঁকা চিত্রের মতো ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।


4. কম্পিউটারাইজড রেকর্ড তৈরি


মাঠ পর্যায়ের তথ্য সরাসরি ডিজিটাল ফরম্যাটে রেকর্ড করা হবে।


প্রতিটি প্লটের জন্য অনন্য শনাক্তকরণ নম্বর (Unique ID) তৈরি হবে।


জমির মালিক, খতিয়ান ও মৌজা মানচিত্র একসাথে একটি অনলাইন সিস্টেমে সংযুক্ত করা হবে।


---


মাঠ পর্যায়ে জমি পরিমাপের ধাপসমূহ


1. ঘোষণা ও নোটিশ


ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে আগে থেকেই জরিপের তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্র (খতিয়ান, রেকর্ড, দলিল) জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে।


2. জমি মালিকদের উপস্থিতি


জরিপের দিন মাঠকর্মীরা জমি পরিমাপ করতে গেলে মালিক বা প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।


মালিক সীমানা দেখিয়ে দেবেন।


3. পরিমাপের কাজ


ETS বা জিপিএস ডিভাইস ব্যবহার করে প্রতিটি জমির দৈর্ঘ্য, প্রস্থ, কোণ পরিমাপ করা হবে।


একই সাথে স্যাটেলাইট/ড্রোন ইমেজের সঙ্গে এই ডেটা মিলিয়ে নেওয়া হবে।


4. খসড়া মানচিত্র ও খতিয়ান প্রস্তুত


মাঠপর্যায়ের মাপজোখের ভিত্তিতে ডিজিটাল খসড়া মানচিত্র ও খতিয়ান তৈরি হবে।


এগুলো মালিকদের সামনে প্রকাশ করে আপত্তি/ভুল থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হবে।


5. চূড়ান্ত রেকর্ড


সব আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত রেকর্ড ও মৌজা ম্যাপ প্রকাশ করা হবে।


এগুলো পরে অনলাইনে পাওয়া যাবে।


---


মূল সুবিধা


ভুল বা দ্বন্দ্ব কমবে।


দ্রুত রেকর্ড পাওয়া যাবে।


দলিল-খতিয়ান অনলাইনে যাচাই করা যাবে।


ভূমি সংক্রান্ত জটিলতা কমে যাবে।


--- #নামজারি #দাখিলা #খতিয়ান #জমি #বিডিএস #জরিপ

Calcarea carb/ক্যালকেরিয়া কার্ব -Flair Fatty Flaby 

 Calcarea carb/ক্যালকেরিয়া কার্ব -Flair Fatty Flaby 

কম- ✍🏻✍🏻

১) দেরিতে হাঁটতে শেখে 

২) শরীরে ক্যালসিয়াম কম থাকে। হারে পুষ্টি কম।

৩) সাহস কম। 

৪) দাঁত দেরিতে গজায়। 

৫) রিকেট বা রক্তাল্পতা দেখা যায়। 

৬) ক্ষয়প্রবণতা এবং টিউবারকিউলোসিস

৭) মনোযোগ কম আগ্রহ কম স্মৃতিশক্তি কম

৮) গতি কম। একটুখানি কাজ করবে আবার বসে পড়বে, রেস্ট নেবে। 

৯) খরচ করবে কম। 

১০) সূর্যের তাপ সহ্য হয় কম

১১) স্নানে আগ্রহ কম।

বেশি - ✍🏻✍🏻

১) মেজাজ বেশি একগুয়ে বেশি 

২) পেট বড় পা ঠান্ডা 

৩) মাথার পিছন দিক ঘামে বেশি 

৪) খিটখিটে মেজাজ 

৫) গলার গ্ল্যান্ড ফুল 

৬) ক্ষয় বেশি 

৭) নিরাপত্তাহীনতাবে বেশি 

৮) ধার্মিক বেশি 

৯) চিন্তা করে বেশি 

১০) লবণ মাটি  দুধ খেলে পেটের সমস্যা বাড়ে 

১১) মাসিক বেশি ঘনঘন বেশি পরিমাণে হয় 

১২) খুব ভীতু প্রকৃতির 

১৩) শরীর ঢিলে ঢালা প্রকৃতির 

১৪)****পায়খানা কষা হলে বেশি সুস্থ বোধ করে।*****

১৫) লবণ পছন্দ করে, মাটি খায়।

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না

 🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না


!

একটা কথা বলি —

আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।

আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —

আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে!


👇 জানো কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?


1️⃣ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –

ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতেছি।

বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন…


2️⃣ ঘুম না হওয়া –

রাত জেগে ফোন, গেম, সিরিজ…

এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।

ঘুম ছাড়া ব্রেন "সফটওয়্যার ক্র্যাশ" হয়ে যায়!


3️⃣ একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –

আমরা ভাবি আমরা স্মার্ট…

আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।

ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়।


4️⃣ নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –

"আমি কিছুই পারি না",

"আমার কিছু হবে না" —

এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে।


5️⃣ অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব –

হ্যাঁ, খেয়াল করো —

মগজটা তৈরি হয়েছে ৭০% জল দিয়ে।

জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি!


---


🙇‍♂️ আর শেষে একটা কথা…

ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!

তাই এখনই সাবধান হও।

নিজের মস্তিষ্কটাকে বাঁচাও, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস… 😔


#ব্রেন #ভয়ানক_সত্য

মোবাইল নেটওয়ার্ক জেনারেশন (২জি থেকে ৫জি)

 মোবাইল নেটওয়ার্ক জেনারেশন (২জি থেকে ৫জি)


🟢 ২জি (2G)


পরিচিতি: ২জি হলো ডিজিটাল প্রযুক্তির উপর ভিত্তিক দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। analogue সিগন্যালের পরিবর্তে এটি ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। প্রথম বাণিজ্যিক ২জি সেবা চালু হয় ১৯৯১ সালে ফিনল্যান্ডের Radiolinja-এর মাধ্যমে।


প্রযুক্তিগত বৈশিষ্ট্য: ভয়েস কল ও SMS-সহ সীমিত মাত্রার ডেটা সেবা (যেমন ই-মেইল, ব্রাউজিং) চালানো যায়। পরবর্তীতে GPRS (২.৫জি) এবং EDGE (২.৭৫জি) দ্বারা ডেটা স্পিড বৃদ্ধি পায় (নিয়ত ২জি-র সর্বোচ্চ গতি ৩৮৪ কিবি/সে পর্যন্ত)।


ব্যবহার: মূলত ভয়েস ফোন কল ও টেক্সট ম্যাসেজের জন্য ব্যবহৃত, নিরাপত্তার জন্য এনক্রিপশন, স্পেক্ট্রামের আরও কার্যকর ব্যবহার সুবিধা দেয়।


বর্তমানে অবস্থা: বিশ্বজুড়ে ১ম জেনারেশন (১জি) বন্ধ করে ২জি চালু হয়। যদিও এখন অনেক দেশে নতুন নেটওয়ার্ক এসেছে, ২জি এখনও অনেক জায়গায় ফিচার ফোন এবং IoT ডিভাইসে ব্যাকআপ হিসেবে চালু আছে।


বাংলাদেশে: বাংলাদেশের মোবাইল যাত্রা শুরু হয় ১৯৯০-এর দশকের মধ্যভাগে, যখন গ্রামীনফোন ও রবি GSM (২জি) সেবা চালু করে। এতে ভয়েস কল ও SMS ব্যাপক জনপ্রিয় হয়। গ্রামীনফোন বাংলাদেশে প্রথম ২জি (GSM) চালু করার কোম্পানি।


২.৫জি (2.5G) – GPRS


পরিচিতি: ২.৫জি একটি মধ্যবর্তী জেনারেশন, যেখানে ২জির নেটওয়ার্কে প্যাকেট-ভিত্তিক ডেটা সেবা যোগ করা হয়। সাধারণত GPRS নামে পরিচিত।


প্রবর্তন: এটি মূলত ২০০০-এর দশকের শুরুর দিকে চালু হয়। ২.৫জি-তে ডাটা প্যাকেট-ভিত্তিতে ট্রান্সমিট হয়, ফলে সর্বদা অন সংযোগ (always-on) ইন্টারনেট সম্ভব হয়।


গতি: তাত্ত্বিক সর্বোচ্চ ~৪০ কিলোবিট/সেকেন্ড (৪ kB/s)।


ব্যবহার: মোবাইল ই-মেইল, সাধারণ ওয়েব ব্রাউজিং ইত্যাদি চালু করতে সহায়তা করে। ২জি তুলনায় গতি অনেক বেড়ে যায়, তবে আধুনিক মানের ব্রডব্যান্ড নয়।


বর্তমানে অবস্থা: প্রাথমিক ২জি নেটওয়ার্কের সঙ্গে বিশ্বজুড়ে ২.৫জি-ও ব্যবহার করা হয়। অনেক উন্নত দেশে এখন ২.৫জি-ও ধীরে ধীরে বাদ দেয়া হচ্ছে, কিন্তু পিছিয়ে থাকা অঞ্চলে এখনও বিদ্যমান।


বাংলাদেশে: রবি (একটেল) বাংলাদেশের প্রথম অপারেটর যারা দেশেই GPRS (২.৫জি) সেবা চালু করে। গ্রামীনফোন ও অন্যান্য অপারেটরও পরবর্তীতে ২.৫জি সেবা দিয়েছে।


২.৭৫জি (2.75G) – EDGE


পরিচিতি: ২.৭৫জি হল ২.৫জির আরও উন্নত ভার্সন, যাকে EDGE (Enhanced Data rates for GSM Evolution) বা EGPRS বলে। এতে ৮PSK মডুলেশন ব্যবহার করে ডেটা ক্যাপাসিটি অনেক বেড়ে যায়।


প্রবর্তন: প্রথম deploy হয় ২০০৩ সালে (AT&T, USA)।


গতি: তাত্ত্বিক সর্বোচ্চ ~৩৮৪ কিলোবিট/সেকেন্ড (৪৮ কিলোবাইট/সে)।


ব্যবহার: মূলত ২জির ডেটা গতি দ্বিগুণ করার জন্য এবং ব্রডব্যান্ডের পূর্বসূরির মতো সেবা প্রদানের জন্য। যদিও এখনকার 3G/4G-এর তুলনায় অনেক ধীর, তখনকার দিনে মোবাইল ব্রাউজিং ও ই-মেইল ইত্যাদি চালানোর জন্য কাজে লাগত।


বর্তমানে অবস্থা: উন্নত দেশে 3G-এর আগমনের পর EDGE সেবা কমে এসেছে; তবে অনেক দেশে এখনও 2G/3G নেটওয়ার্কে ব্যাকআপ হিসেবে চালু।


বাংলাদেশে: বাংলাদেশে শুরু থেকেই রবি ও গ্রামীনফোনের নেটওয়ার্কে EDGE সেবা চালু আছে। (উল্লেখযোগ্য যে, রবি তাদের নেটওয়ার্কে ২.৭৫জি পর্যন্ত উন্নয়ন করেছিলো আর টেলিটক 2.9G পর্যন্ত চালু করেছিলো যা অনেকের অজানা)


২.৮৭৫জি (Evolved EDGE / EDGE Evolution) — এটা EDGE-এর উন্নত সংস্করণ, সাধারণত অনানুষ্ঠানিকভাবে 2.875G বলা হয়। Evolved EDGE ল্যাটেন্সি কমায় (Transmission Time Interval 20 ms → 10 ms), ডুয়াল-ক্যারিয়ার ও উচ্চ-অর্ডার মডুলেশন (16QAM/32QAM) এবং টার্বো-কোড ব্যবহার করে; তাত্ত্বিক শীর্ষগতিই ~1 Mbit/s পর্যন্ত উঠতে পারে (বাস্তবে সাধারণত ~৬০০ kbps পর্যন্ত দেখা গেছে)। এটি মূলত 2G/EDGE নেটওয়ার্কগুলোর late-stage আপগ্রেড ছিল, কিন্তু 3G/4G দ্রুত প্রচলিত হওয়ায় ব্যাপকভাবে ডিপ্লয় হয়নি। একমাত্র টেলিটক এটা ডিপ্লয় করেছিলো৷ 


🟢 ৩.৫জি (3.5G) – HSPA/HSPA+


পরিচিতি: ৩জি (টিডিএমএ/উএমটিএস) পরবর্তী উন্নত পর্যায়ের ব্যবস্থা, সাধারণত HSPA (High Speed Packet Access) নামে পরিচিত। ৩.৫জি বলতে HSDPA/HSPA+ প্রভৃতি নিয়ে বোঝানো হয়।


প্রবর্তন: ৩জি চালুর পর (২০০০-এর দশকের মাঝামাঝি) HSPA এসেছে; HSPA+ পরবর্তী। ৩জি নেটওয়ার্কে আপগ্রেড হয়ে ৩.৫জি তৈরি হয়েছে।


গতি: সাধারণত কয়েক মেগাবিট/সেকেন্ড থেকে HSPA+ তে ~৪২ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত (তাত্ত্বিক)। বাস্তব স্পিড নির্ভর করে নেটওয়ার্ক ও পরিবেশের উপর।


ব্যবহার: গতিশীল মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট (ভিডিও কল, ফেসবুক, ব্রাউজিং) এবং মোবাইল টেলিভিশন পরিষেবায় ব্যবহৃত। ৩জি’র তুলনায় ডাউনলোড আপলোড দ্বিগুণ বা অনেকগুণ বাড়ায়।


বর্তমানে অবস্থা: অনেক দেশে ৪জি চলে আসায় ৩.৫জি পিছিয়ে এসেছে, তবে এখনো বহু জায়গায় কাজ করছে। ৩জি নেটওয়ার্ক বহু দেশে 99%-এর অধিক কভারেজ দেয়।


বাংলাদেশে: ২০১৩ সালে পথমে Teletalk ৩জি সেবা দেয়। বাংলাদেশে ২০১৪ সালে গ্রামীনফোন ও রবি ৩জি সেবা চালু করে। একই সময় রবি ঢাকায় ৩.৫জি (HSPA) পর্যন্ত নেটওয়ার্ক চালু করে। পরবর্তীতে Banglalink ও Airtel 3G সেবা দেয়৷ এর ফলে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রবি নিজস্বভাবে ৩.৫জি প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে দেশেই প্রথম HSPA সেবা দেয়।


🟢 ৪.৫জি (4.5G) – LTE-এডভান্সড


পরিচিতি: সাধারণভাবে ৪জি বলতে LTE-নেটওয়ার্ককেই বোঝায়। আর ৪.৫জি হল LTE-এর উন্নত সংস্করণ (LTE Advanced/Pro), যেখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, মাল্টি-অ্যান্টেনা (MIMO), আরও বেশি ব্যান্ডউইডথ ইত্যাদি থাকায় গতি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়।


প্রবর্তন: বিশ্বব্যাপী প্রথম LTE (4G) চালু হয় প্রায় ২০১০ সালের কাছাকাছি। ITU-এর IMT-Advanced স্পেসিফিকেশনে ৪জির জন্য ১০০ মেগাবিট/সে (গাড়ি গতিতে) থেকে ১ গিগাবিট/সে (স্থির অবস্থায়) পর্যন্ত ডেটা রেট ডিফাইন করা ছিল। পরবর্তীতে উন্নত ৪জি (4.5G) বাজারে আসে, যার মাধ্যমে তাত্ত্বিক স্পিড ১ Gbps পেরিয়ে যায়।


গতি: ITU অনুযায়ী ১০০ মেগাবিট/সে (গাড়ি/ট্রেনে) ও ১ গিগাবিট/সে (চলমান বা ভিন্ন)। বাস্তবে LTE-A-তে একাধিক ব্যান্ড একত্রিত করে ১ গিগাবিট/সে-র বেশি স্পিড পাওয়া যায়।


ব্যবহার: উচ্চ-গতি মোবাইল ব্রডব্যান্ড, এইচডি ভিডিও স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়ালিটি, IoT ডিভাইস কানেকশন ইত্যাদিতে ব্যবহৃত। ৪জির তুলনায় আরও কম ল্যাটেন্সি ও বেশি ডিভাইস সংযোগের সুবিধা দেয়।


বর্তমানে কোথায়: এখন বিশ্বজুড়ে ৪জির অনেক ফ্রিকোয়েন্সি LTE-A পর্যন্ত উন্নত হয়েছে। উদাহরণ: দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশে LTE-A (4.5G) পাওয়া যায়। বেশিরভাগ উন্নত মোবাইল অপারেটর এখন VoLTE (Voice over LTE) সেবা দিয়ে থাকে, যা 4.5G নেটওয়ার্কের সুবিধার একটি দিক।


বাংলাদেশে: বাংলাদেশে ৪জি সেবা আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি ২০১৮-এ চালু হয়। এরপর থেকে দেশজুড়ে দ্রুত বিস্তার পায়; ২০২৫ নাগাদ প্রায় পুরো দেশে ৪জি কাভারেজ নিশ্চিত হয়েছে। রবি এই সময়ে শুরু থেকেই তাদের নেটওয়ার্কে 4.5G সক্ষমতা নিয়ে কাজ করেছে। বিশেষ করে রবি তাদের 4.5G নেটওয়ার্কে ভয়েস ওভার LTE (VoLTE) সেবা চালু করেছে সবার আগে। সাথে এয়ারটেলও সেই বেনিফিট পেয়েছে 4G+ নামেই শুরু থেকে এডভান্সড নেটওয়ার্ক (4.5G) দিতে পেরে। 


🟢 ৫জি (5G)


পরিচিতি: ৫জি হল মোবাইল নেটওয়ার্কের পঞ্চম প্রজন্ম। ৪জির তুলনায় ৫জি অনেক বেশি গতি, অতি-নিম্ন ল্যাটেন্সি এবং একযোগে হাজার হাজার ডিভাইস সংযোগের ক্ষমতা দেয়। এটি মূলত উচ্চ ফ্রিকোয়েন্সি (মিলিমিটার-ওয়েভ) ব্যান্ডও ব্যবহার করতে পারে।


প্রবর্তন: প্রথম বাণিজ্যিক ৫জি সেবা চালু হয় আনুমানিক ২০১৯-২০২০ সালের দিকে (দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র থেকে শুরু)। ভারতে ১ অক্টোবর ২০২২-এ প্রথম বাণিজ্যিকভাবে ৫জি চালু হয়।


গতি: তাত্ত্বিক পীক স্পিড ~১০ গিগাবিট/সেকেন্ড, বাস্তবে অনেক শত মেগাবিট থেকে গিগাবিট পাওয়া যাচ্ছে। ল্যাটেন্সি ~১ মিলিসেকেন্ড পর্যন্ত, প্রায় রিয়েল-টাইম যোগাযোগ সম্ভব করে।


ব্যবহার: IoT (ইন্টারনেট অফ থিংস), স্মার্ট সিটি, স্বয়ংচালিত গাড়ি, রিমোট সার্জারি, ভার্চুয়াল/অগমেন্টেড রিয়ালিটি, শিল্প-অটোমেশন ইত্যাদিতে ব্যবহৃত হচ্ছে। সহজভাবে বলা যায়, যেখানে প্রচুর ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকবে বা অত্যন্ত দ্রুত ডেটা দরকার সেখানে ৫জি প্রয়োজন।


বর্তমানে কোথায়: বিশ্বজুড়ে ৫০টিরও বেশি দেশে ৫জি চালু হয়েছে বা চালু হচ্ছে। উদাহরণস্বরূপ, ভারতসহ অনেক এশীয় দেশ ২০২২-২৩ থেকে ৫জি দিচ্ছে। গ্লোবালি Q1 2025-এ ৫জি সাবস্ক্রিপশন ২.৪ বিলিয়ন ছাড়িয়েছে। উন্নত দেশগুলোতে শহরে ৫জি সুবিধা দেয়া হচ্ছে; গ্রামীণ এলাকায় ৪জি-ই এখনও প্রবল।


বাংলাদেশে: বাংলাদেশ সরকার ও অপারেটররা ৫জি’র জন্য প্রস্তুতি নিচ্ছিল। সীমিতভাবে সেপ্টেম্বর ২০২৫ থেকে রবি ও গ্রামীনফোন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বিভাগীয় শহরে ৫জি সেবা চালু করে। রবি প্রথম দফায় সাতটি এলাকায় ৫জি চালু করে, এর পর গ্রামীনফোন সকল বিভাগীয় শহরেই সেবা চালু করার ঘোষণা দেয়। বর্তমানে ৫জি সেবার আওয়াশিদ্রণ্য এলাকায় সীমাবদ্ধ, ধাপে ধাপে বাড়ছে।


৫.৫জি (5G-অ্যাডভান্সড / 5.5G)


পরিচিতি: ৫জি-অ্যাডভান্সড বা ৫.৫জি হচ্ছে ৫জি প্রযুক্তির আপগ্রেড সংস্করণ। ৩জিপিপি রিলিজ-১৮ (জানুয়ারি ২০২৩) এ ৫জি-অ্যাডভান্সডের ধারনা প্রবর্তিত হয়। এটিকে “৫.৫জি” নামেও ডাকা হয়।


উন্নয়ন: এই সিস্টেমে ৫জি ভিত্তিক প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় – যেমন উন্নত মাল্টি-অ্যান্টেনা (Massive MIMO), AI-ভিত্তিক অপ্টিমাইজেশন, আরও বেশি ব্যান্ডউইডথ ইত্যাদি। Nokia মহল অনুসারে ৫.৫জি দেড় গুণ বেশি ডেটা রেট দিতে পারবে।


গতি: Nokia’র প্রত্যাশা ৫জি-র তুলনায় ~২০% বেশি ডেটা গতি। উদাহরণস্বরূপ, ৫জি-তে যদি ১০ গিগাবিট/সে পাওয়া যায়, তাহলে ৫.৫জি ~১২–১৩ গিগাবিট/সে করতে পারে।


ব্যবহার: মবাইল-এআই, উন্নত ভিড়-সম্পন্ন এলাকায় উচ্চ-গতি, আরও বড় IoT সাপোর্ট, এআর/ভিআর ইত্যাদির পরবর্তী ধাপ। উদাহরণস্বরূপ, ভার্চুয়াল রিয়ালিটি গেম ও রিয়েল-টাইম ক্লাউড কনটেন্টের জন্য প্রয়োজন হবে ৫.৫জি মতো উচ্চ বান্ডউইডথ।


বর্তমানে কোথায়: এখনো পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে; পরবর্তী কয়েক বছরে বাণিজ্যিকভাবে আনতে কাজ চলছে। ৩জিপিপি পরিকল্পনা অনুযায়ী ৬জি গবেষণায় যাওয়ার আগে ৫.৫জি (রিলিজ ১৮) সময় মত স্ট্যান্ডার্ড পাবে। বাংলাদেশে এখনো এই পর্যায়ের সেবা চালু হয়নি।


সূত্র: উক্ত তথ্যগুলো ইন্টারনেটের বিভিন্ন স্বীকৃত উৎস থেকে সংগৃহীত হয়েছে।


#TelecomEnthusiastsBangladesh #MobileNetworkGenerations #2gto5g

অভাবের মর্যাদা

 অভাবের মর্যাদা


রাতে অন্ধকার ঘনিয়েছে। মাটির ঘরে ছোট্ট প্রদীপটা টিমটিম করে জ্বলছে। বাইরে হালকা বৃষ্টি, টিনের চাল থেকে টুপটাপ শব্দ হচ্ছে। শীতের রাত, কিন্তু সেই ঘরে নেই কোনো মোটা কম্বল, নেই নরম বিছানা। একটি পুরনো খেজুরপাতার মাদুর আর তার ওপর পাতলা চাদর।


গরীব পিতা আবদুল মালেক নিজের সন্তান রাফিকে কাছে টেনে নিয়ে বললেন—


“বাবা, আজ তোকে একটা গল্প শোনাবো। এটা কোনো রূপকথা নয়, একেবারে সত্যি গল্প। এই গল্প শুনে তুই বুঝবি, অভাব কষ্টের হলেও এর ভেতরেই মর্যাদা লুকিয়ে আছে।”


রাফি অবাক চোখে বাবার দিকে তাকালো।


---


গল্পের শুরু


“অনেক বছর আগে, আমার বয়স তখন তোর চেয়েও কম। আমাদের বাড়িতে একদিন ভাত রান্না করার মতোও চাল ছিল না। মা চুপচাপ আমাদের জন্য ভাতের বদলে লাল লবণ দিয়ে গরম পানি খাওয়াতেন। আমরা ভেবেই নিতাম এটা নাকি এক ধরনের স্যুপ। পেট ভরে যেত না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমরা কোনো অভিযোগ করতাম না।


আমার বাবার হাতে কোনো কাজ থাকত না। সকাল থেকে সন্ধ্যা তিনি খেতমজুরের খোঁজে ঘুরতেন। অনেক সময় ফেরত আসতেন খালি হাতে। তখন মা আমাদের বলতেন—

‘অভাব লজ্জার নয়, চুরি করলে লজ্জা। অভাব সহ্য করতে পারলে তোর মাথা কখনো নিচু হবে না।’


সেই কথা আজও আমার মনে গেঁথে আছে।


একদিন এক ধনী লোক আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে বললেন, ‘তুই আমার বাগানে কাজ করবি, কিন্তু শর্ত হলো, বাগানের ফল যদি তোর চোখে পড়ে, তুই চুরি করে খেতে পারবি না।’


আমি তখন ক্ষুধায় কাতর, দুইদিন ভাত খাইনি। তবু বাবার শিক্ষা মনে রেখে ফলের দিকে তাকিয়েও খাইনি। ধনী লোকটা দেখে অবাক হলো। পরে সে আমাকে ডেকে বলল,

‘তুই অভাবী হলেও সততা ধরে রেখেছিস। আমি তোকে আমার দোকানে কাজ দেবো।’


সেই সততার কারণেই আমি ধীরে ধীরে একটু দাঁড়াতে পেরেছিলাম।”


---


সন্তানের চোখ ভিজে যায়


মালেক থেমে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন—


“বাবা, আমরা গরীব, এটা ঠিক। আমাদের ঘরে হয়তো বিলাসিতা নেই। কিন্তু এই অভাব আমাদের শিখিয়েছে মানুষ কিভাবে সৎ থাকতে হয়, কিভাবে অল্পতে খুশি থাকতে হয়। মনে রাখিস, বিলাসিতা মানুষকে অলস আর অকৃতজ্ঞ করে দেয়। কিন্তু অভাব মানুষকে পরিশ্রমী, ধৈর্যশীল আর মর্যাদাবান বানায়।


তুই যখন বড় হবি, তখন হয়তো ধনী হবি। কিন্তু যেন কোনোদিন অভাবের মর্যাদা ভুলে না যাস। অল্প খাবার থাকলেও যদি তা ঘামের টাকায় আসে, তবে সেটা রাজকীয় ভোজের চেয়েও বেশি সম্মানের।”


রাফির চোখে পানি জমে গেল। সে বাবার গলা জড়িয়ে ধরে বলল—


“বাবা, আমি বুঝেছি। আমি কোনোদিন বিলাসিতার লোভ করব না। আমি অভাবকে মর্যাদা হিসেবে দেখব।”


---


গল্পের শেষ


বাইরে বৃষ্টি তখনো ঝরছে, কিন্তু ঘরের ভেতরে আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। অভাবের ভেতরেও সেই পরিবারের হৃদয়ে জন্ম নিল এক অমূল্য সম্পদ— সততা, পরিশ্রম আর মর্যাদার শিক্ষা।


---


 এই গল্প পড়লে বোঝা যায়, অভাব কখনো অভিশাপ নয়, বরং মানুষের চরিত্রকে সবচেয়ে সুন্দরভাবে গড়ে তোলে।

নখ দেখে কিভাবে বুঝবেন আপনার  কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?

 নখ দেখে কিভাবে বুঝবেন আপনার 

কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?



আমাদের নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, শরীরের ভেতরের গোপন রোগেরও বার্তা বহন করে। অনেক সময় ডাক্তারি পরীক্ষা করার আগেই নখ দেখে কিছু রোগের সম্ভাবনা বোঝা যায়। আসুন দেখে নেই—


🔹 সাদা নখ (White Nails)

👉 জন্ডিস

👉 লিভারের সমস্যা

👉 রক্তস্বল্পতা


🔹 হলুদ নখ (Yellow Nails)

👉 ফুসফুসের রোগ

👉 ডায়াবেটিস বা সোরিয়াসিস

👉 থাইরয়েড রোগ


🔹 নীলচে নখ (Bluish Nails)

👉 হৃদরোগ

👉 ফুসফুসের বাতাসের সমস্যা (Emphysema)


🔹 ফ্যাকাশে নখ (Pale Nails)

👉 রক্তস্বল্পতা

👉 হৃদযন্ত্র দুর্বলতা

👉 লিভারের রোগ

👉 অপুষ্টি


🔹 নখের নিচে কালো দাগ (Dark Lines)

👉 মেলানোমা (এক ধরনের মারাত্মক ত্বকের ক্যান্সার)


🔹 বিউ’স লাইনস (Beau’s Lines)

👉 দীর্ঘস্থায়ী রোগের ইঙ্গিত


🔹 টেরির লাইনস (Terry’s Lines)

👉 লিভার ফেইলিওর

👉 সিরোসিস

👉 ডায়াবেটিস

👉 হৃদযন্ত্রের দুর্বলতা

👉 হাইপারথাইরয়েডিজম


মনে রাখবেন, নখের এসব পরিবর্তন কোনো রোগের সম্ভাবনা জানায়, তবে নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ।


---


ডাঃ তানভীর আহমেদ

(ডিএইচএমএস ঢাকা)

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...