এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৬-০৪-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৬-০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত --- ৪৮৩ কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমসিরোনা


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ --- ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা।


গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল, ২০২৬ সহ নির্বাচন সংশ্লিষ্ট কয়েকটি বিল জাতীয় সংসদে পাস।


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সরকারের লক্ষ্য --- সংসদে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।্যার


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ই মে, তফসিল ঘোষণা বুধবার --- জানালেন ইসি সচিব আখতার আহমেদি


ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ।


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের গোয়েন্দা প্রধান নিহত --- দায় স্বীকার ইসরাইলের।


এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আজ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি এক-এক গোলে ড্র ।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৬-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৬-০৪-২০২৬


আজকের সংবাদ শিরোনাম


সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। 

 


তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ --- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে সংসদে বিল পাস।


সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার --- সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু --- আগামী তেসরা মে থেকে সারাদেশে দেওয়া হবে হামের টিকা --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 


মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অন্যতম বড়ো চ্যালেঞ্জ --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


আগামীকালের মধ্যে হরমুজ প্রণালী ‍উন্মুক্ত না করে দিলে ইরানের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের --- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য হরমুজ কখনোই আর আগের অবস্থায় ফিরবে না --- বললো তেহরান। 

এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আজ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০৪-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। 

 

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ --- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের।

 

জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা অন্তর্ভূক্ত করে পাবলিক সার্ভিস (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাশ।

 

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু --- আগামী ৩রা মে থেকে সারাদেশে দেওয়া হবে হামের টিকা --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

 

মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অন্যতম বড়ো চ্যালেঞ্জ --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 

যুক্তরাষ্ট্রের দুটি সি-ওয়ান থার্টি প্লেন এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের।

 

এবং থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আগামীকাল উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পায়খানার রং ও গঠন কি আপনার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে?

 💩 পায়খানার রং ও গঠন কি আপনার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে?


“চাদার মতো মল” দেখলে কী বুঝবেন—জেনে নিন বিস্তারিত!

অনেকে এই বিষয়টাকে লজ্জার মনে করে এড়িয়ে যান। কিন্তু বাস্তবে মলের রং, গঠন ও ঘনত্ব আমাদের হজমতন্ত্র, লিভার, গলব্লাডার ও প্যানক্রিয়াসের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে দেয়। বিশেষ করে যদি মল ফ্যাকাশে, চিটচিটে/তেলতেলে বা “চাদার মতো” দেখায়, তাহলে এটাকে অবহেলা করা উচিত নয়।

🔍 “চাদার মতো মল” বলতে কী বোঝায়?

মল ফ্যাকাশে (প্যাল/ধূসর/হালকা হলুদ বা কাদার মতো সাদাটে) হয়ে যাওয়া।

তেলতেলে, চিটচিটে বা আঠালো ভাব।

পানিতে ভাসে, পরিষ্কার করতে কষ্ট হয় এবং প্রায়ই দুর্গন্ধযুক্ত হয়।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটাকে Steatorrhea (ফ্যাটি স্টুল) বলা হয়—যেখানে মলে অতিরিক্ত চর্বি থাকে।

⚠️ এমন মল কেন হয়? সম্ভাব্য কারণসমূহ

১. বাইল (পিত্তরস) কম পৌঁছানো

লিভার থেকে তৈরি বাইল মলকে স্বাভাবিক বাদামি রং দেয়। বাইলের প্রবাহ কমলে মল ফ্যাকাশে হয়।

→ কারণ: গলব্লাডারে পাথর, বাইল ডাক্ট ব্লকেজ, লিভারের সমস্যা (হেপাটাইটিস, সিরোসিস)।

২. চর্বি হজমে সমস্যা (Fat Malabsorption)

শরীর চর্বি ঠিকমতো ভাঙতে ও শোষণ করতে পারছে না। ফলে মলে তেলতেলে ভাব থাকে।

→ কারণ: প্যানক্রিয়াসের এনজাইমের ঘাটতি (যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস), সিলিয়াক ডিজিজ, ক্রোনস ডিজিজ ইত্যাদি।

৩. লিভার বা গলব্লাডারের অসুস্থতা

হেপাটাইটিস, লিভার সিরোসিস বা অন্যান্য লিভার সমস্যায় বাইল উৎপাদন কমে যায়।

৪. অন্যান্য কারণ

দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধের প্রভাব (গাট ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট)

অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড

স্মল ইনটেস্টাইনের সমস্যা (যেমন SIBO)

🚨 শরীরে কী প্রভাব পড়তে পারে?

পুষ্টি (বিশেষ করে চর্বি-দ্রবণীয় ভিটামিন A, D, E, K) ঠিকমতো শোষিত না হওয়া

দুর্বলতা, ওজন কমে যাওয়া, পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া

দীর্ঘমেয়াদে লিভার-গলব্লাডারের জটিলতা বাড়তে পারে

🩺 কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন?

এমন মল ৩-৪ দিনের বেশি চললে

চোখ বা ত্বক হলুদ হয়ে গেলে (জন্ডিস)

তীব্র পেটব্যথা, বমি বা জ্বর হলে

হঠাৎ ওজন কমে যাওয়া বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে

পরামর্শ: দেরি না করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা যোগ্য ডাক্তারের সাথে কথা বলুন। প্রয়োজনে আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা বা অন্যান্য টেস্ট করাতে হতে পারে।

🥗 সুস্থ থাকতে কী করবেন? (প্রতিরোধমূলক লাইফস্টাইল)

ব্যালান্সড ডায়েট: প্রচুর সবজি, ফল, হোল গ্রেইন, লিন প্রোটিন খান

অতিরিক্ত তেল-চর্বি, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার কমান

প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন

নিয়মিত ব্যায়াম করুন (কমপক্ষে ৩০ মিনিট হাঁটা)

খাবারের সময়সূচি ঠিক রাখুন, একবারে বেশি খাবেন না

অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাবেন না

ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন

মনে রাখবেন: শরীর প্রতিদিন ছোট ছোট সংকেত দেয়। মলের পরিবর্তন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংকেত। সমস্যা লুকিয়ে না রেখে সচেতনভাবে পদক্ষেপ নিন।

সচেতনতাই সুস্থতার চাবিকাঠি। আজকের ছোট অস্বাভাবিকতা যেন আগামীর বড় সমস্যা না হয়ে ওঠে!

#DigestiveHealth #GutHealth #LiverHealth #StoolHealth #HealthAwareness #BDsimpletips 

(তথ্যসূত্র: নির্ভরযোগ্য চিকিৎসা সাইট যেমন Cleveland Clinic, Mayo Clinic, Healthline ইত্যাদি থেকে সাধারণ জ্ঞানভিত্তিক। এটি শুধু সচেতনতামূলক—ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়।)

আয়াতুল কুরসি থেকে আল্লাহর পরিচয় ও গুণাবলি জেনে নিন।

 🔷 পরিচয় থেকেই ভালোলাগা আর গুণাবলি জানা থেকেই ভালোবাসা হয়। আয়াতুল কুরসি থেকে আল্লাহর পরিচয় ও গুণাবলি জেনে নিন।




মহান আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে ইংশাআল্লাহ। ☘️


🔶 আয়াতুল কুরসিতে কয়েকটি সহজ শব্দ আছে যেগুলো শিখলে আপনার #কুরআনের অনেকগুলো শব্দ শেখা হবে ইংশাআল্লাহ। ✅


#কুরআনের সাথে থাকুন, নিয়মিত কুরআন চর্চা করুন এবং রবের প্রিয় হয়ে যান। পুরো জীবন প্রশান্তিময় হয়ে যাবে ইংশাআল্লাহ। ☘️


🔶 কুরআন বুঝার জন্য  সহজ শব্দগুলো আগে শিখবেন। 🌿


🔹 ১-১০ টি অক্রিয়াপদ-

---

১. مِنۡ - থেকে, অন্তর্ভুক্ত, এর

২. اَلّلهۡ - আল্লাহ 

৩. فِىۡ - মধ্যে 

৪. اِنَّ - নিশ্চয়ই, কেবল

৫. عَلٰى - উপরে

৬. الذين - যারা

৭. لا - না

৮. ما - যা, না, কি, পার্থক্যকারি মা

৯. رَبۡ - প্রভু

১০. اِلٰى - দিকে


🔹 শব্দার্থ: ১১-২২


১১. هُوَ - হুয়া (পু) - সে 

১২. هِيَ - হিয়া (স্ত্রী) - সে

১৩. هُمۡ - হুম (পু) - তারা

১৪. هُنَّ - হুন্না (স্ত্রী) - তারা 

১৫. اَنۡتَ - আনতা (পু) - তুমি

১৬. اَنۡتِ - আনতি (স্ত্রী) - তুমি

১৭. اَنۡتُمۡ - আনতুম (পু) - তোমরা 

১৮. اَنۡتُنَّ - আনতুন্না (স্ত্রী) - তোমরা

১৯. اَنَ - আনা (পু+স্ত্রী) - আমি

২০. نَحۡنُ - নাহনু (পু+স্ত্রী) - আমরা

২১. هُمَ - হুমা (পু+স্ত্রী) - তারা দুইজন

২২. اَنۡتُمَ - আনতুমা (পু+স্ত্রী) - তোমরা দুইজন।


আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 


#কুরআন_বুঝার_সহায়ক পিডিএফ লাগলে মেসেজ দেন ০১৯১২০৩১৮৪৭ (হোয়াটসঅ্যাপ)। বারাকাল্লাহ ইলমি ওয়া হায়াতি আমিন।

কথাগুলো আসলে আমার না মানুষ সব কী দলে দলে বোকা! 

 কথাগুলো আসলে আমার না

মানুষ সব কী দলে দলে বোকা!  চাঁদে যাওয়া তো দূরের কথা, পৃথিবী ছেড়েই কেউ বের হতেই তো পারেনি। কারণ পৃথিবীর চারদিকে আছে এক বিশা,,,,,ল "আগুনের দেয়াল" যাকে বলে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। এই তেজস্ক্রিয়তা পার হলে মানুষ সাথে সাথেই কয়লা হয়ে যাওয়ার কথা। অথচ নাসা বলছে তাঁরা নাকি দিব্যি পার হয়ে গেছে! কী চমৎকার ভণ্ডামি, তাই না? এভাবেই নাসা জন্মের পর থেকে গোটা পৃথিবীর মানুষকে বস করে রেখেছে। এই দেয়াল অতিক্রম করতে "তাঁর অনুমতি ছাড়া" (বিশেষ) কেউই পারবে না।


আর পতাকার কথা তো বাদই দিলাম। যেখানে বাতাস নেই, সেখানে পতাকা ওড়ে কীভাবে রে ভাই? নির্ঘাত স্টুডিওতে ফ্যান ছেড়ে শুটিং করা হয়েছে। আর এই সহজ সত্যটা বোঝার মতো বুদ্ধিও কি আমাদের বেশিরভাগ মানুষের নেই? আমরা কি এতটাই অন্ধ যে নাসার সিজিআই (CGI) মুভিকে সত্যি বলে বিশ্বাস করছি? নাসার পুজারি এরা। এরা অভিশপ্ত। এরা না,,,,,,,,,।


কথাগুলো আসলে আমার না, বরং কমেন্ট বক্সে ছড়িয়ে থাকা হাজার হাজার কন্সপিরেসি থিওরিস্টদের প্রিয় কিছু যুক্তি। এবার চলুন আবেগ সরিয়ে রেখে বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি দেখি, প্রকৃত ঘটনা কী দেখি-


বাস্তবে, এই বেল্টটি আছে এবং এটি তেজস্ক্রিয় কণা দিয়ে তৈরি ঠিকই, কিন্তু এটি কোনো নিরেট দেয়াল নয়, যেমনটি ছবিতে দেখছেন। অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা এই বেল্টের সবচেয়ে পাতলা অংশ দিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পার হয়ে গিয়েছিলেন। তাদের ওপর যে পরিমাণ তেজস্ক্রিয়তা পড়েছিল, তা একটি সাধারণ এক্স-রে বা ডেন্টাল এক্স-রের চেয়ে খুব বেশি কিছু ছিল না।


আধুনিক সেন্সর এবং শিল্ডিং প্রযুক্তি ব্যবহার করে এই বাধা অতিক্রম করা এখন বিজ্ঞানের কাছে ডালভাত। এতটাই হালকা ব্যপার, যেটাকে বিরোধ গোষ্ঠী অতিরঞ্জিত করে ভয় তৈরির চেষ্টা করে বিষয়ের দিকে টানতে চেয়েছে। আর এই - "ভয়"ই হলো অন্ধত্বের আসল হাতিয়ার। বিষয়টি বুঝতে আপনাকে বেশি কিছু জানতে হবে না। "ভয় দেখাচ্ছে কী এই কথাটা?" ওদের যেকোন " বিশেষ উদ্ধৃতির শেষে প্রশ্নটি নিজের কাছে নিজেই করুন। প্রমাণ পেয়ে যাবেন (আমি ভালো বা খারাপ বলিনি)।


চাঁদে বাতাস নেই, তাই পতাকা ওড়ারও কথা নয়। কিন্তু আপনি যদি ঐ ভিডিওগুলো ভালো করে দেখেন, পতাকাটি আসলে উড়ছিল না, বরং কাঁপছিল। মহাকাশচারীরা যখন পতাকাটি চাঁদের মাটিতে পুঁতছিলেন, তখন তাদের হাতের স্পর্শে পতাকাটিতে একটি কম্পন (Momentum) তৈরি হয়েছিল। যেহেতু সেখানে বাতাসের বাধা নেই, তাই সেই কম্পনটি থামতে বেশ সময় নিয়েছিল। এছাড়া পতাকার ওপরের অংশে একটি অনুভূমিক রড বা শিক লাগানো ছিল যাতে সেটি ঝুলে না পড়ে টানটান থাকে। আর সেই শিকের মতো একটি শিক বাড়িতে বসে লিঠির আগায় অনুভূমিক ঝুলিয়ে পরীক্ষা করুন। ঠিক যেমন মিশনের পতাকের যেই স্থানে হাত ছিল সেখানে। আমার কথা সঠিক ভাবার দরকার নেই। পরীক্ষার সুযোগ নিন।


অনেকে বলেন, ছবিতে ছায়া কেন বাঁকা? স্টুডিওতে নিশ্চয়ই অনেকগুলো লাইট ছিল! কিন্তু সত্যি হলো, চাঁদের বন্ধুর ভূপ্রকৃতি, ঢালু পাহাড় এবং দিগন্তের অবস্থানের কারণে আলোর প্রতিফলন বিভিন্ন কোণে হতে পারে। এটি বিজ্ঞানের একটি সাধারণ আলোকবিদ্যার (Optics) বিষয়।


ষড়যন্ত্র তত্ত্ব শুনতে রোমাঞ্চকর লাগে, কিন্তু বিজ্ঞান চলে তথ্যের ওপর ভিত্তি করে। মহাকাশ গবেষণা কোনো লুকোচুরি খেলা নয়, এটি হাজার হাজার বিজ্ঞানীর মেধা এবং কোটি কোটি মানুষের পরিশ্রমের ফসল। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সাধারণ মানুষও মহাকাশে যাচ্ছে, ব্যক্তিগত টেলিস্কোপ দিয়েও চাঁদে মানুষের পাঠানো ল্যান্ডারের ধ্বংসাবশেষ দেখা সম্ভব। (এই লাইন আবার খেয়াল করুন)।


ষড়যন্ত্র যত বড় হয়, সেটি গোপন রাখা তত অসম্ভব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ডেভিড রবার্ট গ্রাইমস একটি গাণিতিক সূত্র বের করেছিলেন যে, কোনো গোপন ঘটনা কতদিন গোপন থাকবে তা নির্ভর করে কতজন মানুষ সেটি জানে তার ওপর। অ্যাপোলো মিশনের ক্ষেত্রে প্রায় ৪,১১,০০০ মানুষ সরাসরি জড়িত ছিল। যদি এটি মিথ্যা হতো, তবে ৩.৭ বছরের মধ্যেই কেউ না কেউ ফাঁস করে দিত। কেউ দিল না? 50 বছরেও না? এতোই খাঁটি ষড়যন্ত্র? 


ভুল তথ্য ছড়ানো সহজ, কিন্তু সত্য জানার জন্য প্রয়োজন ধৈর্য আর বিজ্ঞানমনস্কতা। ভালো থাকুন, এবং যুক্তিতে থাকুন।


-BIGYANtothyo


World Vision (বিশ্ব দর্শন) 


#ArtemisII #MoonMission #sciencefacts #Apollo11 #spacescience

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি. 😲 ফেইসবুক থেকে নেওয়া

 আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি. 😲

ফজর- ২ x ৩৬৫ দিন    = ৭৩০ রাকাআত

যােহর- ৪ x ৩৬৫ দিন    = ১৪৬০ রাকাআত

আসর- ৪x ৩৬৫ দিন     = ১৪৬০ রাকাআত

মাগরিব- ৩ x ৩৬৫ দিন  = ১০৯৫ রাকাআত

এশা- ৪x ৩৬৫ দিন        = ১৪৬০ রাকাআত

                           মােট  = ৬২০৫ রাকাআত

                           সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!

                           ১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।

                           অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে 

                           ডাক দেয়া হয়।

                           আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?     

                           আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?

                           কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?

                           এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল, 

                           আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?

                           কি অবস্থা হবে সেদিন ?

                           আসুন!!

                           আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।

                           আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি। 

                           আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।

                           মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত 

                           নামাজ আদায় করার তৌফিক দান করুক🤲❤️...... আমিন...।


             আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ।


😲 আযানের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক গণিতের খেলা: 

                          আযানের এই তথ্যগুলো পড়ার পর আপনি বাকরুদ্ধ হবেন

                           আর আল্লাহর উপর আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।


                           ১। আযানের ১ম শব্দ হল আল্লাহ

এবং শেষ শব্দও হল আল্লাহ।


                           এর মানে—

আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ।


                           ২। আযান শব্দটি পবিত্র কুরআনে সর্বমোট রয়েছে ৫ বার।


                           আর আমরা প্রতিদিন আদায় করি

৫ ওয়াক্ত নামাজ।


                           ৩। আযানের মধ্যে সর্বমোট শব্দ হল ৫০ টি।


                           আর আল্লাহ মিরাজের সময়

হযরত মুহাম্মাদ (সঃ)-কে

                           সর্বপ্রথম ৫০ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন।


                           পরে তা কমিয়ে করা হয় ৫ ওয়াক্ত।


আর সহীহ হাদিসে এসেছে—

                           যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে,

                           আল্লাহ তাকে ৫০ ওয়াক্তের সওয়াব দিবেন।


                           ৪। আযানের মধ্যে সর্বমোট ১৭ টি ভিন্ন অক্ষর রয়েছে।


আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল

                           ১৭ রাকাত।


ফজর   = ২

যোহর  = ৪

আসর   = ৪

মাগরিব = ৩

এশা   = ৪


                           মোট   = ১৭ রাকাত


                           ৫। আযানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হল — (আল্লাহ)


                           “আল্লাহ” শব্দের অক্ষর গণনা:


আলিফ = ৪৭ বার

লাম   = ৪৫ বার

হা     = ২০ বার


                           সুতরাং,

৪৭ + ৪৫ + ২০ = ১১২


আর পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা হল

                           সূরা ইখলাস।


যে সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন।


                           আলহামদুলিল্লাহ। 🤲

বাল্য বিবাহ নিষিদ্ধ নয়, বরং এর শরঈ হুকুম ও নিরাপদ পদ্ধতি সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা ইমানি দায়িত্ব EMAM UDDIN

 বাল্য বিবাহ নিষিদ্ধ নয়, বরং এর শরঈ হুকুম ও নিরাপদ পদ্ধতি সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা ইমানি দায়িত্ব


বাল্য বিবাহ বন্ধ করার নামে আইন করে বয়স নির্ধারণ করা গেলেও, এতে কখনোই যৌবনের অপব্যবহার বন্ধ করা সম্ভব না, জিনা বন্ধ করা সম্ভব না

কারণ সমস্যা বয়সে না, সমস্যা নিয়ন্ত্রণহীন সমাজ ব্যবস্থায়।


বাংলাদেশের আইন কী বলে?

বাংলাদেশে বিষয়টি নিয়ন্ত্রিত হয়েছে Child Marriage Restraint Act 2017 এর মাধ্যমে


এই আইনে বলা হয়েছে

মেয়েদের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর

ছেলেদের জন্য ন্যূনতম বয়স ২১ বছর

এই বয়সের আগে বিবাহ হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে


তবে একই আইনে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে


বিশেষ পরিস্থিতিতে, আদালতের অনুমতি এবং অভিভাবকের সম্মতিতে, এই বয়সের আগেও বিবাহ সম্পন্ন হতে পারে


অর্থাৎ—

আইন একদিকে একটি সাধারণ সীমা নির্ধারণ করেছে

অন্যদিকে বাস্তবতা ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে পথও খোলা রেখেছে


আর যদি কেউ এই বিধানকে অপব্যবহার করে, জোরপূর্বক বিবাহ করায়

প্রতারণা বা ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করে—

তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আমাদের দেশে “বাল্য বিবাহ” বলতে যা বোঝানো হয়, তা মূলত ১৮ বা ২১ বছরের নিচে বিবাহ

অর্থাৎ এই বয়সের আগে বিবাহ হলে সেটাকে অপরাধ হিসেবে ধরা হয়


কিন্তু শরীয়তের দৃষ্টিতে “বাল্যকাল” বলতে বোঝানো হয় সাবালক বা সাবালিকা হওয়ার আগ পর্যন্ত সময়কে


যেদিন থেকে একজন মানুষের উপর আমল ফরজ হয়

যেদিন থেকে তার নেকি ও গুনাহ লেখা শুরু হয়, সেদিন থেকেই সে আর শিশু নয়, সে দায়বদ্ধ


আল্লাহ তাআলা যদি ১৮ বা ২১ বছরকে সাবালক হওয়ার সীমা নির্ধারণ করতেন, তাহলে মানুষের শারীরিক ও প্রাকৃতিক পরিপক্বতাও সেই অনুযায়ী হতো


কিন্তু বাস্তবতা ভিন্ন, মানুষ তার আগেই বালেগ হয়, দায়িত্বশীলতার স্তরে প্রবেশ করে


আল্লাহ তাআলা বলেন—

وَابْتَلُوا الْيَتَامَىٰ حَتّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ

অর্থাৎ: তোমরা এতিমদের পরীক্ষা কর, যতক্ষণ না তারা বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছায়


এখানে “বালেগ হওয়া”কেই বিবাহযোগ্যতার মূল মানদণ্ড ধরা হয়েছে কোনো নির্দিষ্ট বয়সের সংখ্যা না


রাসূল ﷺ বলেন

يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج

হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে


এখানে “কুওয়াতে বা'আ” বলা হয়েছে— ১৮ বা ২১ বলা হয়নি

কারণ ইসলাম প্রকৃতির সাথে সংগতিপূর্ণ, কৃত্রিম বয়স নির্ভর নয়


বাস্তবতা কী বলে?

আইন করে বিবাহ দেরি করানো গেলেও, যৌবনকে থামানো যায় না, চাহিদাকে বন্ধ করা যায় না


ফলে সমাজে যা দেখা যায়

অবাধ মেলামেশা, প্রেম, সম্পর্ক, এবং শেষ পর্যন্ত জিনা

অর্থাৎ

হালাল পথ বন্ধ, হারাম পথ উন্মুক্ত


তাহলে সমাধান কী?

সমাধান হলো

১. শরঈ মানদণ্ড পরিষ্কার করা

বালেগ হওয়া, বিবাহের প্রথম শর্ত


২. শারীরিক ও মানসিক প্রস্তুতি বিবেচনা করা

যদি কেউ বালেগ হওয়ার পরও শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে অপরিপক্ব হয়, তাহলে প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে


৩. পারিবারিক সহায়তাকে “সামর্থ্য” হিসেবে ধরা

অনেক ক্ষেত্রে ছেলে নিজে উপার্জনক্ষম না হলেও যদি কেউ তার দায়িত্ব নেয়, সেটাই তার জন্য সামর্থ্য


৪. বিবাহের উদ্দেশ্য সঠিকভাবে বুঝানো


বিবাহের প্রথম উদ্দেশ্য

যৌবনের হেফাজত, জিনা থেকে বাঁচা

সন্তান নেওয়া, পূর্ণ সংসারের দায়িত্ব নেওয়া এগুলো ধীরে ধীরে আসবে


একটি বড় ভুল ধারণা:

সমাজে একটি কুসংস্কার চালু আছে

বিবাহের আগে নাকি দাম্পত্য জীবনের “অভিজ্ঞতা” থাকতে হবে

অথচ বাস্তবতা হলো

দাম্পত্য জীবনের প্রকৃত অভিজ্ঞতা শুরুই হয় বিবাহের পর

বিবাহ দেরি করলে

এই অভিজ্ঞতা মানুষ হারাম পথে অর্জন করতে শুরু করে


ইতিহাস কী বলে?

পৃথিবীর ইতিহাসে, লাখ কোটি মানুষ কম বয়সে বিবাহ করেছে

এবং তারা সফল পরিবার, সফল সমাজ গড়ে তুলেছে


সর্বশেষ কথা

সমস্যা “কম বয়সে বিবাহ” না

সমস্যা হলো শরীয়ত থেকে দূরে সরে যাওয়া

সমাজে ভুল প্রচার করা


আইন দিয়ে যৌবনকে নিয়ন্ত্রণ করা যায় না

কিন্তু সঠিক পথ দেখিয়ে একটি প্রজন্মকে রক্ষা করা যায়

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৫-০৪-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৫-০৪-২০২৬

আজকের শিরোনাম:


দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী --– বন্ধ থাকা কল কারখানা পুনরায় চালুর ব্যাপারে আলোচনা।


আজ ৩০ উপজেলায় শুরু হচ্ছে হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি --- পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে সারাদেশে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।


দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এক লাখ মেট্রিক টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনবে সরকার।


জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সকল সরকারি-বেসরকারি অফিসে আজ থেকে নতুন সময়সূচি কার্যকর।


মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে --- বললেন স্থানীয় সরকার মন্ত্রী।


তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর --- মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার রোধে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।


৪৮ ঘণ্টার মধ্যে শান্তি চুক্তি মেনে না নিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করলো তেহরান।


এবং ট্রফি নিয়ে দেশে ফিরলো সাফ জয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দল --- ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনা।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৪-০৪-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম:

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৪-০৪-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী --– বন্ধ থাকা কল কারখানা পুনরায় চালুর ব্যাপারে আলোচনা।


আগামীকাল ৩০ উপজেলায় শুরু হচ্ছে হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি --- পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে সারাদেশে --- জানালেন স্বাস্থ্যমন্ত্রী।


জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সকল সরকারি-বেসরকারি অফিসে আগামীকাল থেকে নতুন সময়সূচি কার্যকর।


মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে --- বললেন স্থানীয় সরকার মন্ত্রী।


তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর --- মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার রোধে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।


রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার।


আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প --- নিহত ১২।


এবং ট্রফি নিয়ে দেশে ফিরলো সাফ জয়ী অনুর্ধ্ব-২০ ফুটবল দল --- ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনা।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সহজে ডাক্তার দেখানোর সম্পূর্ণ গাইডলাইন 

 🏥 জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সহজে ডাক্তার দেখানোর সম্পূর্ণ গাইডলাইন  অনেকে জানেন না—কোথায় যাবেন, কখন লাইনে দাঁড়াবেন, কীভাবে টিকিট নিব...